সারা বাংলা খুলনা ঝিনাইদহ
ঝিনাইদহের কোটচাঁদপুরে ডাবের পানির সাথে চেতনানাশক খাইয়ে স্বর্ণালংকার চুরির মামলার ২ আসামি গ্রেফতার
২৬ বাংলা টিভি 26-Aug-2026 27
ঝিনাইদহের কোটচাঁদপুরে ডাবের পানির সাথে চেতনানাশক খাইয়ে স্বর্ণালংকার চুরির মামলার ২ আসামি গ্রেফতার
শিপলু জামান , ঝিনাইদহ: ঝিনাইদহের কোটচাঁদপুর মডেল থানার অভিযানে ডাবের পানির সাথে চেতনানাশক মিশিয়ে স্বর্ণালংকার চুরির ঘটনায় মামলার এজাহারনামীয় ২ জন আসামিকে গ্রেফতার করা হয়েছে।
পুলিশ সূত্রে জানা যায়, গত ২৯ জুন ২০২৬ তারিখে ভিকটিম মুক্তা রানী ভৌমিক পরীক্ষা শেষে যশোর জেলা থেকে শাপলা পরিবহনে করে কোটচাঁদপুরের নিজ বাড়ির উদ্দেশ্যে রওনা দেন। পথিমধ্যে কালীগঞ্জ থেকে কোটচাঁদপুর রোডের এলাঙ্গী বাজার এলাকায় পৌঁছানোর আগে বাসের ভেতর আসামিরা ডাবের পানির সাথে চেতনানাশক মিশিয়ে তাঁকে খাওয়ায়। ভিকটিম অসুস্থ হয়ে পড়লে আসামিরা কৌশলে তাঁর কাছে থাকা ৩ ভরি ওজনের স্বর্ণের হার, আংটি ও হাতের খাড়– চুরি করে নেয়, যার সর্বমোট মূল্য ৬,৯৫,০০০/- টাকা।
পরবর্তীতে বাদী বিষয়টি জানতে পেরে এলাঙ্গী বাজারে গিয়ে বাস থামান এবং স্থানীয় লোকজনের সহায়তায় ২ জন আসামিকে আটক করেন, যদিও অজ্ঞাতনামা আরও ২/৩ জন আসামি পালিয়ে যায়। এ ঘটনায় বাদীর এজাহারের প্রেক্ষিতে কোটচাঁদপুর থানায় মামলা নং-১৯, ধারা-৩২৮/৩৭৯/৩৪ পেনাল কোড রুজু করা হয় এবং তদন্তভার এসআই অমিত কুমার সাহার ওপর ন্যস্ত করা হয়।
পুলিশ সুপার, ঝিনাইদহ মহোদয়ের নির্দেশনা এবং কোটচাঁদপুর মডেল থানার অফিসার ইনচার্জের সার্বিক সহযোগিতায় মামলার তদন্তকারী কর্মকর্তা সঙ্গীয় ফোর্সসহ তথ্যপ্রযুক্তির সহায়তায় অভিযান পরিচালনা করেন। অভিযানে গত ২৪ আগস্ট ২০২৬ তারিখে গাজীপুর জেলার টঙ্গী এলাকা থেকে মো: দুলাল হাওলাদার এবং ২৫ আগস্ট ২০২৬ তারিখে মাগুরা সদর থানা এলাকা থেকে মো: তিলাম খানকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃত আসামিদের যথাযথ পুলিশ স্কটের মাধ্যমে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে এবং বর্তমানে এলাকার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। এ ব্যাপারে কোটচাঁদপুর থানার ওসি আজাদ রহমান বলেন অভিযুক্তদের জেল হাজতে পূরণ করা হয়েছেন
news@26banglatv.com