Logo
বৃহস্পতিবার | ১ অক্টোবর ২০২৬ ইং | বাংলা
ব্রেকিং নিউজঃ

সারা বাংলা খুলনা ঝিনাইদহ

কালীগঞ্জে খালেদা জিয়ার ৮২তম জন্মদিন উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল

২৬ বাংলা টিভি   15-Aug-2026   11

Photo

কালীগঞ্জে খালেদা জিয়ার ৮২তম জন্মদিন উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল


ঝিনাইদহ প্রতিনিধি:    বিএনপির চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার ৮২তম জন্মদিন উপলক্ষে ঝিনাইদহের কালীগঞ্জে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (১৫ আগস্ট) বিকেল ৪টায় কালীগঞ্জে স্থানীয় বিএনপির দলীয় কার্যালয়ে উপজেলা ও পৌর বিএনপির উদ্যোগে এ আলোচনা সভা ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়।

আলোচনা সভায় সভাপতিত্ব করেন কালীগঞ্জ পৌর বিএনপির আহ্বায়ক আতিয়ার রহমান। অনুষ্ঠানটি পরিচালনা করেন মাহবুবুর রহমান মিলন।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কালীগঞ্জ উপজেলা বিএনপির সাবেক সিনিয়র যুগ্ম আহ্বায়ক হামিদুল ইসলাম হামিদ। প্রধান বক্তা ছিলেন তবিবুর রহমান মিনি।

এ সময় বক্তব্য রাখেন সামছুল আলম, আবুল কালাম আজাদ, ইসরাইল হোসেন জীবন,বাবুল আক্তার, সুজন হোসেন, মিলন হোসেন, জিকো ও হাবিবুর রহমানসহ বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।

প্রধান অতিথির বক্তব্যে হামিদুল ইসলাম হামিদ বলেন, বেগম খালেদা জিয়া বাংলাদেশের গণতন্ত্র ও মানুষের অধিকার প্রতিষ্ঠার আন্দোলনে দীর্ঘদিন নেতৃত্ব দিয়েছেন। তাঁর রাজনৈতিক জীবনে নানা প্রতিকূলতা ও আন্দোলন-সংগ্রাম থাকলেও তিনি জনগণের অধিকার প্রতিষ্ঠার প্রশ্নে আপসহীন ছিলেন। তিনি বেগম খালেদা জিয়ার রাজনৈতিক অবদান ও দীর্ঘ সংগ্রামের কথা তুলে ধরে তাঁর জন্মদিনে শুভেচ্ছা জানান।

তিনি আরও বলেন, দেশের গণতন্ত্র, ভোটাধিকার ও মানুষের মৌলিক অধিকার প্রতিষ্ঠায় বিএনপির নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। দলের চেয়ারপারসনের আদর্শ ও রাজনৈতিক দর্শনকে সামনে রেখে সংগঠনকে আরও শক্তিশালী করতে হবে।

প্রধান বক্তা তবিবুর রহমান মিনি বলেন, বেগম খালেদা জিয়া বাংলাদেশের রাজনীতিতে একটি গুরুত্বপূর্ণ নাম। তিনি দীর্ঘ রাজনৈতিক জীবনে গণতন্ত্র প্রতিষ্ঠা ও দেশের মানুষের অধিকার আদায়ের আন্দোলনে নেতৃত্ব দিয়েছেন। তাঁর জন্মদিনে আমরা তাঁর সুস্থতা, দীর্ঘায়ু ও কল্যাণ কামনা করি।

অন্যান্য বক্তারা বলেন, বেগম খালেদা জিয়ার নেতৃত্বে বিএনপি দেশের মানুষের গণতান্ত্রিক অধিকার প্রতিষ্ঠার জন্য বিভিন্ন সময়ে আন্দোলন-সংগ্রাম করেছে। তাঁর রাজনৈতিক জীবনের ত্যাগ ও সংগ্রাম বিএনপির নেতাকর্মীদের জন্য অনুপ্রেরণার উৎস। তারা দলের নেতাকর্মীদের মধ্যে ঐক্য ও শৃঙ্খলা বজায় রেখে সাংগঠনিক কার্যক্রম জোরদারের আহ্বান জানান।

আলোচনা সভায় আরও উপস্থিত ছিলেন পৌর বিএনপির সাবেক সভাপতি এস এম শামসুল আলম, যুগ্ম আহ্বায়ক মিজানুর রহমান লাল্টু, উপজেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক আব্দুল গাফফার, বিএনপি নেতা আশরাফুজ্জামান লাল, জুমারত আলী, আব্দুল মাজেদ, কামরুল ইসলাম মুন্সি, মোজাম্মেল হোসেন, আফতাব হোসেনসহ উপজেলা ও পৌর বিএনপির সিনিয়র নেতৃবৃন্দ এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।

আলোচনা সভা শেষে বেগম খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়। একই সঙ্গে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানসহ দলের নেতাকর্মী ও দেশবাসীর শান্তি, কল্যাণ এবং দেশের সমৃদ্ধি কামনা করা হয়।


news@26banglatv.com


Photo

ফিরে দেখা: রহস্যে ঘেরা সেই ১২ মে — এমপি আনার হত্যাকাণ্ডে এখনো অমীমাংসিত বহু প্রশ্ন

ইয়াসিন আরাফাত, নিজস্ব প্রতিনিধি:আজ ১২ মে। বাংলাদেশের রাজনৈতিক...

Photo

যশোরের শার্শায় ৭ বছর বয়সী এক শিশুকে ধর্ষণের চেষ্টার অভিযোগে বৃদ্ধ আটক

বেনাপোল প্রতিনিধি : যশোরের শার্শায় মোবাইল ফোনে কার্টুন দেখানোর...

Photo

যেসব কারণে প্রথম দিনই মুলতবি ভারতের শীতকালীন সংসদ অধিবেশন

ভারতে সোমবার থেকে শুরু হয়েছে সংসদের শীতকালীন অধিবেশন। আগামী ২০ ডিসেম্বর...

Photo

৪৯ বাংলাদেশিসহ ১১১ অভিবাসীকে ফেরত পাঠাল মালয়েশিয়া

নিউজ ডেস্কঃ ৪৯ বাংলাদেশিসহ মোট ১১১ জন বিদেশি অভিবাসীকে ফেরত...

© 2026 ২৬ বাংলা টিভি কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত