সারা বাংলা খুলনা ঝিনাইদহ
ঝিনাইদহে মাদকসেবি স্বামী-স্ত্রী আটক, ডোপ টেস্ট শেষে ৮ মাসের কারাদণ্ড
২৬ বাংলা টিভি 24-Aug-2026 23
ঝিনাইদহে মাদকসেবি স্বামী-স্ত্রী আটক, ডোপ টেস্ট শেষে ৮ মাসের কারাদণ্ড
ঝিনাইদহ প্রতিনিধি : ঝিনাইদহে মাদকবিরোধী বিশেষ অভিযানে মীর আমিনুল ইসলাম বাবু ও তার স্ত্রী মারিয়াকে আটক করেছে জেলা গোয়েন্দা পুলিশ। গতকাল দুপুর অভিযান চালিয়ে নিজ বাড়ি থেকে তাদেরকে গ্রেপ্তার করা হয় পরে ডোপ টেস্টে মাদকসেবী হিসেবে শনাক্তের পরে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ এর ৩৬(৫) ধারা অনুযায়ী আসামীদ্বয়কে ০৮(আট) মাসের সশ্রম কারাদন্ড ও ১,০০০/-টাকা অর্থদন্ড, অনাদায়ে ১৫ (পনের) দিনের সশ্রম কারাদন্ডে দণ্ডিত করে আদালত। এলাকাবাসী অভিযোগ করে বলেন বহুদিন ধরে স্বামী স্ত্রী মাদক সেবন ক্রয় বিক্রয় করে আসছিল
কালিকাপুর এলাকার এক ব্যক্তি নাম প্রকাশ করার না শর্তে বলেন দম্পত্তির কারণে যুব সমাজ ধ্বংস হয়ে যাচ্ছিল পুলিশ তাদেরকে আটক করেছে
দন্ডিত মীর আমিনুল ইসলাম বাবু শহরের কালিকাপুরের মীর নাজমুল হকের ছেলে। তারা দীর্ঘদিনধরে এলাকায় মাদকব্যবসা করে আসছিলো বলে জানিয়েছে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ। এ ব্যাপারে জেলা ডিবি পুলিশ অফিসার ইনচার্জ শরিফুল ইসলাম বলেন তাদেরকে গ্রেফতার করে সদর হাসপাতালে পরীক্ষা নিরীক্ষা পর অভিযুক্ত করে আদালতে প্রেরণ করা হয় আদালত তাদেরকে কারাদণ্ড দিয়েছেন
news@26banglatv.com