Logo
বৃহস্পতিবার | ১ অক্টোবর ২০২৬ ইং | বাংলা
ব্রেকিং নিউজঃ

জাতীয়

নেপালে ভয়াবহ বন্যা ও ভূমিধসে প্রাণহানির ঘটনায় প্রধানমন্ত্রীর শোক

২৬ বাংলা টিভি   27-Aug-2026   21

Photo

নেপালে ভয়াবহ বন্যা ও ভূমিধসে প্রাণহানির ঘটনায় প্রধানমন্ত্রীর শোক


নিউজ ডেস্ক: নেপালে ভয়াবহ আকস্মিক বন্যা ও ভূমিধসে প্রাণহানি ও ব্যাপক ক্ষয়ক্ষতি ও প্রাণহানির ঘটনায় গভীর শোক প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। একই সঙ্গে দুর্যোগ মোকাবিলায় নেপালের সরকার ও জনগণের পাশে থাকার এবং প্রয়োজন অনুযায়ী সব ধরনের সহযোগিতা দেওয়ার আশ্বাস দিয়েছেন তিনি।

বুধবার (২৬ আগস্ট) এক শোকবার্তায় প্রধানমন্ত্রী এ কথা জানান।

শোকবার্তায় তারেক রহমান বলেন, নেপালে ভয়াবহ বন্যায় প্রাণহানির খবরে তিনি গভীরভাবে মর্মাহত। বাংলাদেশ সরকার ও জনগণের পক্ষ থেকে নেপালের প্রধানমন্ত্রী বালেন শাহ এবং দেশটির জনগণের প্রতি সমবেদনা জানান তিনি।

নিহতদের পরিবারের প্রতি সহানুভূতি জানিয়ে প্রধানমন্ত্রী বলেন, স্বজন হারানো পরিবারগুলোর এই কঠিন সময়ে বাংলাদেশের মানুষের সমবেদনা ও প্রার্থনা তাদের সঙ্গে রয়েছে।

তিনি বলেন, নেপালের এই সংকটময় সময়ে প্রয়োজনীয় যেকোনো সহযোগিতা দিতে বাংলাদেশ প্রস্তুত।

এদিকে নেপালে আকস্মিক বন্যা ও ভূমিধসে বিভিন্ন এলাকায় ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। সর্বশেষ তথ্য অনুযায়ী, দুর্যোগে অন্তত ৯৫ জন নিহত হয়েছেন এবং ৪০০ জনের বেশি মানুষ এখনো নিখোঁজ রয়েছেন। নিখোঁজদের মধ্যে বিপুলসংখ্যক বিদেশি পর্যটকও রয়েছেন। উদ্ধার অভিযান অব্যাহত থাকায় হতাহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

দুর্গত এলাকায় আটকে পড়া মানুষদের উদ্ধারে বিভিন্ন সরকারি সংস্থা ও উদ্ধারকারী দল কাজ করছে। তবে প্রতিকূল আবহাওয়া, ভূমিধস এবং যোগাযোগব্যবস্থা ক্ষতিগ্রস্ত হওয়ায় দুর্গম এলাকাগুলোতে পৌঁছাতে উদ্ধারকর্মীদের নানা ধরনের সমস্যার মুখে পড়তে হচ্ছে।


news@26banglatv.com


Photo

সড়ক নাকি গোয়ালঘর, ঝিনাইদহে গবাদিপশুর মুক্ত বিচরণে নাভিশ্বাস পথচারীদের

শিপলু জামান , ঝিনাইদহঃ ঝিনাইদহ পৌরসভার মূল সড়ক ও অলিগলি দেখে...

Photo

কালীগঞ্জে কৃষি অফিস থেকে এয়ার ফ্লো মেশিন নিয়ে বিপাকে কৃষক : আটকে আছে টাকা

হুমায়ুন কবির কালীগঞ্জ,ঝিনাইদহ :...

Photo

ছাত্র সংগঠনগুলোকে নিয়ে বৈঠকের ডাক বৈষম্যবিরোধীদের

সোমবার (২৫ নভেম্বর) সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দেওয়া এক স্ট্যাটাসে...

Photo

৮ কুকুর ছানা হত্যা: পাবনায় এক নারীর বিরুদ্ধে মামলা দায়ের

ঈশ্বরদী (পাবনা) প্রতিনিধি: পাবনার ঈশ্বরদী উপজেলা পরিষদ...

© 2026 ২৬ বাংলা টিভি কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত