সারা বাংলা খুলনা চুয়াডাঙ্গা
চুয়াডাঙ্গার দামুড়হুদায় ফ্রিজে মাছ-মাংসের সঙ্গে মিষ্টি তৈরির উপাদান বাসি মিষ্টি সংরক্ষণ করার কারনে মিষ্টি বাড়ীর মালিককে জরিমানা
২৬ বাংলা টিভি 23-Oct-2025 59
চুয়াডাঙ্গার দামুড়হুদায় ফ্রিজে মাছ-মাংসের সঙ্গে মিষ্টি তৈরির উপাদান বাসি মিষ্টি সংরক্ষণ করার কারনে মিষ্টি বাড়ীর মালিককে জরিমানা
চুয়াডাঙ্গা প্রতিনিধি :
চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলা শহরে ফ্রিজে মাছ-মাংসের সঙ্গে মিষ্টি তৈরির উপাদান, বাসি মিষ্টি সংরক্ষণ করার কারনে 'মিষ্টি বাড়ী'র মালিককে ৩০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তর চুয়াডাঙ্গা জেলা কার্যালয় কর্তৃপক্ষ এ জরিমানা আরোপ ও আদায় করেছে।
চুয়াডাঙ্গা ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তরের জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মোহাম্মদ মামুনুল হাসান জানান, বৃহস্পতিবার (২৩ অক্টোবর) সকাল সাড়ে ১০টা থেকে দুপুর সাড়ে ১২টা পর্যন্ত দামুড়হুদা উপজেলা শহরের দশমী ও দামুড়হুদা বাজার এলাকায় তদারকি পরিচালিত হয়। এ সময় মিষ্টি প্রস্তুতকারী প্রতিষ্ঠান, বেকারী, ডিজেল-মবিল বিক্রয়কারী প্রতিষ্ঠানগুলোত তদারকি করা হয়।
ওই সময় স্বাস্থ্য সনদ না থাকা, ফ্রিজে মাছ-মাংস এর সাথে বাসি মিষ্টি, মিষ্টি তৈরি উপাদান সংরক্ষণ ও পুনরায় ব্যবহার করার কারণে ভোক্তা-অধিকার সংরক্ষণ আইন ২০০৯ অনুসারে মেসার্স মিষ্টি বাড়ী প্রতিষ্ঠানের স্বত্বাধিকারী সাদ্দাম হোসেনকে ৩০ হাজার টাকা জরিমানা করা হয়। সেই সঙ্গে ফ্রিজের জব্দ করা পুরাতন মিষ্টি ও অন্যান্য উপাদান ধ্বংস করা হয়।
এসময় সংশ্লিষ্ট প্রতিষ্ঠানসমূহকে মূল্য তালিকা হালনাগাদ করা, যথাযথ কর্তৃপক্ষ হতে সনদ গ্রহণ পূর্বক ব্যবসা পরিচালনা করার জন্য নির্দেশনা দেয়া হয়।
তদারকি পরিচালনার সময় সহযোগিতায় ছিলেন দামুড়হুদা স্যানিটারী ইন্সপেক্টর নিয়ামত আলী, ক্যাব প্রতিনিধি রফিকুল ইসলাম ও চুয়াডাঙ্গা জেলা পুলিশের একটি দল। জনস্বার্থে এ তদারকি অব্যাহত থাকবে বলে তিনি জানান।
news@26banglatv.com