Logo
শুক্রবার | ২ অক্টোবর ২০২৬ ইং | বাংলা
ব্রেকিং নিউজঃ

সারা বাংলা খুলনা যশোর

শার্শার সীমান্তে বিজিবির অভিযানে ১টি বিদেশি পিস্তল ও ম্যাগাজিন উদ্ধার

২৬ বাংলা টিভি   28-Aug-2026   13

Photo

শার্শার সীমান্তে বিজিবির অভিযানে ১টি বিদেশি পিস্তল ও ম্যাগাজিন উদ্ধার


বেনাপোল প্রতিনিধি : যশোরের শার্শা উপজেলার পাঁচভূলাট সীমান্ত এলাকায় বিজিবি অভিযানে একটি বিদেশী পিস্তল একটি ম্যাগাজিন উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবি সদস্যরা।

বৃহস্পতিবার ২৭ আগস্ট রাতে পাচঁভূলাট বিওপির দায়িত্বপূর্ণ সীমান্ত এলাকায় চোরাচালান বিরোধী অভিযান পরিচালনা করে একটি বিদেশী পিস্তল এবং একটি ম্যাগাজিন উদ্ধার করা হয়। উদ্ধারকৃত বিদেশী পিস্তলের মূল্য- ১লক্ষ টাকা এবং ম্যাগাজিনের মূল্য-৫হাজার টাকা।

খুলনা-২১ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল নাফিজ ইমতিয়াজ আহসান জানান, দেশের সীমান্ত এলাকায় মাদক ও অন্যান্য চোরাচালানসহ যেকোনো ধরনের অবৈধ পাচার বন্ধে বিজিবির এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। চোরাচালানি মালামাল ও মাদকসহ পাচার চক্রের সদস্যদের আটকের লক্ষ্যে সীমান্তে বিজিবির গোয়েন্দা নজরদারি ও টহল তৎপরতা আরও জোরদার করা হয়েছে। এরই ধারাবাহিকতায় গোপন সংবাদের ভিত্তিতে পরিচালিত অভিযানে এসব চোরাচালানি মালামাল ও মাদকদ্রব্য জব্দ করা হয়। এবং আটককৃত অস্ত্র এবং ম্যাগাজিন শার্শা থানায় হস্থান্তর করা হয়েছে বলে জানান বিজিবি কর্মকর্তা।


news@26banglatv.com


Photo

ঝিনাইদহ কালীগঞ্জে টাকার অভাবে চিকিৎসাসংকটে প্রতিবন্ধী শিশু রাবেয়া,

শিপলু জামান  ঝিনাইদহ  : ঝিনাইদহের কালীগঞ্জের কাশিপুর এলাকার...

Photo

৩৫ বছর পর পুরুষ প্রধানমন্ত্রী পাচ্ছে বাংলাদেশ

নিউজ ডেস্ক:ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে মোট ২৯৯টি আসনের...

Photo

অসুস্থ শ্রমিককে আর্থিক সহায়তা প্রদান করলো কালীগঞ্জ উপজেলা অলংকার প্রস্তুতকারী শ্রমিক ইউনিয়ন

ঝিনাইদহ প্রতিনিধিঃ কালীগঞ্জ উপজেলা অলংকার প্রস্তুতকারী শ্রমিক...

Photo

আবারও বিয়ের পিঁড়িতে হিরো আলম, পাত্রী কে

বিনোদন ডেস্ক : জনপ্রিয় কনটেন্ট ক্রিয়েটর আশরাফুল আলম ওরফে হিরো...

© 2026 ২৬ বাংলা টিভি কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত