সারা বাংলা খুলনা ঝিনাইদহ
কোটচাঁদপুরে চাঞ্চল্যকর চোরচক্রের ৪ সদস্য গ্রেপ্তার,উদ্ধার ২টি মোবাইল।
২৬ বাংলা টিভি 04-Aug-2026 12
কোটচাঁদপুরে চাঞ্চল্যকর চোরচক্রের ৪ সদস্য গ্রেপ্তার,উদ্ধার ২টি মোবাইল।
ঝিনাইদহ প্রতিনিধি: ঝিনাইদহের কোটচাঁদপুরে দুঃসাহসিক স্বর্ণ ও মোবাইল চুরির ঘটনার মূল রহস্য উদঘাটন করেছে পুলিশ। জেলা পুলিশ সুপারের প্রত্যক্ষ দিকনির্দেশনায় পরিচালিত এক চিরুনি অভিযানে আন্তঃজেলা চোরচক্রের চার সক্রিয় সদস্যকে গ্রেপ্তার করা হয়েছে। এ সময় গ্রেপ্তারকৃতদের হেফাজত থেকে চুরি যাওয়া দুটি দামী মোবাইল ফোন উদ্ধার করা হয়।
পুলিশ সূত্র জানায়, সম্প্রতি কোটচাঁদপুর থানার রাঙ্গীয়ারপোতা গ্রামের জনৈক শান্তির বাড়িতে এক দুঃসাহসিক চুরি সংগঠিত হয়। চোরচক্র ঘরের তালা ভেঙে স্বর্ণালংকার ও মোবাইল ফোন লুটে নেয়। এ ঘটনায় অজ্ঞাতনামা আসামিদের বিরুদ্ধে মামলা দায়েরের পর তদন্তে নামে পুলিশ।
তথ্যপ্রযুক্তির ব্যবহার ও গোপন সংবাদের ভিত্তিতে কোটচাঁদপু
'র মডেল থানার উপপরিদর্শক (এসআই) মো. মাসুম বিল্লাহ, পিএসআই বিল্লাল হোসাইন ও এএসআই মফিজুর রহমানের নেতৃত্বে একটি চৌকস দল গভীর রাতে বিভিন্ন স্থানে একযোগে অভিযান পরিচালনা করে। অভিযানে চুরির ঘটনার সাথে সরাসরি জড়িত চার আসামিকে হাতেনাতে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃত আসামিরা হলেন: মোঃ শিমুল (২২), পিতা: মোঃ ফারুক হোসেন (গোড়পাড়া, শার্শা, যশোর) মোঃ ইমন (১৯), পিতা: ইয়ানুর রহমান (গোড়পাড়া, শার্শা, যশোর) মোঃ নয়ন (২০), পিতা: রাশিদুল ইসলাম (গোড়পাড়া, শার্শা, যশোর)
মোঃ লিয়ামিন ওরফে সুরুজ (২৬), সাং: রাঙ্গীয়ারপোতা, কোটচাঁদপুর, ঝিনাইদহ।
অভিযানকালে আসামিদের হেফাজত থেকে চুরি যাওয়া দুটি মোবাইল ফোন উদ্ধার করা হয়। তবে বাকি লুণ্ঠিত স্বর্ণালংকার ও অন্যান্য মালামাল উদ্ধারে পুলিশের তল্লাশি ও অভিযান অব্যাহত রয়েছে। গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ শেষে বিজ্ঞ আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়েছে। ঘটনার সত্যতা নিশ্চিত করে কোটচাঁদপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আনসারুল্লাহ হক জানান, “উপজেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এবং চুরি, ছিনতাই ও ডাকাতিসহ সব ধরনের অপরাধমূলক কর্মকাণ্ডের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি গ্রহণ করা হয়েছে। অপরাধীদের দমনে পুলিশের এই অল-আউট অভিযান অব্যাহত থাকবে।
news@26banglatv.com