Logo
বৃহস্পতিবার | ১ অক্টোবর ২০২৬ ইং | বাংলা
ব্রেকিং নিউজঃ

সারা বাংলা খুলনা ঝিনাইদহ

ঝিনাইদহের মহেশপুর উপজেলায় শারজাহ চ্যারিটি ইন্টারন্যাশনালের উদ্যোগে ফ্রি চক্ষু ক্যাম্প অনুষ্ঠিত।

২৬ বাংলা টিভি   20-Aug-2026   16

Photo

ঝিনাইদহের মহেশপুর উপজেলায় শারজাহ চ্যারিটি ইন্টারন্যাশনালের উদ্যোগে ফ্রি চক্ষু ক্যাম্প অনুষ্ঠিত।


ঝিনাইদহ প্রতিনিধি: সংযুক্ত আরব আমিরাত ভিত্তিক মানবিক সংস্থা শারজাহ চ্যারিটি ইন্টারন্যাশনাল (বাংলাদেশ অফিস)-এর অর্থায়নে ঝিনাইদহের মহেশপুরে একটি বিনামূল্যে চক্ষু চিকিৎসা ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে।

এ ক্যাম্পে প্রায় ৭০০ জনেরও বেশি অসহায় ও দরিদ্র মানুষকে সম্পূর্ণ বিনামূল্যে চোখের পরীক্ষা, চিকিৎসা পরামর্শ, প্রয়োজনীয় ঔষধ ও চশমা প্রদান করা হয়েছে। এছাড়াও চোখের ছানিজনিত সমস্যায় আক্রান্ত ১২০ জন দরিদ্র রোগীর বিনামূল্যে ছানি অপারেশন সম্পন্ন করা হয়।

উপকারভোগীরা এ মানবিক উদ্যোগের জন্য শারজাহ চ্যারিটি ইন্টারন্যাশনালের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং এ ধরনের সেবামূলক কার্যক্রম অব্যাহত রাখার আহ্বান জানান।

উল্লেখ্য, শারজাহ চ্যারিটি ইন্টারন্যাশনাল (বাংলাদেশ অফিস) দেশের বিভিন্ন জেলায় নিয়মিতভাবে বিনামূল্যে চক্ষু চিকিৎসা, ঔষধ, চশমা বিতরণ এবং ছানি অপারেশনসহ বিভিন্ন মানবিক ও জনকল্যাণমূলক কার্যক্রম পরিচালনা করে আসছে।


news@26banglatv.com


Photo

পঞ্চগড় বোদায় কওমি মাদ্রাসা শিক্ষার্থীকে বলাৎকারের অভিযোগে শিক্ষক গ্রেফতার

পঞ্চগড় প্রতিনিধি :পঞ্চগড়ের বোদায় কওমি মাদ্রাসার এক শিক্ষার্থীকে...

Photo

আগের চেয়ে শক্তিশালী পারমাণবিক স্থাপনা পুনর্নির্মাণ করবে ইরান

ইরান সরকার ঘোষণা দিয়েছে যে, তাদের পারমাণবিক স্থাপনাগুলোকে পুনর্নির্মাণ...

Photo

শ্রীলঙ্কায় মেয়াদোত্তীর্ণ ত্রাণ পাঠিয়ে সমালোচনার মুখে পাকিস্তান

আন্তর্জাতিক ডেস্কঃভয়াবহ বন্যা ও ভূমিধসের বিপর্যস্ত শ্রীলঙ্কায়...

Photo

বিএনপির প্রার্থী তালিকায় নেই রুমিন ফারহানার নাম

ডেস্ক রিপোর্টঃ আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে...

© 2026 ২৬ বাংলা টিভি কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত