Logo
সোমবার | ২৮ সেপ্টেম্বর ২০২৬ ইং | বাংলা
ব্রেকিং নিউজঃ

অন্যান্য

গভীর জঙ্গলে মিলল ১২ ঘোড়ার দেহাবশেষ, মাংস উধাও

২৬ বাংলা টিভি   17-Aug-2026   15

Photo

গভীর জঙ্গলে মিলল ১২ ঘোড়ার দেহাবশেষ, মাংস উধাও


নিউজ ডেস্ক: গাজীপুরের শ্রীপুরে গভীর জঙ্গলে ১২টি ঘোড়া জবাই করে ঘোড়ার পা, মাথা, চামড়া ফেলে মাংস নিয়ে গেছে একটি চক্র।  

সোমবার (১৭ আগস্ট) সকালে উপজেলার গোসিংগা ইউনিয়ন পরিষদ এলাকা সংলগ্ন মুদিপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করেন, শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ শাহীনুর আলম।

স্থানীয়রা জানান, কর্ণপুর-বরমী আঞ্চলিক সড়ক থেকে একটি পায়ে হাঁটা পথ জঙ্গলের ভেতরে গরুর জন্য ঘাস কাটতে যাওয়ার সময় জঙ্গলের ভেতর ঘোড়ার মাথা, চামড়া, হাড় ও নাড়িভুড়ি পড়ে থাকতে দেখেন লোকজন। পরে খবর ছড়িয়ে পড়লে স্থানীয় লোকজন ও আইনশৃঙ্খলা বাহিনী ঘটনাস্থলে যায়।

গোসিংগা ইউনিয়ন পরিষদের ১নং ওয়ার্ডের ইউপি সদস্য সুমন প্রধান বলেন, গত রাতে ১২টি ঘোড়া জবাই করে মাংসা নিয়ে যাওয়া হয়েছে। সকালে ঐ এলাকার এক কৃষক ঘটনাস্থলে ঘোড়ার মাথা, চামড়া, পা, নাড়িভুড়ি ও হাড়গোড় পড়ে থাকতে দেখে আমাকে জানায়। পরে বিষয়টি পুলিশে জানানো হলে পুলিশ ঘটনাস্থলে আসে।

শ্রীপুর উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মো. আশরাফ হোসেন বলেন, আশপাশে দুই কিলোমিটার এলাকায় কোনো বাড়িঘর নেই। ঘটনাস্থল থেকে ১২টি ঘোড়ার মাথা উদ্ধার করা হয়েছে। আমরা ধারণা করছি সেখানে ১২টা ঘোড়া জবাই করে মাংস নিয়ে দেহের বিভিন্ন অংশ ফেলে রেখে গিয়েছে একটি চক্র। ঘোড়ার মাংস কারা নিল, কোথায় নিয়ে বিক্রি করা হচ্ছে, ক্রেতা কারা এসব খোঁজ করতে ইতোমধ্যে কার্যক্রম চলমান রেখেছি। দেহাবশেষগুলো মাটিচাপা দেয়া হবে এবং আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

ওসি মোহাম্মদ শাহীনুর আলম বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। বিষয়টি তদন্ত করে ব্যাবস্থা নেওয়া হবে।


news@26banglatv.com


Photo

ক্যাশলেস ইকোনমির নতুন অধ্যায় বাংলা কিউআর

ডেস্ক রিপোর্ট: শপিংমল হোক কিংবা মুদির দোকান— টাকা পরিশোধের...

Photo

পঞ্চগড় বোদায় কওমি মাদ্রাসা শিক্ষার্থীকে বলাৎকারের অভিযোগে শিক্ষক গ্রেফতার

পঞ্চগড় প্রতিনিধি :পঞ্চগড়ের বোদায় কওমি মাদ্রাসার এক শিক্ষার্থীকে...

Photo

প্রায় ৮ ঘণ্টা আগুনে পুড়ল ফিলিপাইনের বিশাল ঘনবসতিপূর্ণ এলাকা

ফিলিপাইনের রাজধানীতে একটি উপকূলীয় শহরের সবচেয়ে বড় বস্তি এলাকায়...

Photo

ঝিনাইদহে ৬ বছরের শিশু কন্যকে পাট খেতে নিয়ে যৌন নিপিড়ন করে ধর্ষনের চেষ্টা, ঘটনাটি ধামাচাপা দেওয়ার চেষ্টা সমাজ পতিদের ॥

ঝিনাইদহ প্রতিনিধি : ঝিনাইদহে ৬ বছরের এক শিশু কন্যাকে জোরপুর্বক...

© 2026 ২৬ বাংলা টিভি কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত