Logo
শুক্রবার | ২ অক্টোবর ২০২৬ ইং | বাংলা
ব্রেকিং নিউজঃ

সারা বাংলা খুলনা ঝিনাইদহ

ঝিনাইদহে অর্থাভাবে ক্যানসারের চিকিৎসা করাতে না পেরে মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছেন পরশ দাস

২৬ বাংলা টিভি   05-Aug-2026   11

Photo

ঝিনাইদহে অর্থাভাবে ক্যানসারের চিকিৎসা করাতে না পেরে মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছেন পরশ দাস


শিপলু জামান ঝিনাইদহ :  ভাঙাচুরা বাশের চাটাইয়ে ঘেরা একটি ঘরে বসবাস পরশ দাস এর। এখানেই শুয়ে শুয়েই ক্যানসারের মত মরণব্যাধীতে আক্রান্ত হয়ে বিনা চিকিৎসায় মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছে। প্রিয় সন্তানের দিয়ে তাকিতে চোখের জ¦ল ফেলতে ফেলতে মা’য়ের করুণ আর্তনাদ, এভাবেই কি বিনা চিকিৎসায় শেষ হয়ে যাবে ছেলেটির প্রাণ। হতদরিদ্র এ পরিবারটি এখন একেবারেই নিঃস্ব, অর্থাভাবে চিকিৎসা করাতে পারছে না ছেলেটির।
জানা যায়, ঝিনাইদহ শহরের পৌর এলাকার আরাপপুর দাস পাড়া’র গোপাল দাস ও সুনিতা দাসের সন্তান পরশ দাস। লেখাপাড়াও ছিল ভালো, পড়তো ঝিনাইদহ সিটি কলেজে মানবিক বিভাগে এইচএসসি প্রথম বর্ষে। কিন্তু পরিবারের আর্থিক দ্বৈন্যতায় লেখাপাড়া করা হয়ে ওঠেনি তার। অর্থ উপার্জনে শহরের একটি স্বর্ণের দোকানে সামান্য মজুরীতে কাজ শুরু করেন। এভাবেই কেটে যায় কয়েক বছর। এরপর ২০২৫ সালের শুরুর দিকে একদিন হঠাৎ অস্বুস্থ হয়ে পড়েন। ধীরে ধীরে ডায়রিয়া এবং পরে অনিয়মিত বাথরুম (পায়খানা) শুরু হয়। এরপর শহরের কয়েকটি ক্লিনিকে চিকিৎসকের পরামর্শে ঔষধ সেবন করতে থাকে পরশ দাস কিন্তু শারীরিক অবস্থার খুব একটা উন্নতি হয়নি।
এরপর চলতি বছরের চার মাস আগে বিশেষজ্ঞ চিকিৎসককে দেখানো পর প্রয়োজনীয় শারীরিক পরীক্ষা শেষে পরশ দাসের মলদারে ক্যানসার ধরা পড়ে। সে সময় থেকেই ঢাকার একটি বে-সরকারী হাসপাতালে চলছে চিকিৎসা। প্রতি ২১ দিন পর পর কেমো দিতে হয় যার জন্য প্রয়োজন হয় ২১ হাজার টাকা, সাথে রয়েছে সাপ্তাহিক ঔষধ খরচ। চিকিৎসক জানায় পরবির্ত চিকিৎসা ও অপারেশন বাবদ পরশ দাস এর প্রয়োজন প্রায় ১০ লক্ষাধীক টাকা। কিন্তু দরিদ্র পরিবারটির পক্ষে এই অর্থ যোগাড় করা একেবারেই অসম্ভব। তাই পরিবারটি চাইলেন সমাজের বিত্তবান মানুষের আর্থিক সহযোগীতা।
অস্বুস্থ পরশ দাস বলেন , খুবই কষ্ট হয়, হাটা-চলা করতে পারি না, শরীরে যন্ত্রনা করতেই থাকে। আর পারছিনা, আপনারা আমার চিকিৎসার জন্য একটু সহযোগীতা করুন
 

পরশ দাস এর মা সুনিতা দাস ও বাবা গোপাল দাস জানায়, ছেলের চিকিৎসা করাতে করাতে এখন একেবারেই নিঃস্ব। চোখের সামনের শুধু সন্তানের কষ্টটাই দেখতে হচ্ছে।  প্রতিবেশী সুবাস দাস বলেন সমাজের বিত্তবান দের সাহায্য সহযোগিতা কামনা করেছেন 

পরশ দাস এর কষ্টে ব্যাথীত প্রতিবেশীরাও। তারা পরশ এর চিকিৎসার জন্য চাইলেন সহযোগীতা।

যোগাযোগ:- পরশ দাস। মোবাইল- ০১৯৬৬১৪৪৩৪৬


news@26banglatv.com


Photo

খালেদা জিয়ার অসুস্থতার খবরে মোদির উদ্বেগ, প্রয়োজনীয় সহায়তায় প্রস্তুত ভারত

আন্তর্জাতিক ডেস্কঃবাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি...

Photo

ঝিনাইদহে ৬ বছরের শিশু কন্যকে পাট খেতে নিয়ে যৌন নিপিড়ন করে ধর্ষনের চেষ্টা, ঘটনাটি ধামাচাপা দেওয়ার চেষ্টা সমাজ পতিদের ॥

ঝিনাইদহ প্রতিনিধি : ঝিনাইদহে ৬ বছরের এক শিশু কন্যাকে জোরপুর্বক...

Photo

যাত্রাবাড়ী-ডেমরা এলাকায় ৬ প্লাটুন বিজিবি মোতায়েন

সোমবার (২৫ নভেম্বর) বিকেল সাড়ে ৩টায় বিজিবি মোতায়েন করা হয়। বিজিবির জনসংযোগ...

Photo

৩৫ বছর পর পুরুষ প্রধানমন্ত্রী পাচ্ছে বাংলাদেশ

নিউজ ডেস্ক:ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে মোট ২৯৯টি আসনের...

© 2026 ২৬ বাংলা টিভি কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত