Logo
শুক্রবার | ২ অক্টোবর ২০২৬ ইং | বাংলা
ব্রেকিং নিউজঃ

সারা বাংলা খুলনা ঝিনাইদহ

মরা ছাগল জবাইকালে জনতার হাতে ব্যবসায়ী ধরা ভ্রাম্যমান আদালতে জরিমানা

২৬ বাংলা টিভি   10-Aug-2026   17

Photo

মরা ছাগল জবাইকালে জনতার হাতে ব্যবসায়ী ধরা ভ্রাম্যমান আদালতে জরিমানা


কালীগঞ্জ (ঝিনাইদহ) প্রতিনিধি : বিক্রয়ের উদ্দেশ্যে মরা ছাগল জবাই করতে গিয়ে জনতার হাতে ধরা খেয়েছে আলমগীর হোসেন নামে এক ছাগল ব্যবসায়ী । পরে তাকে ভ্রাম্যমান আদালতে মিট কন্ট্রোল -১ আইনে ১০ হাজার টাকা জরিমানা করেন নির্বাহী ম্যাজিষ্টেট ও কালীগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার রেজওয়ানা নাহিদ। সোমবার বিকালে ঝিনাইদহের কালীগঞ্জ মেইন বাস টার্মিনালে এ ঘটনা ঘটে।

প্রত্যক্ষ্যদর্শী বাসটার্মিনালের শ্রমিক আলতু জানায়, বিকালে ১০ টি ছোট বড় ছাগল বোঝাই নিয়ে একটি ইজিবাইক টার্মিনালে আসে। এ সময় ছাগল ব্যবসায়ী কোটচাদপুর উপজেলার গুড়পাড়া গ্রামের মফিজ উদ্দিনের পুত্র আলমগীর ইজিবাইকের ভেতর থেকে একটি ছোট্ট মরা ছাগল ও একটি আধামরা ছাগল নামায়। এরপর সে একাই পা দিয়ে চেপে ধরে মরাসহ ওই দুটি ছাগল জবাই করছিল। এ দৃশ্য দেখে স্থানীয় লোকজন ওই মরা জবাইকৃত ছাগলসহ ব্যবসায়ীকে আটক করে উপজেলা প্রশাসনে খবর দেন।

কালীগঞ্জ পৌরসভার স্যানিটারী ইন্সপেক্টর আলমগীর হোসেন জানান, খবর পেয়ে উপজেলা নির্বাহী অফিসার রেজওয়ানা নাহিদ ও উপজেলা প্রানী সম্পদ অফিসার জিল্লু রাইন ঘটনাস্থল বাসটার্মিনালে আসেন। তারা প্রত্যক্ষ্যদর্শীদের মুখে মরা ছাগল জবাইয়ে ঘনা শুনেন। এরপর ভ্রাম্যমান আদালত করে মরা অসুস্থ্য ছাগল জবাই এর অপরাধে ব্যবসায়ীকে ১০ হাজার টাকা জরিমানা করেন। এবং জবাইকৃত ছাগল বাজেয়াপ্ত করে তা মাটিতে পুতে ফেলার নির্দ্দেশনা দেন।  
 


news@26banglatv.com


Photo

ভোটের মাঠে নতুন কৌশল: হিন্দু ভোটব্যাংকে নজর দিচ্ছে জামায়াত

ডেস্ক রিপোর্টঃ ঝিনাইদহের শৈলকূপা উপজেলার উমেদপুর বাজারে বিকেলের...

Photo

কালীগঞ্জ পৌর এলাকায় বিশ্বব্যাংকের অর্থায়নে নির্মিত রাস্তায় ব্যাপক অনিয়ম: পরিদর্শনে ইট অপসারনের নির্দেশ ইউএনওর

স্টাফ রিপোর্টার (ঝিনাইদহ): ঝিনাইদহের কালীগঞ্জে বিশ্বব্যাংকের...

Photo

খালেদা জিয়ার অসুস্থতার খবরে মোদির উদ্বেগ, প্রয়োজনীয় সহায়তায় প্রস্তুত ভারত

আন্তর্জাতিক ডেস্কঃবাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি...

Photo

ফিরে দেখা: রহস্যে ঘেরা সেই ১২ মে — এমপি আনার হত্যাকাণ্ডে এখনো অমীমাংসিত বহু প্রশ্ন

ইয়াসিন আরাফাত, নিজস্ব প্রতিনিধি:আজ ১২ মে। বাংলাদেশের রাজনৈতিক...

© 2026 ২৬ বাংলা টিভি কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত