Logo
শুক্রবার | ১৩ নভেম্বর ২০২৬ ইং | বাংলা
ব্রেকিং নিউজঃ

সারা বাংলা খুলনা নড়াইল

নড়াইলে সাংবাদিকদের সঙ্গে খুলনা রেঞ্জ ডিআইজির মতবিনিময়

২৬ বাংলা টিভি   12-Aug-2026   20

Photo

নড়াইলে সাংবাদিকদের সঙ্গে খুলনা রেঞ্জ ডিআইজির মতবিনিময়


'মাদকের সাথে পুলিশের কেউ জড়িত থাকলে ছাড় নয়': ডিআইজি মোস্তাফিজুর রহমান

নড়াইল প্রতিনিধি:নড়াইলে কর্মরত সাংবাদিকদের সাথে খুলনা রেঞ্জ ডিআইজি মো. মোস্তাফিজুর রহমানের এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। আজ বুধবার দুপুরে জেলা পুলিশের আয়োজনে পুলিশ সুপার কার্যালয়ের সম্মেলন কক্ষে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খুলনা রেঞ্জের ডিআইজি মো. মোস্তাফিজুর রহমান।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন নড়াইল জেলার পুলিশ সুপার (এসপি) আল মামুন, অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) নূরে আলম সিদ্দিকী, অতিরিক্ত পুলিশ সুপার মোস্তাফিজুর রহমান ও রবিনসহ জেলা পুলিশের অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ।
মতবিনিময় সভায় জেলার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি, অপরাধ দমন এবং জেলা পুলিশের কর্মতৎপরতা বৃদ্ধিসহ সার্বিক নিরাপত্তা বিষয়ক নানা দিক নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের মাধ্যমে সমাজের অপরাধ দমনে এবং আইনশৃঙ্খলার সার্বিক উন্নয়নে সাংবাদিকদের দায়িত্বশীল ও গঠনমূলক ভূমিকা পালনের ওপর বিশেষ গুরুত্বারোপ করেন প্রধান অতিথি।
প্রধান অতিথির বক্তব্যে খুলনা রেঞ্জ ডিআইজি মো. মোস্তাফিজুর রহমান মাদকের বিরুদ্ধে সরকারের কঠোর অবস্থানের কথা স্মরণ করিয়ে দিয়ে বলেন,
"মাদকের বিষয়ে জিরো টলারেন্স নীতি অনুসরণ করা হবে। মাদক নির্মূলে পুলিশ আন্তরিকভাবে কাজ করছে। তবে মাদকের সাথে পুলিশের কোনো সদস্য বা কর্মকর্তা জড়িত থাকার প্রমাণ পাওয়া গেলে, তার বিরুদ্ধে কোনো রকম ছাড় না দিয়ে কঠোর আইনি ও বিভাগীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।"
উক্ত মতবিনিময় সভায় নড়াইল জেলার বিভিন্ন প্রিন্ট, ইলেকট্রনিক ও অনলাইন মিডিয়ার সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন। তাঁরা জেলার আইনশৃঙ্খলা পরিস্থিতির বিভিন্ন দিক, মাদকের অপব্যবহার, ট্রাফিক ব্যবস্থাপনা ও গণমাধ্যমের মুখোমুখি নানা চ্যালেঞ্জ নিয়ে মুক্ত আলোচনায় অংশ নেন এবং গুরুত্বপূর্ণ মতামত ব্যক্ত করেন।
 


news@26banglatv.com


Photo

খালেদা জিয়ার পক্ষে আজ থেকে প্রচারণা শুরু করছে জেলা বিএনপি

ডেস্ক রিপোর্টঃ বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার পক্ষে আজ...

Photo

কালীগঞ্জে শতবর্ষের সাক্ষী বটবৃক্ষ আজ মৃত্যুর প্রহর গুনছে : নেয় কার্যকর সংরক্ষণের উদ্যোগ

শাহিনুর রহমান পিন্টু,  (ঝিনাইদহ) প্রতিনিধি:  একসময় যার ছায়াতলে...

Photo

চিকিৎসক সংকটে ঝিনাইদহের পাঁচ উপজেলায় বন্ধ সিজারিয়ান, ভোগান্তিতে প্রসূতিরা

ঝিনাইদহ প্রতিনিধি-ঝিনাইদহের পাঁচ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে...

Photo

বাল্যবিয়ে ও ত্রুটিপূর্ণ প্রসবে বাড়ছে ফিস্টুলা

গাইবান্ধা প্রতিনিধিঃবাল্যবিয়ে এবং অনিয়মিত বা বিলম্বিত...

© 2026 ২৬ বাংলা টিভি কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত