Logo
বুধবার | ৩০ সেপ্টেম্বর ২০২৬ ইং | বাংলা
ব্রেকিং নিউজঃ

সারা বাংলা খুলনা নড়াইল

নড়াইলের লোহাগড়ায় নাশকতার মামলায় গ্রেপ্তার ৫, আদালতের নির্দেশে জেলহাজতে প্রেরণ

২৬ বাংলা টিভি   23-Aug-2026   23

Photo

নড়াইলের লোহাগড়ায় নাশকতার মামলায় গ্রেপ্তার ৫, আদালতের নির্দেশে জেলহাজতে প্রেরণ


নড়াইল প্রতিনিধি: নড়াইলের লোহাগড়ায় জননিরাপত্তা বিঘ্ন ও নাশকতার অভিযোগে দায়ের করা মামলার পাঁচ আসামিকে গ্রেপ্তার করেছে লোহাগড়া থানা পুলিশ। গ্রেপ্তারকৃতদের আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।
পুলিশ সূত্রে জানা যায়, এলাকায় আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে এবং সম্ভাব্য নাশকতা এড়াতে শুক্রবার রাত থেকে শনিবার রাত পর্যন্ত লোহাগড়া উপজেলার বিভিন্ন এলাকায় এক বিশেষ অভিযান পরিচালনা করে লোহাগড়া থানা পুলিশ। অভিযানকালে নাশকতার মামলার এজাহারভুক্ত ও সংশ্লিষ্টতার অভিযোগে পাঁচজনকে গ্রেপ্তার করতে সক্ষম হয় পুলিশ।
গ্রেপ্তারকৃতরা হলেন উজ্জ্বল মোল্যা (৩৮) (পিতা: জাহাঙ্গীর মোল্যা, গ্রাম: রাজাপুর), শেখ ছগির উদ্দিন সনেট (৩৫) (পিতা: শেখ ইউনুস আলী, গ্রাম: লক্ষ্মীপাশা), কাদের শেখ (৩০) (পিতা: সাহিদুর শেখ, গ্রাম: বাবরা), আলামিন ফকির (৩২) (পিতা: হুমায়ুন ফকির, গ্রাম: জালালসী) এবং জিল্লুর রহমান (৫৬) (পিতা: শেখ বোরহান উদ্দিন, গ্রাম: লক্ষ্মীপাশা)।
ঘটনার সততা নিশ্চিত করে লোহাগড়া থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুর রহমান জানান, এলাকায় শান্তি-শৃঙ্খলা বজায় রাখা ও জননিরাপত্তা বিঘ্নকারীদের বিরুদ্ধে নিয়মিত আইনানুগ প্রক্রিয়ার অংশ হিসেবেই এই বিশেষ অভিযান চালানো হয়। আটক ব্যক্তিদের বিরুদ্ধে সুনির্দিষ্ট অভিযোগ থাকায় তাদের যথারীতি গ্রেপ্তার করে আইনগত প্রক্রিয়া সম্পন্ন করা হয়েছে।
রোববার (২৩ আগস্ট)  গ্রেপ্তারকৃত পাঁচ আসামিকে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হলে, বিচারক তাদের জামিন আবেদন নামঞ্জুর করে জেলহাজতে প্রেরণের নির্দেশ দেন। পুলিশ কর্মকর্তা আরও জানান, উপজেলার সার্বিক নিরাপত্তা ও আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এ ধরনের সাঁড়াশি অভিযান অব্যাহত থাকবে।


news@26banglatv.com


Photo

বিএনপির প্রার্থী তালিকায় নেই রুমিন ফারহানার নাম

ডেস্ক রিপোর্টঃ আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে...

Photo

ঝিনাইদহ কালীগঞ্জে টাকার অভাবে চিকিৎসাসংকটে প্রতিবন্ধী শিশু রাবেয়া,

শিপলু জামান  ঝিনাইদহ  : ঝিনাইদহের কালীগঞ্জের কাশিপুর এলাকার...

Photo

ব্রিকস সম্মেলনে তারেক রহমানকে মোদির আমন্ত্রণ, আলোচনায় গঙ্গা-তিস্তা চুক্তি

২৬ বাংলা রিপোর্ট: বাংলাদেশ ও ভারতের মধ্যে দীর্ঘদিনের অমীমাংসিত...

Photo

শিক্ষকের ধর্ষণে অন্তঃসত্ত্বা কিশোরী

নেত্রকোনা প্রতিনিধি :নেত্রকোনার মদনে আমান উল্লাহ সাগর (৩০)...

© 2026 ২৬ বাংলা টিভি কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত