সারা বাংলা খুলনা নড়াইল
নড়াইলে ২০০ পিস ইয়াবা ও নগদ টাকাসহ মাদক কারবারি গ্রেফতার
২৬ বাংলা টিভি 19-Aug-2026 16
নড়াইলে ২০০ পিস ইয়াবা ও নগদ টাকাসহ মাদক কারবারি গ্রেফতার
নড়াইল প্রতিনিধি: নড়াইলের লোহাগড়া পৌর এলাকায় অভিযান চালিয়ে ২০০ পিস ইয়াবা ট্যাবলেট ও মাদক বিক্রির নগদ টাকাসহ মো. আশরাফুল মোল্যা (৪২) নামে এক চিহ্নিত মাদক কারবারিকে গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশ।
মঙ্গলবার (১৮ আগস্ট) রাতে লোহাগড়া পৌরসভার ১ নম্বর ওয়ার্ডের পারছাতরা এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত আশরাফুল মোল্যা লোহাগড়া উপজেলার তালবাড়িয়া গ্রামের মৃত বাবু মোল্যার ছেলে।
পুলিশ সূত্রে জানা গেছে, নড়াইল জেলাকে মাদকমুক্ত করার নিয়মিত অভিযানের অংশ হিসেবে মঙ্গলবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে ডিবি পুলিশের একটি চৌকস আভিযানিক দল লোহাগড়া পৌরসভার পারছাতরা এলাকায় অবস্থান নেয়। এ সময় সন্দেহভাজন হিসেবে আশরাফুল মোল্যাকে পুলিশ হেফাজতে নেওয়া হয়। পরবর্তীতে উপস্থিত সাক্ষীদের সামনে তার দেহ তল্লাশি চালিয়ে ২০০ পিস অবৈধ ইয়াবা ট্যাবলেট এবং মাদক বিক্রির নগদ ৯ হাজার টাকা উদ্ধার করা হয়।
ঘটনার সত্যতা নিশ্চিত করে নড়াইল জেলা গোয়েন্দা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আলাউদ্দিন জানান, গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে লোহাগড়া থানায় একটি মামলা দায়ের করা হয়েছে। নড়াইল জেলাকে পুরোপুরি মাদকমুক্ত করতে ডিবি পুলিশের এ ধরনের বিশেষ ও জিরো টলারেন্স অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।
news@26banglatv.com