Logo
শুক্রবার | ২ অক্টোবর ২০২৬ ইং | বাংলা
ব্রেকিং নিউজঃ

সারা বাংলা খুলনা ঝিনাইদহ

ঝিনাইদহে পরিবেশক সমিতির দুই যুগ পুর্তি উদযাপন

২৬ বাংলা টিভি   12-Aug-2026   13

Photo

ঝিনাইদহে পরিবেশক সমিতির দুই যুগ পুর্তি উদযাপন


ঝিনাইদহ প্রতিনিধি: ঝিনাইদহে ব্যবসায়ীদের সংগঠন পরিবেশক সমিতির দুই যুগ পুর্তি উদযাপন করা হয়েছে। মঙ্গলবার বিকেলে শহরের উজির আলী স্কুল মাঠ থেকে এ উপলক্ষে একটি বর্ণাঢ্য র‌্যালী বের করা হয়। র‌্যালীটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে পৌরসভার সামনে গিয়ে শেষ হয়। পরে পরিবেশক সমিতির কার্যালয়ে অনুষ্ঠিত হয় আলোচনা সভা। এতে জেলা পরিষদের প্রশাসক ও জেলা বিএনপির সভাপতি এ্যাড. এম এ মজিদ, সাধারণ সম্পাদক জাহিদুজ্জামান মনা, জেলা দোকান মালিক সমিতির সভাপতি আনোয়ারুল ইসলাম বাদশা, জেলা পরিবেশক সমিতির সভাপতি আহসান হাবীব রণক, সাধারণ সম্পাদক সুশীল সরকারসহ অন্যান্যরা বক্তব্য রাখেন।
এ সময় বক্তারা বলেন, ব্যবসায়ীদের সততা ও নিষ্ঠার সঙ্গে ব্যবসা পরিচালনার পাশাপাশি ক্রেতাদের স্বার্থের প্রতিও দায়িত্বশীল হতে হবে। একই সঙ্গে ব্যবসা-বাণিজ্যের পরিবেশ সুন্দর রাখতে চাঁদাবাজির বিরুদ্ধে সবাইকে ঐক্যবদ্ধভাবে সোচ্চার হওয়ার আহ্বান জানান তারা। আলোচনা সভা শেষে দুই যুগ পুর্তি উপলক্ষে কেক কাটা হয়। 


news@26banglatv.com


Photo

ঋণের প্রলোভনে নিরীহ মানুষদের ঢাকায় আনল কারা?

প্রধান উপদেষ্টার তহবিল থেকে বিনা সুদে এক লাখ থেকে কোটি টাকা পর্যন্ত...

Photo

পঞ্চগড় বোদায় কওমি মাদ্রাসা শিক্ষার্থীকে বলাৎকারের অভিযোগে শিক্ষক গ্রেফতার

পঞ্চগড় প্রতিনিধি :পঞ্চগড়ের বোদায় কওমি মাদ্রাসার এক শিক্ষার্থীকে...

Photo

৮ কুকুর ছানা হত্যা: পাবনায় এক নারীর বিরুদ্ধে মামলা দায়ের

ঈশ্বরদী (পাবনা) প্রতিনিধি: পাবনার ঈশ্বরদী উপজেলা পরিষদ...

Photo

ব্রিকস সম্মেলনে তারেক রহমানকে মোদির আমন্ত্রণ, আলোচনায় গঙ্গা-তিস্তা চুক্তি

২৬ বাংলা রিপোর্ট: বাংলাদেশ ও ভারতের মধ্যে দীর্ঘদিনের অমীমাংসিত...

© 2026 ২৬ বাংলা টিভি কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত