Logo
সোমবার | ২৮ সেপ্টেম্বর ২০২৬ ইং | বাংলা
ব্রেকিং নিউজঃ

খেলা

বাংলাদেশের বিপক্ষে ম্যাচ খেলতে চায় ব্রাজিল

২৬ বাংলা টিভি   24-Aug-2026   11

Photo

বাংলাদেশের বিপক্ষে ম্যাচ খেলতে চায় ব্রাজিল


নিউজ ডেস্ক: আগামী ৩ অক্টোবর কলকাতায় ভারতের বিপক্ষে প্রীতি ম্যাচ খেলার কথা রয়েছে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন ব্রাজিলের। ভারত সফরের অংশ হিসেবে এবার বাংলাদেশকেও নিজেদের ভাবনায় রেখেছে সেলেসাওরা।

এরই ধারাবাহিকতায় রবিবার (২৩ আগস্ট) বিকেলে হঠাৎ করেই ঢাকায় এসে পৌঁছায় ব্রাজিলের একটি প্রতিনিধিদল।

বিকেল তিনটার দিকে রাজধানীর জাতীয় স্টেডিয়ামে প্রবেশ করে তারা মাঠের ঘাস, ড্রেসিংরুম, মিডিয়া বক্স ও গ্যালারি পরিদর্শন করেন। এমনকি ডাগআউট ও গ্যালারির চেয়ারে বসে পরিবেশও পর্যবেক্ষণ করেন প্রতিনিধিদলের সদস্যরা। এরপর কিংস অ্যারেনা পরিদর্শন শেষে বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) সভাপতি তাবিথ আউয়ালের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন তারা।

আসন্ন ১৯ সেপ্টেম্বর থেকে ৬ অক্টোবর পর্যন্ত চলা ফিফা উইন্ডোতে যেকোনো দল সর্বোচ্চ চারটি ম্যাচ খেলতে পারে। পূর্বনির্ধারিত সূচি অনুযায়ী ২৫ ও ২৯ সেপ্টেম্বর অস্ট্রেলিয়ায় দুটি প্রীতি ম্যাচ খেলার পর ৩ অক্টোবর ভারতে নামবে ব্রাজিল। 

জানা গেছে, ফিফা উইন্ডোর শেষ দিন অর্থাৎ আগামী ৬ অক্টোবরের মধ্যে বাংলাদেশের বিপক্ষে একটি ম্যাচ খেলতে প্রবল আগ্রহ প্রকাশ করেছে ব্রাজিল। সে লক্ষ্যে আগামী ৫ বা ৬ অক্টোবর ম্যাচটি আয়োজনের প্রস্তাব দিয়েছে তারা। আর এই ম্যাচ খেলতে পারলে প্রায় ৯০ সদস্যের বিশাল বহর নিয়ে ঢাকায় আসতে চায় ফুটবল পরাশক্তি এই দেশটি।

তবে এই প্রস্তাব নিয়ে তাৎক্ষণিকভাবে কোনো চূড়ান্ত সিদ্ধান্ত জানায়নি বাফুফে। কারণ আগামী ২৪ সেপ্টেম্বর থেকে শুরু হওয়া আসিয়ান কাপে বাংলাদেশের অংশগ্রহণের কথা রয়েছে, যেখানে গ্রুপ পর্বের তিনটি ম্যাচ খেলে ফাইনাল অনুষ্ঠিত হবে ৩ অক্টোবর।

জাতীয় দলের এই ব্যস্ত সূচির কথা মাথায় রেখেই সময় নিয়ে সিদ্ধান্ত নিতে চাইছে বাফুফে। যদিও এ বিষয়ে এখন পর্যন্ত দুই পক্ষের কেউই আনুষ্ঠানিকভাবে গণমাধ্যমে মুখ খোলেনি।


news@26banglatv.com


Photo

যশোরের শার্শায় ৭ বছর বয়সী এক শিশুকে ধর্ষণের চেষ্টার অভিযোগে বৃদ্ধ আটক

বেনাপোল প্রতিনিধি : যশোরের শার্শায় মোবাইল ফোনে কার্টুন দেখানোর...

Photo

পঞ্চগড়ের তেঁতুলিয়ায় হাত-পা বেঁধে ধর্ষণ: সাত মাসের অন্তঃসত্ত্বা অষ্টম শ্রেণির স্কুলছাত্রী, অভিযুক্ত প্রতিবেশী দাদা আটক

পঞ্চগড় প্রতিনিধি:পঞ্চগড়ের তেঁতুলিয়ায় ১৪ বছরের এক কিশোরী...

Photo

চিকিৎসক সংকটে ঝিনাইদহের পাঁচ উপজেলায় বন্ধ সিজারিয়ান, ভোগান্তিতে প্রসূতিরা

ঝিনাইদহ প্রতিনিধি-ঝিনাইদহের পাঁচ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে...

Photo

ব্রিকস সম্মেলনে তারেক রহমানকে মোদির আমন্ত্রণ, আলোচনায় গঙ্গা-তিস্তা চুক্তি

২৬ বাংলা রিপোর্ট: বাংলাদেশ ও ভারতের মধ্যে দীর্ঘদিনের অমীমাংসিত...

© 2026 ২৬ বাংলা টিভি কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত