Logo
বৃহস্পতিবার | ১২ নভেম্বর ২০২৬ ইং | বাংলা
ব্রেকিং নিউজঃ

সারা বাংলা খুলনা ঝিনাইদহ

ঝিনাইদহে পরিবেশের ভারসাম্য রক্ষায় ১ হাজার গাছের চারা বিতরণ

২৬ বাংলা টিভি   17-Aug-2026   18

Photo

ঝিনাইদহে পরিবেশের ভারসাম্য রক্ষায় ১ হাজার গাছের চারা বিতরণ


ঝিনাইদহ  প্রতিনিধি: পরিবেশের ভারসাম্য রক্ষায় ঝিনাইদহে ১ হাজার গাছের চারা বিতরণ করা হয়েছে। শহরের পবহাটি বলফিল্ডে যুবদের সংগঠন ইউনাইটেড ইয়ুথ ফাউন্ডেশনের পক্ষ থেকে এ গাছের চারা বিতরণ করা হয়। এ উপলক্ষে অনুষ্ঠিত আলোচনা সভায় ইউনাইটেড ইয়ুথ ফাউন্ডেশনের পরিচালক রাশেদুল ইসলাম নয়ন’র সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ঝিনাইদহ-২ আসনের সংসদ সদস্য আলী আজম মো. আবু বকর। বিশেষ অতিথি ছিলেন ফাউন্ডেশনের উপদেষ্টা মোস্তাক আহম্মেদ’ শাহ মোহাম্মদ আখতারুজ্জামান। আলোচনা সভায় বক্তারা বলেন, জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলা এবং পরিবেশের ভারসাম্য রক্ষায় বৃক্ষরোপণের কোনো বিকল্প নেই। শুধু গাছ লাগালেই হবে না, সেগুলোর পরিচর্যা ও সংরক্ষণও নিশ্চিত করতে হবে। ভবিষ্যৎ প্রজন্মের জন্য বাসযোগ্য পরিবেশ গড়ে তুলতে সবাইকে বেশি বেশি গাছ লাগানোর আহ্বান জানান তারা। পরে উপস্থিত যুবক-যুবতী ও স্থানীয়দের মাঝে বিভিন্ন প্রজাতির ১ হাজার গাছের চারা বিতরণ করা হয়। এছাড়াও এ উপলক্ষে মাদক বিরোধী প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত হয় ওই মাঠে।


news@26banglatv.com


Photo

বিয়ের স্বপ্ন থামিয়ে দিল ডেঙ্গু, শেষ বিদায়ে বৃষ্টির সিঁথিতে সিঁদুর পরালেন হবু বর

২৬ বাংলা টিভি রিপোর্ট: গোপালগঞ্জের ২৫ বছর বয়সী বৃষ্টি ঘরামির...

Photo

ঋণের প্রলোভনে নিরীহ মানুষদের ঢাকায় আনল কারা?

প্রধান উপদেষ্টার তহবিল থেকে বিনা সুদে এক লাখ থেকে কোটি টাকা পর্যন্ত...

Photo

কালীগঞ্জে শতবর্ষের সাক্ষী বটবৃক্ষ আজ মৃত্যুর প্রহর গুনছে : নেয় কার্যকর সংরক্ষণের উদ্যোগ

শাহিনুর রহমান পিন্টু,  (ঝিনাইদহ) প্রতিনিধি:  একসময় যার ছায়াতলে...

Photo

কালীগঞ্জ পৌর এলাকার ১০ কিলোমিটার মহাসড়কে দুর্ঘটনার ঝুঁকি, বেপরোয়া বাস ও অবৈধ পার্কিংয়ে আতঙ্ক

পৌর এলাকায় প্রবেশে নেয় গতিসীমা 

© 2026 ২৬ বাংলা টিভি কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত