Logo
শনিবার | ৩ অক্টোবর ২০২৬ ইং | বাংলা
ব্রেকিং নিউজঃ

জাতীয়

২৩তম রাষ্ট্রপতি নির্বাচনের ভোটার তালিকা ইসিতে পাঠিয়েছে সংসদ

২৬ বাংলা টিভি   06-Aug-2026   10

Photo

২৩তম রাষ্ট্রপতি নির্বাচনের ভোটার তালিকা ইসিতে পাঠিয়েছে সংসদ


নিউজ ডেস্ক: রাষ্ট্রপতি নির্বাচনের প্রস্তুতির অংশ হিসেবে ২৩তম রাষ্ট্রপতি নির্বাচনের ভোটার তালিকা নির্বাচন কমিশনের (ইসি) কাছে পাঠিয়েছে জাতীয় সংসদ সচিবালয়। বৃহস্পতিবার (০৬ আগস্ট) তালিকাটি কমিশনে পৌঁছায়।

সংবিধান অনুযায়ী, রাষ্ট্রপতির পদত্যাগের পরবর্তী ৯০ দিনের মধ্যে নতুন রাষ্ট্রপতি নির্বাচনের আয়োজন করতে হয়। সেই বিধান অনুসারে ভোটার তালিকা চূড়ান্ত করে শিগগিরই নির্বাচনের তফসিল ঘোষণা করবে নির্বাচন কমিশন। জাতীয় সংসদের সদস্যদের গোপন ভোটে দেশের নতুন রাষ্ট্রপতি নির্বাচিত হবেন।

রাষ্ট্রপতি নির্বাচনে রিটার্নিং কর্মকর্তার দায়িত্ব পালন করবেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন। আর নতুন রাষ্ট্রপতি দায়িত্ব গ্রহণ না করা পর্যন্ত সংবিধান ও আইন অনুযায়ী রাষ্ট্রপতির দায়িত্ব পালন করবেন জাতীয় সংসদের স্পিকার।

এর আগে সোমবার (৩ আগস্ট) নির্বাচন ভবনে নির্বাচন কমিশনের সচিব আখতার আহমেদ জানান, ভোটার তালিকা চেয়ে জাতীয় সংসদ সচিবালয়ে চিঠি পাঠানো হয়েছে। তালিকা হাতে পাওয়ার পর রাষ্ট্রপতি নির্বাচনের তারিখ ও তফসিল নির্ধারণ নিয়ে কমিশন সিদ্ধান্ত নেবে।

উল্লেখ্য, গত ২৪ জুলাই দেশের ২২তম রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন পদত্যাগ করেন। এরপরই ২৩তম রাষ্ট্রপতি নির্বাচনের প্রস্তুতি শুরু করে নির্বাচন কমিশন। এরই মধ্যে নির্বাচন-সংক্রান্ত আনুষ্ঠানিক প্রস্তুতির অংশ হিসেবে প্রধান নির্বাচন কমিশনার এ এম এম নাসির উদ্দিন জাতীয় সংসদের স্পিকারের সঙ্গে বৈঠক করেছেন।

সংবিধান অনুযায়ী, জাতীয় সংসদের নির্বাচিত সদস্যরাই রাষ্ট্রপতি নির্বাচনের ভোটার হিসেবে বিবেচিত হন।


news@26banglatv.com


Photo

আবারও বিয়ের পিঁড়িতে হিরো আলম, পাত্রী কে

বিনোদন ডেস্ক : জনপ্রিয় কনটেন্ট ক্রিয়েটর আশরাফুল আলম ওরফে হিরো...

Photo

আওয়ামী লীগের বিরুদ্ধে যত মামলা আছে, সব মামলাই তুলে নেবো ঠাকুরগাঁওয়ে মির্জা ফখরুল

ঠাকুরগাঁও প্রতিনিধি :  বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম...

Photo

আইপিএলে দল পাননি মুস্তাফিজ

মুস্তাফিজুর রহমানের আইপিএল যাত্রাটা যেন এক রোলারকোস্টার। সানরাইজার্স...

Photo

ঝিনাইদহ কালীগঞ্জে নিয়তির কাছে হার মেনেছে তিন ভাই বোন

শিপলু জামান ঝিনাইদহ প্রতিনিধি :এ যেন ভাগ্যের নির্মম পরিহাস|...

© 2026 ২৬ বাংলা টিভি কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত