Logo
শুক্রবার | ২ অক্টোবর ২০২৬ ইং | বাংলা
ব্রেকিং নিউজঃ

সারা বাংলা খুলনা ঝিনাইদহ

ঝিনাইদহের মহেশপুরে ৪৪ বোতল ভারতীয় মদ ও অবৈধভাবে ভারতে যাওয়ার সময় এক নারীকে আটক করেছে ৫৮ বিজিবি

২৬ বাংলা টিভি   25-Aug-2026   19

Photo

ঝিনাইদহের মহেশপুরে ৪৪ বোতল ভারতীয় মদ ও অবৈধভাবে ভারতে যাওয়ার সময় এক নারীকে আটক করেছে ৫৮ বিজিবি


ঝিনাইদহ  প্রতিনিধি :  ঝিনাইদহের মহেশপুর সীমান্তে পৃথক অভিযানে ৪৪ বোতল ভারতীয় মদ ও এক নারীকে আটক করেছে মহেশপুর ব্যাটালিয়ন (৫৮ বিজিবি)।

 ভোরে উপজেলার হরিহরনগর ও হুদাপাড়া সীমান্ত এলাকায় এসব অভিযান চালানো হয়।

সকাল ৬টা ৪০ মিনিটের দিকে মেদিনীপুর বিওপির দায়িত্বপূর্ণ এলাকায় সীমান্ত পিলার ৬৩/১-এস থেকে প্রায় ১০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে হরিহরনগর গ্রামের বিল্লাল মন্ডলের আমবাগানে অভিযান চালানো হয়। নায়েব সুবেদার মো. লুৎফর রহমানের নেতৃত্বে পরিচালিত এ অভিযানে পরিত্যক্ত অবস্থায় ৪৪ বোতল ভারতীয় মদ উদ্ধার করা হয়। সেসময় মদের সঙ্গে জড়িত কাউকে আটক করা সম্ভব হয়নি।

ঝিনাইদহের মহেশপুরে ৪৪ বোতল ভারতীয় মদ  ও অবৈধভাবে ভারতে যাওয়ার সময় এক নারীকে আটক করেছে ৫৮ বিজিবি 

এর আগে ভোর ৪টা ২০ মিনিটের দিকে বাঘাডাংগা বিওপির দায়িত্বপূর্ণ এলাকায় সীমান্ত পিলার ৬০/২৯-আর থেকে প্রায় ২৫০ গজ বাংলাদেশের অভ্যন্তরে হুদাপাড়া গ্রামের একটি মেহগনি বাগানে বিশেষ টহল পরিচালনা করে বিজিবি। এ সময় অবৈধভাবে বাংলাদেশ থেকে ভারতে প্রবেশের চেষ্টা করার অভিযোগে এক বাংলাদেশি নারীকে আটক করা হয়।  এ ব্যাপারে মহেশপুর থানা ওসি মেহেদী হাসান বলেন আটক নারীকে মহেশপুর থানায় হস্তান্তরের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে বলে জানিয়েছে 


 


news@26banglatv.com


Photo

আইপিএলে দল পাননি মুস্তাফিজ

মুস্তাফিজুর রহমানের আইপিএল যাত্রাটা যেন এক রোলারকোস্টার। সানরাইজার্স...

Photo

যেসব কারণে প্রথম দিনই মুলতবি ভারতের শীতকালীন সংসদ অধিবেশন

ভারতে সোমবার থেকে শুরু হয়েছে সংসদের শীতকালীন অধিবেশন। আগামী ২০ ডিসেম্বর...

Photo

৩৫ বছর পর পুরুষ প্রধানমন্ত্রী পাচ্ছে বাংলাদেশ

নিউজ ডেস্ক:ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে মোট ২৯৯টি আসনের...

Photo

চিকিৎসক সংকটে ঝিনাইদহের পাঁচ উপজেলায় বন্ধ সিজারিয়ান, ভোগান্তিতে প্রসূতিরা

ঝিনাইদহ প্রতিনিধি-ঝিনাইদহের পাঁচ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে...

© 2026 ২৬ বাংলা টিভি কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত