Logo
বুধবার | ৩০ সেপ্টেম্বর ২০২৬ ইং | বাংলা
ব্রেকিং নিউজঃ

সারা বাংলা রাজশাহী সিরাজগঞ্জ

সিরাজগঞ্জে র‍্যাবের অভিযানে ১০৪ বোতল স্ক্যাফ উদ্ধার, নারী আটক

২৬ বাংলা টিভি   07-Aug-2026   21

Photo

সিরাজগঞ্জে র‍্যাবের অভিযানে ১০৪ বোতল স্ক্যাফ উদ্ধার, নারী আটক


 সিরাজগঞ্জ প্রতিনিধি:  সিরাজগঞ্জের উল্লাপাড়ায় মাদকবিরোধী অভিযানে বিপুল পরিমাণ স্ক্যাফ জব্দ করেছে র‍্যাব-১২। এ সময় মোছাঃ রাশেদা টুলু (৬৩) নামে এক নারীকে আটক করা হয়েছে।
র‍্যাব সূত্র জানায়, বুধবার (৫ আগস্ট) সন্ধ্যায় উল্লাপাড়া মডেল থানার পাইকপাড়া মোড় এলাকায় অভিযান পরিচালনা করা হয়। অভিযানের একপর্যায়ে একটি চায়ের দোকানের সামনে সন্দেহভাজন ওই নারীকে তল্লাশি করে তার হেফাজত থেকে ১০৪ বোতল স্ক্যাফ উদ্ধার করা হয়। পরে তাকে আটক করা হয়।
আটক রাশেদা টুলুর বাড়ি পাবনার ঈশ্বরদী উপজেলার গাঙমাতাল গ্রামে। তিনি মৃত আয়নাল হকের স্ত্রী।
বৃহস্পতিবার (৬ আগস্ট) বিকেলে র‍্যাব-১২ সদর কোম্পানির পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটক নারী দীর্ঘদিন ধরে স্ক্যাফ সংগ্রহ করে সিরাজগঞ্জসহ আশপাশের বিভিন্ন এলাকায় সরবরাহ ও বিক্রির সঙ্গে জড়িত থাকার তথ্য পাওয়া গেছে।
র‍্যাব আরও জানায়, জব্দ করা মাদকদ্রব্য ও আটক ব্যক্তির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য উল্লাপাড়া মডেল থানায় মামলা প্রক্রিয়াধীন রয়েছে।


news@26banglatv.com


Photo

শ্বাসকষ্ট বাড়ায় আইসিইউতে খালেদা জিয়া

নিউজ ডেস্কঃ রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন বিএনপির...

Photo

ফিরে দেখা: রহস্যে ঘেরা সেই ১২ মে — এমপি আনার হত্যাকাণ্ডে এখনো অমীমাংসিত বহু প্রশ্ন

ইয়াসিন আরাফাত, নিজস্ব প্রতিনিধি:আজ ১২ মে। বাংলাদেশের রাজনৈতিক...

Photo

ইসকনের বিরুদ্ধে অপপ্রচার, ধর্মীয় সম্প্রীতি নষ্টের চেষ্টার অভিযোগ

ডেস্ক রিপোর্টঃ আন্তর্জাতিক কৃষ্ণভাবনামৃত সংঘের (ইসকন) বিরুদ্ধে...

Photo

তিন কলেজের সংঘাত : গুলিবিদ্ধসহ আহত ৩৫ জন ঢামেকে

সোমবার দুপুর থেকে বিকেল পর্যন্ত বিভিন্ন সময়ে তাদের আহত অবস্থায় হাসপাতালের...

© 2026 ২৬ বাংলা টিভি কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত