Logo
শুক্রবার | ২ অক্টোবর ২০২৬ ইং | বাংলা
ব্রেকিং নিউজঃ

সারা বাংলা খুলনা ঝিনাইদহ

বাল্যবিবাহ প্রতিরোধে ঝিনাইদহে ব্র্যান্ড অ্যাম্বাসেডরদের প্রশিক্ষণ

২৬ বাংলা টিভি   28-Aug-2026   15

Photo

ঝিনাইদহ প্রতিনিধি: বাল্যবিবাহ প্রতিরোধে কিশোরী ও সুশীল সমাজের সদস্যদের সচেতন ও দক্ষ করে তুলতে ঝিনাইদহে ৩ দিনব্যাপী অ্যাডলোসেন্ট গার্লস ক্লাব (এজিসি) ব্র্যান্ড অ্যাম্বাসেডরদের সক্ষমতা বৃদ্ধিমূলক প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে। সকালে শহরের এইড কমপ্লেক্সের প্রশিক্ষণ কক্ষে এ প্রশিক্ষণের সমাপনী অনুষ্ঠিত হয়।
সমাপনী দিনের আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঝিনাইদহ জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা সেলিম রেজা। সেসময় উপস্থিত ছিলেন সার্ভিস এন্ড ভিশন এডিফাই (সেভ)’র নির্বাহী পরিচালক আয়াশা সিদ্দিক আশা, মনিটরিং অফিসার সুমাইয়া আক্তার দীনা, প্রজেক্ট কোর্ডিনেটর জাহিদ্দুজমান সেলিম, ফিল্ড অফিসার  রোকনুজ্জামান। প্রশিক্ষণ শেষে অংশগ্রহণকারীদের সনদ দেওয়া হয়।
সেভ’র আয়োজনে সিসু ও বান্ধব ডেনমার্কে’র সহযোগীতায় অনুষ্ঠিত এই প্রশিক্ষনে ঝিনাইদহ সদর ও শৈলকুপা উপজেলার ১০টি মাধ্যমিক বিদ্যালয়ের ৩০ জন কিশোরী শিক্ষার্থী এবং ১০ জন শিক্ষক ও নাগরিক সমাজের প্রতিনিধিরা অংশগ্রহণ করেন। ৩ দিন ব্যাপী এই প্রশিক্ষণে কিশোরীদের অধিকার, বাল্যবিবাহের ক্ষতিকর প্রভাব, সচেতনতা বৃদ্ধি, নেতৃত্বের দক্ষতা, ও সামাজিকভাবে বাল্যবিবাহ প্রতিরোধে করণীয় বিষয়ে প্রশিক্ষণ দেওয়া হয়। প্রশিক্ষণের মাধ্যমে অংশগ্রহণকারীরা নিজ নিজ এলাকায় বাল্যবিবাহ প্রতিরোধে কার্যকর ভূমিকা রাখবেন বলে আশা করেন আয়োজকরা।


news@26banglatv.com


Photo

টিউলিপ সিদ্দিকের বিচার নিয়ে ব্রিটিশ আইনজীবীদের তীব্র সমালোচনা

বাংলাদেশের চলমান রাজনৈতিক পরিস্থিতির মধ্যে এই মামলাটি সামনে আসায়...

Photo

আবারও বিয়ের পিঁড়িতে হিরো আলম, পাত্রী কে

বিনোদন ডেস্ক : জনপ্রিয় কনটেন্ট ক্রিয়েটর আশরাফুল আলম ওরফে হিরো...

Photo

এমন সংকটকালে মায়ের স্নেহ পাওয়ার আকাঙ্ক্ষা আমারও আছে : তারেক রহমান

নিউজ ডেস্কঃসাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়া...

Photo

ছাত্র সংগঠনগুলোকে নিয়ে বৈঠকের ডাক বৈষম্যবিরোধীদের

সোমবার (২৫ নভেম্বর) সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দেওয়া এক স্ট্যাটাসে...

© 2026 ২৬ বাংলা টিভি কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত