জাতীয়
কী কী প্রবলেম আসে কাজ শুরু করলে বুঝতে পারব : তথ্যমন্ত্রী
২৬ বাংলা টিভি 22-Aug-2026 11
কী কী প্রবলেম আসে কাজ শুরু করলে বুঝতে পারব : তথ্যমন্ত্রী
নিউজ ডেস্ক: তথ্য ও সম্প্রচার মন্ত্রী ব্যারিস্টার আন্দালিব রহমান পার্থ বলেছেন, কাল থেকে অফিস করা আরম্ভ করবো। তখন বুঝতে পারব কাজের পরিধি কেমন এবং কী কী প্রবলেম আসে।
শনিবার (২২ আগস্ট) দুপুরে ঢাকার সাভারের জাতীয় স্মৃতিসৌধে বীর শহীদদের প্রতি শ্রদ্ধা জানান শেষে তিনি এ কথা বলেন।
তথ্যমন্ত্রী বলেন, ‘সবার কাছে দোয়া চাই, যাতে সততা, নিষ্ঠার সঙ্গে এবং ভালোভাবে কাজ করতে পারি।’
তিনি বলেন, ‘আমি তো আসলে দায়িত্ব পেয়েছি। কাল থেকে অফিস করা আরম্ভ করবো। আমি গেলে আসলে বুঝতে পারব যে এই মন্ত্রণালয়ের কাজের পরিধিটা কত বড় এবং প্র্যাকটিক্যালি কী কী প্রবলেম আসে।’
তিনি আরও বলেন, আপনারা সবাই সহযোগিতা করলে দেশবাসীর সঙ্গে নিয়ে ইনশাআল্লাহ ভালোভাবেই কাজ করতে পারবো।
news@26banglatv.com