Logo
শনিবার | ৩ অক্টোবর ২০২৬ ইং | বাংলা
ব্রেকিং নিউজঃ

সারা বাংলা খুলনা নড়াইল

নড়াইলে বাসের ধাক্কায় বৃদ্ধ নিহত, চালকসহ বাস জব্দ

২৬ বাংলা টিভি   25-Aug-2026   13

Photo

নড়াইলে বাসের ধাক্কায় বৃদ্ধ নিহত, চালকসহ বাস জব্দ


​নড়াইল প্রতিনিধি: নড়াইলের লোহাগড়ায় রাস্তা পার হওয়ার সময় যাত্রীবাহী বাসের ধাক্কায় মো. বাচ্চু খান (৬৫) নামে এক বৃদ্ধ নিহত হয়েছেন।

​মঙ্গলবার (২৫ আগস্ট) দুপুর সাড়ে ১২টার দিকে ঢাকা-লক্ষ্মীপাশা-নড়াইল-বেনাপোল মহাসড়কের লোহাগড়া উপজেলার লক্ষ্মীপাশা পল্লী বিদ্যুৎ সমিতির সামনে এ দুর্ঘটনা ঘটে। নিহত বাচ্চু খান লোহাগড়া উপজেলার কোটকোল ইউনিয়নের রায়পাশা গ্রামের বাসিন্দা।

​পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, দুপুরে বাচ্চু খান পল্লী বিদ্যুৎ কার্যালয়ের সামনের মহাসড়ক পার হচ্ছিলেন। এ সময় নড়াইল থেকে ছেড়ে আসা একটি দ্রুতগামী যাত্রীবাহী বাস তাকে সজোড়ে ধাক্কা দিলে তিনি মহাসড়কে ছিটকে পড়ে গুরুতর আহত হন। স্থানীয় লোকজন তাকে মুমূর্ষু অবস্থায় উদ্ধার করে তাৎক্ষণিকভাবে লোহাগড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। তবে হাসপাতালের জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা শেষে তাকে মৃত ঘোষণা করেন।

​দুর্ঘটনাকবলিত বাসটি জব্দ করেছে পুলিশ। ঘটনার পর অভিযান চালিয়ে বাসের চালক নুর ইসলামকে আটক করা হয়েছে।

​এ বিষয়ে লোহাগড়া থানার পরিদর্শক (তদন্ত) অজিত কুমার রায় জানান, খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় এবং ঘাতক বাসটি জব্দসহ চালককে আটক করতে সক্ষম হয়। এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।


news@26banglatv.com


Photo

ক্যাশলেস ইকোনমির নতুন অধ্যায় বাংলা কিউআর

ডেস্ক রিপোর্ট: শপিংমল হোক কিংবা মুদির দোকান— টাকা পরিশোধের...

Photo

কালীগঞ্জে কৃষি অফিস থেকে এয়ার ফ্লো মেশিন নিয়ে বিপাকে কৃষক : আটকে আছে টাকা

হুমায়ুন কবির কালীগঞ্জ,ঝিনাইদহ :...

Photo

টিউলিপ সিদ্দিকের বিচার নিয়ে ব্রিটিশ আইনজীবীদের তীব্র সমালোচনা

বাংলাদেশের চলমান রাজনৈতিক পরিস্থিতির মধ্যে এই মামলাটি সামনে আসায়...

Photo

ব্রিকস সম্মেলনে তারেক রহমানকে মোদির আমন্ত্রণ, আলোচনায় গঙ্গা-তিস্তা চুক্তি

২৬ বাংলা রিপোর্ট: বাংলাদেশ ও ভারতের মধ্যে দীর্ঘদিনের অমীমাংসিত...

© 2026 ২৬ বাংলা টিভি কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত