সারা বাংলা খুলনা নড়াইল
আওয়ামী লীগের হুমকি ও প্রশাসনের নিষ্ক্রিয়তার অভিযোগে নড়াইলে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ও এনসিপির সংবাদ সম্মেলন
২৬ বাংলা টিভি 22-Aug-2026 24
আওয়ামী লীগের হুমকি ও প্রশাসনের নিষ্ক্রিয়তার অভিযোগে নড়াইলে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ও এনসিপির সংবাদ সম্মেলন
নড়াইল প্রতিনিধি: আওয়ামী লীগের নেতাকর্মীদের ক্রমাগত হুমকি-ধমকি এবং এ বিষয়ে স্থানীয় প্রশাসনের কাছে লিখিত অভিযোগ জানিয়েও কোনো প্রতিকার না পাওয়ার প্রতিবাদে নড়াইলে সংবাদ সম্মেলন করেছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ও জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)।
শনিবার (২২ আগস্ট) রাত ৮টার সময় শহরের আলাদাতপুরস্থ জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কার্যালয়ে অনুষ্ঠিত সাংবাদিক সম্মেলনে এ অভিযোগ করা হয়।
সংবাদ সম্মেলনে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন নড়াইল জেলার সদস্য সচিব আমিরুল ইসলাম রানা অভিযোগ করে বলেন, "৫ আগস্টের পর থেকে পরাজিত শক্তি আওয়ামী লীগের সন্ত্রাসীরা তাদের নানাভাবে ভয়ভীতি ও হুমকি দিয়ে আসছে। বিষয়টি নড়াইল জেলা প্রশাসন ও আইনশৃঙ্খরা রক্ষাকারী বাহিনীকে বারবার জানানোর পরও এখন পর্যন্ত কোনো কার্যকর পদক্ষেপ নেওয়া হয়নি।"
প্রশাসনের এই নিষ্ক্রিয়তায় তারা গভীর উদ্বেগ প্রকাশ করেন এবং অবিলম্বে আইনশৃঙ্খলা বজায় রাখাসহ হুমকিদাতাদের বিরুদ্ধে দৃষ্টান্তমূলক ব্যবস্থা গ্রহণের দাবি জানান।
উক্ত সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন নড়াইল জেলার সদস্য সচিব আমিরুল ইসলাম রানা ও সদর উপজেলার সদস্য সচিব আহসান হাবীব। এছাড়া জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নড়াইল জেলার যুগ্ম আহ্বায়ক সাজ্জাদ হোসাইন এবং সহ-সাংগঠনিক সম্পাদক আশিকুর রহমানসহ সংগঠনের অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
news@26banglatv.com