Logo
বৃহস্পতিবার | ১ অক্টোবর ২০২৬ ইং | বাংলা
ব্রেকিং নিউজঃ

সারা বাংলা খুলনা ঝিনাইদহ

ঝিনাইদহে সাইবার ক্রাইম ইনভেস্টিগেশন সেলের সাফল্য: হত্যা, ডাকাতি ও দস্যুতা মামলার ১৬ আসামি গ্রেপ্তার, ১০৬ মোবাইল উদ্ধার

২৬ বাংলা টিভি   07-Aug-2026   16

Photo

ঝিনাইদহে সাইবার ক্রাইম ইনভেস্টিগেশন সেলের সাফল্য: হত্যা, ডাকাতি ও দস্যুতা মামলার ১৬ আসামি গ্রেপ্তার, ১০৬ মোবাইল উদ্ধার


ঝিনাইদহ  প্রতিনিধি :   ঝিনাইদহে অপরাধ দমন, ক্লুলেস মামলার রহস্য উন্মোচন এবং সাইবার নিরাপত্তা প্রদানে প্রশংসনীয় ভূমিকা রাখছে জেলা পুলিশের 'সাইবার ক্রাইম ইনভেস্টিগেশন সেল'। গত ১ জুলাই ২০২৬ থেকে অদ্যাবধি পরিচালিত ধারাবাহিক অভিযানে হত্যা, ডাকাতি, দস্যুতা ও অপহরণ মামলার ১৮ জন আসামিকে গ্রেপ্তারসহ বিপুল পরিমাণ লুণ্ঠিত মালামাল উদ্ধার করেছে এই বিশেষ ইউনিট।

পুলিশ সূত্রে জানা যায়, বিশেষ এই সময়সীমার মধ্যে ঝিনাইদহ সদর ও কালিগঞ্জ থানার দুটি পৃথক হত্যা মামলার ৩ জন আসামি এবং কোটচাঁদপুর থানার একটি ডাকাতি মামলার ৩ ডাকাতকে গ্রেপ্তার করা হয়। এ সময় ডাকাতদের কাছ থেকে লুণ্ঠিত মালামাল উদ্ধার করে সাইবার সেলের সদস্যরা। এছাড়া ঝিনাইদহ সদর ও কালিগঞ্জ থানার দস্যুতা মামলায় ১১ জন আসামিকে গ্রেপ্তার এবং ছিনতাই হওয়া ইজিবাইক ও মোবাইল উদ্ধার করা হয়েছে।

পাশাপাশি সদর থানার দুটি পৃথক অপহরণ মামলায় দ্রুত পদক্ষেপ নিয়ে ২ জন ভিকটিমকে সশরীরে উদ্ধার এবং ঘটনায় জড়িত ২ অপহরণকারীকে আইনের আওতায় আনা হয়। সাধারণ মানুষের নিরাপত্তা নিশ্চিতে জিডি মূলে নিখোঁজ থাকা আরও ২ জন ভিকটিমকেও উদ্ধার করেছে দলটি।

অপরাধ দমনের পাশাপাশি প্রযুক্তিগত সেবায় অভাবনীয় সাফল্য দেখিয়েছে ইউনিটটি। দেশের বিভিন্ন প্রান্তে অভিযান চালিয়ে ঝিনাইদহ জেলার বিভিন্ন থানা এলাকা থেকে হারিয়ে যাওয়া ১০৬টি স্মার্টফোন উদ্ধার করে প্রকৃত মালিকদের কাছে হস্তান্তর করা হয়েছে। একই সাথে মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিস (এমএফএস)-এর মাধ্যমে ভুলবশত অন্য নম্বরে চলে যাওয়া ৬৭,৪৫৭ টাকা উদ্ধার করে ফেরত দেওয়া হয়।

সামাজিক যোগাযোগমাধ্যমে হয়রানি রোধেও সক্রিয় ছিল সাইবার সেল। ফেসবুক, ইনস্টাগ্রাম, হোয়াটসঅ্যাপ, ইমো, টিকটক, টেলিগ্রাম ও স্ন্যাপচ্যাটের মতো প্ল্যাটফর্মে সাইবার বুলিংয়ের শিকার ২৮ জন ভিকটিমকে দ্রুত ও কার্যকর আইনি ও প্রযুক্তিগত সহায়তা প্রদান করেছে তারা।

ঝিনাইদহ জেলা পুলিশের এই ধারাবাহিক সফলতায় স্বস্তি প্রকাশ করেছেন স্থানীয় বাসিন্দারা। অপরাধ দমন ও সাইবার নিরাপত্তা বজায় রাখতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছে সাইবার ক্রাইম ইনভেস্টিগেশন সেল।


news@26banglatv.com


Photo

ঝিনাইদহ কালীগঞ্জে নিয়তির কাছে হার মেনেছে তিন ভাই বোন

শিপলু জামান ঝিনাইদহ প্রতিনিধি :এ যেন ভাগ্যের নির্মম পরিহাস|...

Photo

পঞ্চগড়ের তেঁতুলিয়ায় হাত-পা বেঁধে ধর্ষণ: সাত মাসের অন্তঃসত্ত্বা অষ্টম শ্রেণির স্কুলছাত্রী, অভিযুক্ত প্রতিবেশী দাদা আটক

পঞ্চগড় প্রতিনিধি:পঞ্চগড়ের তেঁতুলিয়ায় ১৪ বছরের এক কিশোরী...

Photo

বিএনপির প্রার্থী তালিকায় নেই রুমিন ফারহানার নাম

ডেস্ক রিপোর্টঃ আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে...

Photo

৩৫ বছর পর পুরুষ প্রধানমন্ত্রী পাচ্ছে বাংলাদেশ

নিউজ ডেস্ক:ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে মোট ২৯৯টি আসনের...

© 2026 ২৬ বাংলা টিভি কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত