Logo
শনিবার | ৩ অক্টোবর ২০২৬ ইং | বাংলা
ব্রেকিং নিউজঃ

সারা বাংলা খুলনা ঝিনাইদহ

ঝিনাইদহে নানা আয়োজনে জুলাই গণঅভ্যুত্থান দিবস পালিত

২৬ বাংলা টিভি   05-Aug-2026   7

Photo

ঝিনাইদহে নানা আয়োজনে জুলাই গণঅভ্যুত্থান দিবস পালিত


শাহিনুর রহমান পিন্টু, ঝিনাইদহ  : ঝিনাইদহে নানা কর্মসূচির মধ্য দিয়ে জুলাই গণঅভ্যুত্থান দিবস পালিত হয়েছে।

বুধবার (৫ আগস্ট) সকালে এ উপলক্ষে জেলা প্রশাসনের উদ্যোগে কেন্দ্রীয় শহীদ মিনার চত্বর থেকে একটি বর্ণাঢ্য র‌্যালি বের করা হয়। র‌্যালিটি শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে কেমব্রিজ একাডেমির সামনে অবস্থিত জুলাই শহীদ স্মৃতিস্তম্ভে গিয়ে শেষ হয়।

পরে সেখানে জুলাই গণঅভ্যুত্থানে শহীদদের স্মরণে পুষ্পস্তবক অর্পণ করা হয়। প্রথমে রাষ্ট্রের পক্ষে শ্রদ্ধা নিবেদন করেন ঝিনাইদহের জেলা প্রশাসক নোমান হোসেন। এরপর পুলিশ সুপার মিয়া মোহাম্মদ আশীষ বিন হাসান এবং জেলা পরিষদের প্রশাসক অ্যাডভোকেট এম. এ. মজিদ শহীদদের প্রতি শ্রদ্ধা জানান।

এছাড়া শহীদ পরিবারের সদস্যরা, সিভিল সার্জন কার্যালয়, বিআরটিএসহ বিভিন্ন সরকারি-বেসরকারি দপ্তর, সামাজিক, সাংস্কৃতিক ও রাজনৈতিক সংগঠনের প্রতিনিধিরা শহীদ স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে শ্রদ্ধা নিবেদন করেন।

এ সময় শহীদ পরিবারের সদস্যরা জুলাই গণঅভ্যুত্থানে আত্মোৎসর্গকারী শহীদদের যথাযথ রাষ্ট্রীয় মূল্যায়ন, জুলাইয়ের চেতনার বাস্তবায়ন এবং হত্যাকাণ্ডের সঙ্গে জড়িতদের দ্রুত বিচারের দাবি জানান।


news@26banglatv.com


Photo

৩৫ বছর পর পুরুষ প্রধানমন্ত্রী পাচ্ছে বাংলাদেশ

নিউজ ডেস্ক:ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে মোট ২৯৯টি আসনের...

Photo

আরটিভির প্রতিনিধি সম্মেলন- ২০২৬: পুরস্কার পেলেন যারা

শাহিনুর রহমান পিন্টু, দেশব্যাপী কর্মরত জেলা ও উপজেলা পর্যায়ের...

Photo

বুকে ক্ষত নিয়ে দাঁড়িয়ে আছে মুক্তিযুদ্ধের ভাস্কর্য

নিউজ ডেস্কঃমুজিবনগর ছিল মুক্তিযুদ্ধকালীন অস্থায়ী সরকারের...

Photo

কালীগঞ্জে কৃষি অফিস থেকে এয়ার ফ্লো মেশিন নিয়ে বিপাকে কৃষক : আটকে আছে টাকা

হুমায়ুন কবির কালীগঞ্জ,ঝিনাইদহ :...

© 2026 ২৬ বাংলা টিভি কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত