Logo
বৃহস্পতিবার | ১ অক্টোবর ২০২৬ ইং | বাংলা
ব্রেকিং নিউজঃ

সারা বাংলা খুলনা ঝিনাইদহ

কালীগঞ্জে কৃষক নায়েব আলী হত্যা মামলায় একজনের ফাঁসি অন্যজনের যাবজ্জীবন কারাদন্ড

২৬ বাংলা টিভি   20-Aug-2026   5

Photo

কালীগঞ্জে কৃষক নায়েব আলী হত্যা মামলায় একজনের ফাঁসি অন্যজনের যাবজ্জীবন কারাদন্ড


ঝিনাইদহ প্রতিনিধি: ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলার মালিয়াটি গ্রামে কৃষক নায়েব আলী হত্যা মামরায় একজনের ফাঁসি ও অন্যজনের যাবজ্জীবন কারাদন্ড দিয়েছে আদালত। বৃহস্পতিবার দুপুরে জেলা জজ মাসুদ আলী এ দন্ডাদেশ দেন। দন্ডিতরা হলো একই গ্রামের ইউনুচ আলী পাটোয়ারী (৫৬) ও তার ছেলে আল-আমিন পাটোয়ারী।
মামলার রাষ্ট্রপক্ষের আইনজীবী আকিদুল ইসলাম জানা যায়, জমি নিয়ে বিরোধের জের ধরে ২০২৫ সালের ২৮ মে কালীগঞ্জ উপজেলার মালিয়াট গ্রামের কৃষক নায়েব আলীকে পিটিয়ে হত্যা করে প্রতিবেশী ইউনুছ আলী ও তার ছেলে আল-আমিন। এই ঘটনায় নিহতের ছেলে বিল্লাল হোসেন বাদী হয়ে ৩ জনের নাম উল্লেখসহ অজ্ঞাত ২/৩ জনকে আসামী করে থানায় মামলা দায়ের করে। তদন্ত শেষে গত বছরের ১৮ আগস্ট ছেলে আল আমিন ও পিতা ইউনুচ আলীকে অভিযুক্ত করে আদালতে চার্জশিট দেয় পুলিশ। বিচারিক প্রক্রিয়া শুরুর মাত্র ৭ কার্যদিবসে ওই মামলায় ছেলে আল-আমিনকে ফাঁসি ও বাবা ইউনুচ আলীকে যাবজ্জীবন কারাদন্ড দন্ডিত করে আদালত। একই সাথে ছেলের ৫০ হাজার ও বাবার ২০ টাকা জরিমানাও করা হয়।


news@26banglatv.com


Photo

যুক্তরাষ্ট্র থেকে সরাসরি মোংলায় প্রথমবার গমবাহী জাহাজ, খাদ্যশস্য আমদানিতে নতুন সংযোগ

নিউজ ডেস্কঃ মোংলা বন্দরে প্রথমবারের মতো যুক্তরাষ্ট্র থেকে...

Photo

সড়ক নাকি গোয়ালঘর, ঝিনাইদহে গবাদিপশুর মুক্ত বিচরণে নাভিশ্বাস পথচারীদের

শিপলু জামান , ঝিনাইদহঃ ঝিনাইদহ পৌরসভার মূল সড়ক ও অলিগলি দেখে...

Photo

৪৯ বাংলাদেশিসহ ১১১ অভিবাসীকে ফেরত পাঠাল মালয়েশিয়া

নিউজ ডেস্কঃ ৪৯ বাংলাদেশিসহ মোট ১১১ জন বিদেশি অভিবাসীকে ফেরত...

Photo

তিন কলেজের সংঘাত : গুলিবিদ্ধসহ আহত ৩৫ জন ঢামেকে

সোমবার দুপুর থেকে বিকেল পর্যন্ত বিভিন্ন সময়ে তাদের আহত অবস্থায় হাসপাতালের...

© 2026 ২৬ বাংলা টিভি কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত