Logo
শুক্রবার | ২ অক্টোবর ২০২৬ ইং | বাংলা
ব্রেকিং নিউজঃ

জাতীয়

রাষ্ট্রপতি হিসেবে সম্পূর্ণ নিরপেক্ষ থাকার অঙ্গীকার মির্জা ফখরুলের

২৬ বাংলা টিভি   27-Aug-2026   11

Photo

রাষ্ট্রপতি হিসেবে সম্পূর্ণ নিরপেক্ষ থাকার অঙ্গীকার মির্জা ফখরুলের


নিউজ ডেস্ক: দেশ ও জনগণের স্বার্থকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে সম্পূর্ণ নিরপেক্ষভাবে রাষ্ট্রপতির দায়িত্ব পালন করার অঙ্গীকার করেছেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

বৃহস্পতিবার (২৭ আগস্ট) বঙ্গভবনের দরবার হলে কর্মকর্তা-কর্মচারীদের নিয়ে অনুষ্ঠিত রাষ্ট্রপতির প্রথম দরবারে তিনি এ অঙ্গীকার করেন।

রাষ্ট্রপতি বলেন, দায়িত্ব গ্রহণের আগে তিনি দল, সংসদ ও মন্ত্রিসভা থেকে পদত্যাগ করে এসেছেন। বর্তমানে তিনি সম্পূর্ণ দলনিরপেক্ষ অবস্থানে রয়েছেন এবং সেই অবস্থান থেকেই রাষ্ট্রপতির দায়িত্ব পালন করবেন।

দায়িত্ব পালনের ক্ষেত্রে কারও প্রতি রাগ বা অনুরাগের প্রভাব থাকবে না বলেও জানান রাষ্ট্রপতি। দেশ, রাষ্ট্র ও জনগণের কল্যাণই তার কাজের প্রধান লক্ষ্য হবে বলে উল্লেখ করেন তিনি।

বঙ্গভবনের কর্মকর্তা-কর্মচারীদের দেশের প্রতি এবং দেশের মানুষের প্রতি ভালোবাসা, সম্মান ও আনুগত্য বজায় রাখার আহ্বান জানান রাষ্ট্রপতি।

রাষ্ট্রীয় নিরাপত্তার বিষয়টি বিশেষ গুরুত্ব দিয়ে বঙ্গভবনের দৈনন্দিন কার্যক্রম ও গুরুত্বপূর্ণ রাষ্ট্রীয় সিদ্ধান্তসংক্রান্ত সব তথ্যের গোপনীয়তা কঠোরভাবে রক্ষা করার নির্দেশ দেন তিনি। কোনোভাবেই যেন রাষ্ট্রীয় নিরাপত্তা বিঘ্নিত না হয়, সেদিকে সবাইকে সতর্ক থাকার আহ্বান জানান।

কর্মকর্তা-কর্মচারীদের উদ্দেশে রাষ্ট্রপতি আরও বলেন, বঙ্গভবনে কর্মরত সবাই একটি পরিবারের সদস্যের মতো। একই প্রতিষ্ঠানে কাজ করার কারণে পারস্পরিক যোগাযোগ ও আলোচনার মাধ্যমে সুযোগ অনুযায়ী বিভিন্ন সমস্যা সমাধানের চেষ্টা করতে হবে।


news@26banglatv.com


Photo

ঝিনাইদহে ঐতিহাসিক বিপ্লব ও সংহতি দিবসের সমাবেশ ও র‌্যালিতে জনতার ঢল

শিপলু জামান , ঝিনাইদহ প্রতিনিধি : ঝিনাইদহের কালীগঞ্জে  ঐতিহাসিক...

Photo

এমন সংকটকালে মায়ের স্নেহ পাওয়ার আকাঙ্ক্ষা আমারও আছে : তারেক রহমান

নিউজ ডেস্কঃসাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়া...

Photo

খালেদা জিয়ার অসুস্থতার খবরে মোদির উদ্বেগ, প্রয়োজনীয় সহায়তায় প্রস্তুত ভারত

আন্তর্জাতিক ডেস্কঃবাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি...

Photo

আওয়ামী লীগের বিরুদ্ধে যত মামলা আছে, সব মামলাই তুলে নেবো ঠাকুরগাঁওয়ে মির্জা ফখরুল

ঠাকুরগাঁও প্রতিনিধি :  বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম...

© 2026 ২৬ বাংলা টিভি কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত