Logo
সোমবার | ৫ অক্টোবর ২০২৬ ইং | বাংলা
ব্রেকিং নিউজঃ

সারা বাংলা খুলনা যশোর

ঝিকরগাছায় ভ্যানচালক হত্যাকান্ডে মুল পরিকল্পনাকারী ঘাতক মামুন নারায়নগঞ্জ থেকে আটক

২৬ বাংলা টিভি   24-Oct-2025   63

Photo

ঝিকরগাছায় ভ্যানচালক হত্যাকান্ডে মুল পরিকল্পনাকারী ঘাতক মামুন নারায়নগঞ্জ থেকে আটক


ঝিকরগাছা (যশোর) প্রতিনিধিঃ:

যশোরের ঝিকরগাছায় ভ্যান চালক মাসুদ রানা (২১) হত্যা কান্ডের মুল পরিকল্পনাকারী ও মামলার এক নাম্বার আসামী মামুন হোসেন (২৪) নারাযণগঞ্জের রুপপুর এলাকা থেকে বৃহস্পতিবার রাতে আটক করেছে থানা পুলিশ। আটককৃত মামুন শার্শা উপজেলার যাদবপুর গ্রামের আব্দুল আজিজ খানের ছেলে। ঝিকরগাছা থানার এস আই পলাশ দাসের নেতৃত্বে এএসআই জাকির হোসেন ও সজ্ঞিয় ফোর্সনিয়ে দীর্ঘ ৩০ঘন্টার ছদ্দবেশি অভিযান পরিচালনার একপর্যায়ে তাকে আটক করতে সক্ষম হয়। এর আগে গত বুধবার রাতে শার্শা ও সাতক্ষীরা এলাকার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে মাসুদ রানা হত্যাকান্ডে জড়িত সাতক্ষীরা জেলার পাটকেল ঘাটা থানাধীন ভৈরব গ্রামের বাসিন্দা (বর্তমান (উলাশী গ্রামের হানেফের মাছের ঘেরের পাহারাদার আবুল কাশেমের ছেলে) আলী হাসান (২৫), ভ্যান ক্রেতা  যুগিপুকুরিয়া গ্রামের সোহরাব হোসেনের ছেলে কামরুজ্জামান ওরফে কামরুল (৩৬) ও মোস্তফার ছেলে শরিফুল ইসলাম (৩৮) কে আটক করা হয় । তারা বিজ্ঞ আদালতে স্বীকারোক্তিমুলক জবানবন্দি দিয়েছে বলে ঝিকরগাছা থানার াফিসার ইনচার্জ নুর মোহাম্মদ গাজী জানিয়েছেন। 

উল্লেখ্য, শার্শা উপজেলার উলাশী ইউনিয়নের খালপাড়ের বাসিন্দা আব্দুল আজিজ ওরফে নুর মোহাম্মদের  ভ্যানচালক ছেলে মাসুদ রানা গত (০৬ অক্টোবর) দুপুরে নিজের ভ্যানসহ নিখোঁজ হয়। পরদিন শার্শা থানায় তার বাবা জিডি করেন।ঘটনার ৫দিন পরে (১০ অক্টোবর) বিকালে উপজেলার বায়সা ও আশিংড়ী গ্রামের মধ্যবর্তী স্থান আফিল মুরগী ফার্মের (গা-ঘেষে) রবিউল ইসলাম নামের এক ব্যক্তির নির্মাণাধীন বাড়ির একটি কক্ষের জানালার সাথে বাধা অবস্থায় মাসুদ রানার অর্ধগলিত লাশ উদ্ধার করে ঝিকরগাছা থানা পুলিশ। হত্যাকান্ডের ঘটনায় ওই দিন তার বাবা অজ্ঞাতনামাদের আসামী করে ঝিকরগাছা থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। যার নং-১০,তাং-১১/১০/২০২৫ ইং।  

জানাগেছে, আটককৃত আসামী মামুন হোসেন ও আলী হাসান ওইদিন দুপুরে ভ্যানচালক মাসুদ রানাকে ভাড়া করে প্রথমে নাভারন সাতক্ষীরা মোড় ও পুরাতন বাজার এলাকায় এসে মদ ও কোমলপানীয়সহ কিছু খাবার কেনাকাটা করে। এরপর পুরাতন বাজার হয়ে বাঁয়সা বাজার ঘুরে আফিল ফার্মের পাশের ওই নির্মাণাধীন বাড়িতে যায়। সেখানে মদ্যপান শেষে ভ্যানর দড়ি দিয়ে মাসুদ রানাকে স্বাসরোধ করে হত্যা করে ওই ঘরের জানারার সাথে ঝুলিয়ে রাখে। পরে ভ্যানটি নিয়ে গিয়ে সাতক্ষীরা পাটকেলঘাটার যুগিপুকুরিয়া গ্রামের বাসিন্দা আটক অপর ২আসামী কামরুজ্জামান ওরফে কামরুল ও শরিফুলের নিকট বিক্রি করে। যা পুলিশের দীর্ঘ তদন্তে বেরিয়ে এসেছে।


 


news@26banglatv.com


Photo

৪৯ বাংলাদেশিসহ ১১১ অভিবাসীকে ফেরত পাঠাল মালয়েশিয়া

নিউজ ডেস্কঃ ৪৯ বাংলাদেশিসহ মোট ১১১ জন বিদেশি অভিবাসীকে ফেরত...

Photo

যেসব কারণে প্রথম দিনই মুলতবি ভারতের শীতকালীন সংসদ অধিবেশন

ভারতে সোমবার থেকে শুরু হয়েছে সংসদের শীতকালীন অধিবেশন। আগামী ২০ ডিসেম্বর...

Photo

ঋণের প্রলোভনে নিরীহ মানুষদের ঢাকায় আনল কারা?

প্রধান উপদেষ্টার তহবিল থেকে বিনা সুদে এক লাখ থেকে কোটি টাকা পর্যন্ত...

Photo

যুক্তরাষ্ট্র থেকে সরাসরি মোংলায় প্রথমবার গমবাহী জাহাজ, খাদ্যশস্য আমদানিতে নতুন সংযোগ

নিউজ ডেস্কঃ মোংলা বন্দরে প্রথমবারের মতো যুক্তরাষ্ট্র থেকে...

© 2026 ২৬ বাংলা টিভি কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত