সারা বাংলা খুলনা ঝিনাইদহ
ঝিনাইদহে অস্ত্র ও ককটেলসহ একজনকে আটক করেছে পুলিশ
২৬ বাংলা টিভি 15-Aug-2026 12
ঝিনাইদহে অস্ত্র ও ককটেলসহ একজনকে আটক করেছে পুলিশ
শিপলু জামান ঝিনাইদহ প্রতিনিধি : ঝিনাইদহে দেশীয় তৈরি ওয়ান শুট্যর গান ও ককটেলসহ একজনকে আটক করেছে পুলিশ। শুক্রবার রাতে শহরের খাজুরা জোয়ার্দার পাড়া এলাকা থেকে ওমর ফারুক নামের এক যুবককে আটক করা হয়।
পুলিশ জানায়, গেল রাতে খাজুরা জোয়ার্দার পাড়া নদীর পাড়ে মাদক কেনাবেচা দেখে স্থানীয় তাদের ধাওয়া করে। অন্যরা পালিয়ে গেলে স্থানীয়রা ওমর ফারুককে আটক করে মারধর করলে মাদকের বিষয়টি স্বীকার করে৷ পরে পুলিশ এসে তার বাসা তল্লাশি করে ১ টি ওয়ান শুট্যর গান ১সাইলেন্সার ও ৪ টি ককটেল উদ্ধার করে। এ অপরাধে ওমর ফারুককে আটক করে পুলিশ। এ ব্যাপারে ঝিনাইদহ সদর থানা ওসি আসাদুজ্জামান বলেন একজনকে গ্রেফতার করা হয়েছে জিজ্ঞাসাবাদ চলছে
news@26banglatv.com