Logo
শনিবার | ৩ অক্টোবর ২০২৬ ইং | বাংলা
ব্রেকিং নিউজঃ

সারা বাংলা খুলনা ঝিনাইদহ

ঝিনাইদহে মেধাবী শিক্ষার্থীদের সংবর্ধনা

২৬ বাংলা টিভি   19-Aug-2026   16

Photo

ঝিনাইদহে মেধাবী শিক্ষার্থীদের সংবর্ধনা


ঝিনাইদহ প্রতিনিধি: মেধা, সততা ও দেশপ্রেমে গড়ি ইনসাফের বাংলাদেশ’ স্লোগানকে সামনে রেখে ঝিনাইদহ শহরের প্রায় দেড় শতাধিক এসএসসি, দাখিল ও সমমান পরীক্ষায় এ প্লাস প্রাপ্ত কৃতী শিক্ষার্থীকে সংবর্ধনা দিয়েছে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির ঝিনাইদহ শহর শাখা।
বুধবার সকালে শহরের কুটুম কমিউনিটি সেন্টারে আয়োজিত অনুষ্ঠানে শিক্ষার্থীদের ফুল, ক্রেস্ট ও বিভিন্ন বই দিয়ে সংবর্ধনা দেওয়া হয়।
ঝিনাইদহ শহর শাখার ছাত্রশিবিরের সভাপতি ওবাইদুর রহমান খানের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় মিডিয়া সম্পাদক হাফেজ মুজাহেরুল ইসলাম। বিশেষ অতিথি ছিলেন রেটিনা মেডিকেল অ্যান্ড ডেন্টাল এডমিশনের সাবেক প্রধান পরিচালক ডা. কাজী কামরুল হাসান শিশির, ইএগঊঅ-এর স্ট্যান্ডিং কমিটি বিল্ডিং সিকিউরিটির চেয়ারম্যান ইঞ্জিনিয়ার কামরুল ইসলাম, ইসলামী বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি ইউসুব আলী ও ঝিনাইদহ জেলা শিবিরের সভাপতি রিয়াজুর ইসলাম।
বক্তারা বলেন, মেধাবী শিক্ষার্থীরাই দেশের ভবিষ্যৎ। ভালো ফলাফলের পাশাপাশি জ্ঞান, নৈতিকতা, সততা ও দেশপ্রেমে নিজেদের গড়ে তুলে দেশ ও জাতির কল্যাণে কাজ করতে হবে। অনুষ্ঠানটি পরিচালনা করেন শহর শাখার সেক্রেটারি তানজিম বিন আলীম।


news@26banglatv.com


Photo

রাজা নেই, রাজ্য নেই—ইতিহাসের সাক্ষী হয়ে দাঁড়িয়ে আছে ঝিনাইদহ নলডাঙ্গা রাজবাড়ির সাত মন্দির

শিপলু জামান  ঝিনাইদহ : এক সময় এখানে ছিল রাজা, ছিল রাজপ্রাসাদ,...

Photo

চিকিৎসক সংকটে ঝিনাইদহের পাঁচ উপজেলায় বন্ধ সিজারিয়ান, ভোগান্তিতে প্রসূতিরা

ঝিনাইদহ প্রতিনিধি-ঝিনাইদহের পাঁচ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে...

Photo

আইপিএলে দল পাননি মুস্তাফিজ

মুস্তাফিজুর রহমানের আইপিএল যাত্রাটা যেন এক রোলারকোস্টার। সানরাইজার্স...

Photo

শ্রীলঙ্কায় মেয়াদোত্তীর্ণ ত্রাণ পাঠিয়ে সমালোচনার মুখে পাকিস্তান

আন্তর্জাতিক ডেস্কঃভয়াবহ বন্যা ও ভূমিধসের বিপর্যস্ত শ্রীলঙ্কায়...

© 2026 ২৬ বাংলা টিভি কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত