Logo
সোমবার | ৫ অক্টোবর ২০২৬ ইং | বাংলা
ব্রেকিং নিউজঃ

সারা বাংলা খুলনা যশোর

ঝিকরগাছায় ভ্যানচালক হত্যাকান্ডে জড়িত ৩ আসামী আটক

২৬ বাংলা টিভি   23-Oct-2025   59

Photo

ঝিকরগাছায় ভ্যানচালক হত্যাকান্ডে জড়িত ৩ আসামী আটক


 ঝিকরগাছা (যশোর) প্রতিনিধিঃ

যশোরের ঝিকরগাছায় ভ্যান চালক মাসুদ রানা (২১) হত্যা কান্ডের সাথে জড়িত ৩ আসামীকে আটক করেছে থানা পুলিশ।  আটককৃতরা হলো, সাতক্ষীরা জেলার পাটকেল ঘাটা থানাধীন ভৈরব গ্রামের আবুল কাশেমের ছেলে আলী হাসান (২৫), যুকিুরিয়া গ্রামের সোহরাব হোসেনের ছেলে কামরুজ্জামান ওরফে কামরুল (৩৬) ও মোস্তফার ছেলে শরিফুল ইসলাম (৩৮)। এছাড়া সাতক্ষীরা জেলার শ্যামনগর গ্রামের আব্দুল আজিজ খানের ছেলে মামুন হোসেন (২৪) পালাতক রয়েছে। আটককৃতদের বৃহস্পতিবার বিজ্ঝ আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে বলে ঝিকরগাছা থানার াফিসার ইনচার্জ নুর মোহাম্মদ গাজী জানিয়েছেন। 

জানাগেছে, শার্শা উপজেলার উলাশী ইউনিয়নের খালপাড়ের বাসিন্দা আব্দুল আজিজ ওরফে নুর মোহাম্মদের  ভ্যানচালক ছেলে মাসুদ রানা গত (০৬ অক্টোবর) দুপুরে নিজের ভ্যানসহ নিখোঁজ হয়। পরদিন শার্শা থানায় তার বাবা জিডি করেন। পরে ১০ অক্টোবর) বিকালে উপজেলার বায়সা ও আশিংড়ী গ্রামের মধ্যবর্তী স্থান আফিল মুরগী ফার্মের (গা-ঘেষে) রবিউল ইসলাম নামের এক ব্যক্তির নির্মাণাধীন বাড়ির একটি কক্ষের জানালার সাথে বাধা অবস্থায় মাসুদ রানার অর্ধগলিত লাশ উদ্ধার করে ঝিকরগাছা থানা পুলিশ। হত্যাকান্ডের ঘটনায় ওই দিন অজ্ঞাতনামাদের আসামী করে ঝিকরগাছা থানায় একটি হত্যা মামরা দায়ের করা হয়। যার নং-১০,তাং-১১/১০/২০২৫ ইং।  

জানাগেছে, আটককৃত আসামী আলী হাসান (উলাশী হানেফের মাছের ঘেরের পাহারাদার আবুল কাশেমের ছেলে) ও পালাতক আসামী মামুন হোসেন ওইদিন দুপুরে ভ্যানচালক মাসুদ রানাকে ভাড়া করে প্রথমে নাভারন সাতক্ষীরা মোড় ও পুরাতন বাজার এলাকায় এসে মদ ও কোমলপানীয়সহ কিছু খাবার কেনাকাটা করে। এরপর পুরাতন বাজার হয়ে বাঁয়সা বাজার ঘুরে আফিল ফার্মের পাশের ওই নির্মাণাধীন বাড়িতে যায়। সেখানে ভ্যানর দড়ি দিয়ে মাসুদ রানাকে স্বাসরোধ করে হত্যা করে ওই ঘরের জানারার সাথে ঝুলিয়ে রাখে। পরে ভ্যানটি নিয়ে গিয়ে সাতক্ষীরা পাটকেলঘাটার যুগিপুকুর গ্রামের বাসিন্দা কামরুজ্জামান ওরফে কামরুল ও শরিফুলের নিকট বিক্রি করে।  


news@26banglatv.com


Photo

বুকে ক্ষত নিয়ে দাঁড়িয়ে আছে মুক্তিযুদ্ধের ভাস্কর্য

নিউজ ডেস্কঃমুজিবনগর ছিল মুক্তিযুদ্ধকালীন অস্থায়ী সরকারের...

Photo

যুক্তরাষ্ট্র থেকে সরাসরি মোংলায় প্রথমবার গমবাহী জাহাজ, খাদ্যশস্য আমদানিতে নতুন সংযোগ

নিউজ ডেস্কঃ মোংলা বন্দরে প্রথমবারের মতো যুক্তরাষ্ট্র থেকে...

Photo

মা হারানো নবজাতকে কোলে তুলে নিলেন মানবিক ইউএনও: ভুল চিকিৎসায় ক্লিনিক সিলগালা ও জরিমানা

হুমায়ুন কবির,ঝিনাইদহ (কালীগঞ্জ): পৃথিবীতে আসার আগেই নিয়তির নির্মম...

Photo

ফিরে দেখা: রহস্যে ঘেরা সেই ১২ মে — এমপি আনার হত্যাকাণ্ডে এখনো অমীমাংসিত বহু প্রশ্ন

ইয়াসিন আরাফাত, নিজস্ব প্রতিনিধি:আজ ১২ মে। বাংলাদেশের রাজনৈতিক...

© 2026 ২৬ বাংলা টিভি কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত