Logo
মঙ্গলবার | ১৮ আগস্ট ২০২৬ ইং | বাংলা
ব্রেকিং নিউজঃ

সারা বাংলা খুলনা চুয়াডাঙ্গা

চুয়াডাঙ্গার ভারত সীমান্তের কুতুবপুর গ্রামে,পাচারের আগেই অবৈধ স্বর্ণের বারসহ পাচারকারী আটক

২৬ বাংলা টিভি   24-Oct-2025   92

Photo

চুয়াডাঙ্গার ভারত সীমান্তের কুতুবপুর গ্রামে,পাচারের আগেই অবৈধ স্বর্ণের বারসহ পাচারকারী আটক


চুয়াডাঙ্গা প্রতিনিধি:

চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলার কার্পাসডাঙ্গা ইউনিয়নের কুতুবপুর গ্রামে পাচারের আগেই অবৈধ স্বর্ণের বার ও পাচার কাজে ব্যবহৃত কালো রঙের টিভিএস মেট্রো ১১০ সিসির মোটরসাইকেলসহ পাচারকারীকে বিজিবি ব্যাটালিয়নের সদস্যরা আটক করেছে। তার কাছ থেকে উদ্ধার করা স্বর্ণের বারের ওজন ১৪০ দশমিক ৫৩ গ্রাম। জব্দকরা স্বর্ণ ও মোটরসাইকেল এবং মোবাইল ফোন সেটের তালিকা মূল্য আনুমানিক ২৬ লাখ ৮৩ হাজার ৫১৭ টাকা বলে জানিয়েছে বিজিবি।

আটক হাসেম বিশ্বাস (৪৮) একই উপজেলা ও ইউনিয়নের মুন্সীপুর গ্রামের জসিম বিশ্বাসের ছেলে। 

চুয়াডাঙ্গা-৬ বিজিবি ব্যাটালিয়নের সহকারী পরিচালক হায়দার আলী শুক্রবার (২৪ অক্টোবর) বিকাল সোয়া ৩টার দিকে এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে জানান, বৃহস্পতিবার (২৩ অক্টোবর) বেলা ১২টার দিকে চুয়াডাঙ্গা-৬ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল নাজমুল হাসান বিশেষ গোয়েন্দা তথ্যে জানতে পারেন যে,চুয়াডাঙ্গা জেলার দামুড়হুদা উপজেলার সীমান্ত এলাকা দিয়ে চোরাকারবারীরা ভারতে স্বর্ণ পাচার করবে। ওই তথ্য ও সংবাদের ভিত্তিতে তারই তত্ত্বাবধায়নে বিজিবির একটি সশস্ত্র দল সীমান্ত খুঁটি নম্বর ৯৩/৩-আর হতে আনুমানিক ১ হাজার ২০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে কুতুবপুর গ্রামের পাকা রাস্তার পাশে অবস্থান নেয়। পরবর্তীতে ওই দিন  আনুমানিক সন্ধ্যা পৌনে ৭টার দিকে বিজিবি ব্যাটালিয়নের সদস্যরা সীমান্তের দিকে মোটরসাইকেলযোগে এক সন্দেহভাজন ব্যক্তিকে যেতে দেখে তাকে থামার সংকেত দিলে তিনি পালিয়ে যাওয়ার চেষ্টা করেন। এ সময় বিজিবি টহল দল তাকে ধাওয়া করে আটক করে। এরপর দেহ তল্লাশীকরে তার পরোনের লুঙ্গির কোচরে লুকানো অবস্থায় সাদা স্কচটেপ দিয়ে মোড়ানো ১টি প্যাকেট উদ্ধার করে। উদ্ধারকরা প্যাকেট হতে ১টি স্বর্ণের বার জব্দ করা হয়। এছাড়া আটক ব্যক্তির ব্যবহৃত ১টি মোবাইল ফোন সেট ও ১টি কালো রঙের টিভিএস মেট্রো ১০০ সিসির মোটরসাইকেল জব্দ করা হয়। উদ্ধারকরা স্বর্ণের বার ডিজিটাল স্কেলে ওজন করা হলে সর্বমোট ১৪০.৫৩ গ্রাম ওজন পাওয়া যায়। 

এ ঘটনায়  সুবেদার হাবিবুর রহমান বাদী হয়ে দামুড়হুদা মডেল থানায় মামলা দায়ের করে আটক ব্যক্তিকে জব্দকরা মালামালসহ থানায় হস্তান্তর করেছে। উদ্ধারকরা স্বর্ণের বার চুয়াডাঙ্গা ট্রেজারি অফিসে জমা দেয়া হবে বলে তিনি জানান।


news@26banglatv.com


Photo

ছাত্র সংগঠনগুলোকে নিয়ে বৈঠকের ডাক বৈষম্যবিরোধীদের

সোমবার (২৫ নভেম্বর) সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দেওয়া এক স্ট্যাটাসে...

Photo

শিক্ষকের ধর্ষণে অন্তঃসত্ত্বা কিশোরী

নেত্রকোনা প্রতিনিধি :নেত্রকোনার মদনে আমান উল্লাহ সাগর (৩০)...

Photo

আরটিভির প্রতিনিধি সম্মেলন- ২০২৬: পুরস্কার পেলেন যারা

শাহিনুর রহমান পিন্টু, দেশব্যাপী কর্মরত জেলা ও উপজেলা পর্যায়ের...

Photo

কালীগঞ্জে কৃষি অফিস থেকে এয়ার ফ্লো মেশিন নিয়ে বিপাকে কৃষক : আটকে আছে টাকা

হুমায়ুন কবির কালীগঞ্জ,ঝিনাইদহ :...

© 2026 ২৬ বাংলা টিভি কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত