Logo
শুক্রবার | ১৩ নভেম্বর ২০২৬ ইং | বাংলা
ব্রেকিং নিউজঃ

সারা বাংলা খুলনা নড়াইল

নড়াইলে দুই গ্রুপের রক্তক্ষয়ী সংঘর্ষ, মামলা ও উত্তেজনার মাঝেও ফের রক্তপাত, আহত ৭

২৬ বাংলা টিভি   12-Aug-2026   14

Photo

নড়াইলে দুই গ্রুপের রক্তক্ষয়ী সংঘর্ষ, মামলা ও উত্তেজনার মাঝেও ফের রক্তপাত, আহত ৭


নড়াইল প্রতিনিধি: নড়াইলের কালিয়া উপজেলার সাতবাড়িয়া গ্রামে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুই পক্ষের বিরোধ কোনোভাবেই থামছে না। একের পর এক হামলা, ভাঙচুর ও লুটপাটের ঘটনায় উত্তপ্ত হয়ে উঠেছে পুরো এলাকা। গত জুন মাসেও উভয় পক্ষের মধ্যে কয়েক দফা সংঘর্ষের পর কালিয়া থানায় মোট ৮টি পৃথক মামলা দায়ের হয়েছিল। তবে মামলা-মকদ্দমার পরেও থামেনি সংঘাত।
আজ বুধবার (১২ আগস্ট) সকাল ৭টার দিকে সাতবাড়িয়া পুরোনো বাজার এলাকায় প্রতিপক্ষের অতর্কিত হামলায় উভয় পক্ষের অন্তত ৭ জন আহত হয়েছেন।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, সাতবাড়িয়া গ্রামে দীর্ঘদিন ধরে আধিপত্য বিস্তার নিয়ে মোল্যা গ্রুপ এবং ফারাজি গ্রুপের মধ্যে শত্রুতা চলে আসছে। গত ১৩ জুন দেশীয় অস্ত্রে সজ্জিত হয়ে বেশ কিছু বাড়িতে ভাঙচুর ও লুটপাটের অভিযোগ ওঠে, যার ভিত্তিতে থানায় ৮টি পৃথক মামলা হয়। কিছুদিন পরিস্থিতি শান্ত থাকার পর আজ সকালে বাজার থেকে বাড়ি ফেরার পথে ফারাজি গ্রুপের আনোয়ার ফারাজির ওপর অতর্কিত হামলা চালায় প্রতিপক্ষ। খবর পেয়ে স্বজনরা তাঁকে উদ্ধার করতে গেলে তাঁদের ওপরও হামলা চালানো হয়।
এ হামলায় আনোয়ার ফারাজিসহ বেশ কয়েকজন গুরুতর আহত হন। আহতদের মধ্যে একজনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাঁকে আশু চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়েছে। বাকিরা নড়াইল জেলা হাসপাতালসহ স্থানীয় বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
হাসপাতালে চিকিৎসাধীন হায়দার মুন্সি অভিযোগ করে বলেন,"আনোয়ার ফারাজির ওপর হামলার খবর পেয়ে আমরা তাঁকে উদ্ধার করতে গেলে আগে থেকে ওত পেতে থাকা আশিকুর মোল্যা, ইমরান ফারাজি, শফিকুল ফারাজি, শান্ত ফকিরসহ একদল সশস্ত্র লোক আমাদের ওপর ঝাঁপিয়ে পড়ে। শান্তর হাতে আগ্নেয়াস্ত্র ছিল এবং সে ভয়ভীতি দেখাচ্ছিল। এ ঘটনায় আমরা আইনগত ব্যবস্থা নেওয়ার প্রস্তুতি নিচ্ছি।" অন্যদিকে, অভিযোগ অস্বীকার করে মোল্যা গ্রুপের রবিউল বলেন,
"ফারাজি গ্রুপের লোকজনেই প্রথম আমাদের রকিবুল ফারাজির বাড়িতে ঢুকে তাঁকে ও তাঁর স্ত্রীকে মারধর করে। এরপর তারা আশিকুর মোল্যা ও ছোটন মোল্যার বাড়িতে হামলা ও ভাঙচুর চালায়। তাঁদের খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ খবর ছড়িয়ে পড়লে দুই পক্ষ মুখোমুখি সংঘর্ষে জড়িয়ে পড়ে।"
ঘটনার সত্যতা নিশ্চিত করে কালিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ইদ্রিস আলী জানান, আধিপত্য বিস্তার নিয়ে দীর্ঘদিন ধরে দুই পক্ষের মধ্যে রক্তক্ষয়ী বিরোধ চলছে এবং এ নিয়ে পূর্বে ৮টি মামলাও হয়েছে। খবর পাওয়ার পরপরই এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে ও স্বাভাবিক রয়েছে। এ বিষয়ে নতুন করে আইনগত পদক্ষেপ গ্রহণের কাজ চলছে।
 


news@26banglatv.com


Photo

অসুস্থ শ্রমিককে আর্থিক সহায়তা প্রদান করলো কালীগঞ্জ উপজেলা অলংকার প্রস্তুতকারী শ্রমিক ইউনিয়ন

ঝিনাইদহ প্রতিনিধিঃ কালীগঞ্জ উপজেলা অলংকার প্রস্তুতকারী শ্রমিক...

Photo

৪৯ বাংলাদেশিসহ ১১১ অভিবাসীকে ফেরত পাঠাল মালয়েশিয়া

নিউজ ডেস্কঃ ৪৯ বাংলাদেশিসহ মোট ১১১ জন বিদেশি অভিবাসীকে ফেরত...

Photo

মা হারানো নবজাতকে কোলে তুলে নিলেন মানবিক ইউএনও: ভুল চিকিৎসায় ক্লিনিক সিলগালা ও জরিমানা

হুমায়ুন কবির,ঝিনাইদহ (কালীগঞ্জ): পৃথিবীতে আসার আগেই নিয়তির নির্মম...

Photo

তুরস্কে এলোপাতাড়ি গুলিতে নিহত অন্তত ৭

তুরস্কের ইস্তাম্বুল শহরে এলোপাতাড়ি গুলি চালিয়ে অন্তত সাতজনকে হত্যা...

© 2026 ২৬ বাংলা টিভি কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত