Logo
শনিবার | ৩ অক্টোবর ২০২৬ ইং | বাংলা
ব্রেকিং নিউজঃ

জাতীয়

বঙ্গভবনে রাষ্ট্রপতি, দেওয়া হলো গার্ড অব অনার

২৬ বাংলা টিভি   23-Aug-2026   11

Photo

বঙ্গভবনে রাষ্ট্রপতি, দেওয়া হলো গার্ড অব অনার


নিউজ ডেস্ক:  প্রথমবারের মতো রাষ্ট্রপতি হিসেবে বঙ্গভবনে দাপ্তরিক কাজে প্রবেশ করেছেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। রোববার (২৩ আগস্ট) বেলা ১১টার দিকে রাজধানীর মিন্টো রোডের বাসভবন থেকে বঙ্গভবনে পৌঁছালে তাকে গার্ড অব অনার দেওয়া হয়।

রাষ্ট্রপতির প্রেস উইং জানায়, প্রেসিডেন্ট গার্ড রেজিমেন্টের একটি চৌকস দল নবনির্বাচিত রাষ্ট্রপতিকে গার্ড অব অনার প্রদান করে।

এর আগে দীর্ঘ ৩৫ বছর পর গেল ২০ আগস্ট জাতীয় সংসদে সরাসরি ভোটে দেশের ২৩তম রাষ্ট্রপতি নির্বাচিত হন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। ভোট গণনা শেষে প্রধান নির্বাচন কমিশনার এ এম এম নাসির উদ্দিন আনুষ্ঠানিকভাবে তার বিজয় ঘোষণা করেন।

পরদিন ২১ আগস্ট বঙ্গভবনে রাষ্ট্রপতি হিসেবে শপথ নেন মির্জা ফখরুল। শপথের পর শনিবার জাতীয় স্মৃতিসৌধে মুক্তিযুদ্ধের বীর শহীদদের প্রতি শ্রদ্ধা জানান তিনি। এর মধ্য দিয়ে রাষ্ট্রপতি হিসেবে তার আনুষ্ঠানিক কার্যক্রম শুরু হয়।

রোববার বঙ্গভবনে প্রথমবারের মতো দাপ্তরিক কাজে যোগ দেওয়ার মধ্য দিয়ে রাষ্ট্রপতি হিসেবে মির্জা ফখরুল ইসলাম আলমগীরের নিয়মিত কর্মতৎপরতা শুরু হলো।


news@26banglatv.com


Photo

শ্বাসকষ্ট বাড়ায় আইসিইউতে খালেদা জিয়া

নিউজ ডেস্কঃ রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন বিএনপির...

Photo

৪৯ বাংলাদেশিসহ ১১১ অভিবাসীকে ফেরত পাঠাল মালয়েশিয়া

নিউজ ডেস্কঃ ৪৯ বাংলাদেশিসহ মোট ১১১ জন বিদেশি অভিবাসীকে ফেরত...

Photo

বাল্যবিয়ে ও ত্রুটিপূর্ণ প্রসবে বাড়ছে ফিস্টুলা

গাইবান্ধা প্রতিনিধিঃবাল্যবিয়ে এবং অনিয়মিত বা বিলম্বিত...

Photo

কালীগঞ্জ পৌর এলাকায় বিশ্বব্যাংকের অর্থায়নে নির্মিত রাস্তায় ব্যাপক অনিয়ম: পরিদর্শনে ইট অপসারনের নির্দেশ ইউএনওর

স্টাফ রিপোর্টার (ঝিনাইদহ): ঝিনাইদহের কালীগঞ্জে বিশ্বব্যাংকের...

© 2026 ২৬ বাংলা টিভি কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত