Logo
বুধবার | ৩০ সেপ্টেম্বর ২০২৬ ইং | বাংলা
ব্রেকিং নিউজঃ

সারা বাংলা খুলনা নড়াইল

নড়াইলে ৫ বছরের শিশু জান্নাতুলকে ধর্ষণ ও হত্যা ঘটনায় ঘাতক রবিউলের মৃত্যুদণ্ড, ৩ লাখ টাকা জরিমানা

২৬ বাংলা টিভি   19-Aug-2026   22

Photo

নড়াইলে ৫ বছরের শিশু জান্নাতুলকে ধর্ষণ ও হত্যা ঘটনায় ঘাতক রবিউলের মৃত্যুদণ্ড, ৩ লাখ টাকা জরিমানা


মোস্তফা কামাল, নড়াইল : নড়াইলে বহুল আলোচিত ও চাঞ্চল্যকর ৫ বছরের শিশু জান্নাতুল মাওয়া জান্নাতিকে নৃশংসভাবে ধর্ষণ ও হত্যার দায়ে আসামি রবিউল সিকদার রবিকে (৩৫) ফাঁসির আদেশ দিয়েছেন আদালত। একই সঙ্গে তাকে ৩ লাখ টাকা জরিমানার দণ্ড দেয়া হয়েছে।
ঘটনার মাত্র এক মাসের মাথায় এবং আদালতে বিচারিক কার্যক্রম শুরু হওয়ার মাত্র ৯ কার্যদিবসের মধ্যে নড়াইলের শিশু সহিংসতা দমন ট্রাইব্যুনালের বিচারক শেখ ছামিদুল ইসলাম এ ঐতিহাসিক ও দৃষ্টান্তমূলক রায় ঘোষণা করেন। রায় ঘোষণার সময় আসামি রবিউল আদালতে উপস্থিত ছিলেন।
মামলার বিবরণী থেকে জানা যায়, গত ২০ জুলাই পড়ন্ত বিকেলে নড়াইল সদর উপজেলার রামচন্দ্রপুর গ্রামের মফিজুল শেখের শিশুকন্যা জান্নাতুল মাওয়াকে একা পেয়ে প্রলোভন দেখায় প্রতিবেশী আতিয়ার সিকদারের ছেলে রাজমিস্ত্রি রবিউল। কোমল পানীয় 'পাওয়ার' পানের লোভ দেখিয়ে রবি তাকে নিজের নির্জন ঘরে ডেকে নিয়ে যায়। সেখানে শিশুটি যাতে চিৎকার করতে না পারে, সেজন্য তাকে নির্মমভাবে শ্বাসরোধে হত্যা করার পর পৈশাচিক লালসা চরিতার্থ করে।
এই মর্মান্তিক ঘটনার পর দিন ২১ জুলাই সকালে দত্তপাড়া এলাকা থেকে ঘাতক রবিকে আটক করে পুলিশে সোপর্দ করে স্থানীয় জনতা। একই দিনে নিহতের বাবা বাদী হয়ে নড়াইল সদর থানায় মামলা দায়ের করেন। ঘটনাটি জানাজানি হলে নড়াইলের বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ ক্ষোভে ফেটে পড়ে। ঘাতকের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মানববন্ধন, সড়ক অবরোধসহ নানা প্রতিবাদ কর্মসূচি পালিত হয়।
২২ জুলাই আসামিকে আদালতে হাজির করে পুলিশ রিমান্ড আবেদন করলে সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মো. মারুফ হাসান দুই দিনের রিমান্ড মঞ্জুর করেন। ওই রাতেই আসামি রবিউল আদালতে ১৬৪ ধারায় নিজের অপরাধ স্বীকার করে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেয়।
নড়াইল সদর থানার পরিদর্শক (তদন্ত) অজয় কুমার কুন্ডু অত্যন্ত তৎপরতার সাথে মাত্র ১৫ দিনের মাথায়, অর্থাৎ ৪ আগস্ট আদালতে চার্জশিট (অভিযোগপত্র) দাখিল করেন।
এরপর দ্রুত বিচার কাজ সম্পন্নের লক্ষ্যে ৯ আগস্ট আসামির বিরুদ্ধে অভিযোগ গঠন করা হয়। মাত্র ৮ থেকে ১০ কার্যদিবসের মধ্যে মোট ২৭ জন সাক্ষীর সাক্ষ্য গ্রহণ ও উভয় পক্ষের যুক্তিতর্ক শুনানি সম্পন্ন করেন বিচারক। গত ১১ আগস্ট সাক্ষ্যগ্রহণ ও শুনানি শেষে ১৯ আগস্ট রায় ঘোষণার দিন ধার্য করা হয়।
বুধবার সকালে রায়কে কেন্দ্র করে আদালত চত্বরে নিহতের স্বজন, বিভিন্ন স্কুল-কলেজের শিক্ষার্থীসহ উৎসুক জনতার উপচে পড়া ভীড় জমে। রায় ঘোষণার পর সন্তোষ প্রকাশ করে রাষ্ট্রপক্ষের আইনজীবী (অতিরিক্ত পিপি) অ্যাডভোকেট তারিকুজ্জামান লিটু বলেন, "সন্দেহাতীতভাবে অপরাধ প্রমাণিত হওয়ায় এবং নজিরবিহীন দ্রুত সময়ে বিচারকাজ শেষ করে ন্যায়বিচার প্রতিষ্ঠিত হয়েছে।"এছাড়া সন্তোষ প্রকাশ করেন নড়াইল জেলা আইনজীবি সমিতির সাধারন সম্পাদ অ্যাডভোকেট ইসরাফিল খবির রাজু।
আইনের এই দ্রুত প্রয়োগ ও রায়ে সন্তোষ প্রকাশ করে নিহতের বাবা মফিজুল শেখ ও নড়াইলের সচেতন নাগরিক সমাজ রায়টি অবিলম্বে কার্যকরের দাবি জানিয়েছেন।


news@26banglatv.com


Photo

শ্বাসকষ্ট বাড়ায় আইসিইউতে খালেদা জিয়া

নিউজ ডেস্কঃ রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন বিএনপির...

Photo

খালেদা জিয়ার পক্ষে আজ থেকে প্রচারণা শুরু করছে জেলা বিএনপি

ডেস্ক রিপোর্টঃ বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার পক্ষে আজ...

Photo

আরটিভির প্রতিনিধি সম্মেলন- ২০২৬: পুরস্কার পেলেন যারা

শাহিনুর রহমান পিন্টু, দেশব্যাপী কর্মরত জেলা ও উপজেলা পর্যায়ের...

Photo

ভোটের মাঠে নতুন কৌশল: হিন্দু ভোটব্যাংকে নজর দিচ্ছে জামায়াত

ডেস্ক রিপোর্টঃ ঝিনাইদহের শৈলকূপা উপজেলার উমেদপুর বাজারে বিকেলের...

© 2026 ২৬ বাংলা টিভি কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত