সারা বাংলা খুলনা ঝিনাইদহ
ঝিনাইদহের কালিগঞ্জ শিক্ষার্থীকে যৌন নিপীড়নের অভিযোগে শিক্ষক অবরুদ্ধ।
২৬ বাংলা টিভি 18-Aug-2026 15
ঝিনাইদহের কালিগঞ্জ শিক্ষার্থীকে যৌন নিপীড়নের অভিযোগে শিক্ষক অবরুদ্ধ।
ঝিনাইদহ প্রতিনিধি : ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলায় কোলা ইউনিয়নের বড় বায়সা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সহকারি শিক্ষকের বিরুদ্ধে চতুর্থ শ্রেণীর শিক্ষার্থীকে যৌন নিপীড়নের অভিযোগ উঠেছে।
স্থানীয়দের সূত্রে জানা যায় ১৭ই আগস্ট সোমবার ওই শিক্ষার্থী স্কুলে আসলে তার হাতে ওয়াশ রুমে যাওয়ার জন্য লিখে দেয়। পরবর্তীতে সেও ওয়াশরুমে গেলে তাকে বিভিন্নভাবে স্পর্শ করে সাথে সাথে এই শিক্ষার্থী দৌড়ে স্কুল থেকে বের হয়ে বাড়িতে চলে যায় এবং কান্নাকাটি করে সব ঘটনা খুলে বলে। গতকাল স্কুক ছুটি হয়ে যাওয়ায় আজ সকালে শিক্ষক বিদ্যালয় উপস্থিত হলে গ্রামবাসী শিক্ষক শাহ আলম (৩০)তাকে বিদ্যালয়ে অবরুদ্ধ করে রাখেন
কালিগঞ্জ উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার রোকনুজ্জামান বলেন আপনারা লিখিত অভিযোগ দেন আইনগতভাবে তার সর্বোচ্চ শাস্তির ব্যবস্থা করা হবে। এ ব্যাপারে কালিগঞ্জ থানা ওসি কবির হোসেন বলেন ঘটনা সত্য তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে
news@26banglatv.com