Logo
বৃহস্পতিবার | ১ অক্টোবর ২০২৬ ইং | বাংলা
ব্রেকিং নিউজঃ

সারা বাংলা খুলনা ঝিনাইদহ

ঝিনাইদহে সড়ক দুর্ঘটনায় এনজিও কর্মকর্তা নিহত, বিয়ে করেছিলেন ৫ দিন আগে

২৬ বাংলা টিভি   04-Aug-2026   16

Photo

ঝিনাইদহে সড়ক দুর্ঘটনায় এনজিও কর্মকর্তা নিহত, বিয়ে করেছিলেন ৫ দিন আগে


শিপলু জামান ,ঝিনাইদহ প্রতিনিধি : ঝিনাইদহ সদর উপজেলায় এক মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় সাজিম হোসেন (২৫) নামে এক এনজিও কর্মকর্তা নিহত হয়েছেন। বিয়ে করার মাত্র পাঁচ দিনের মাথায় ঘটা এই মর্মান্তিক ঘটনায় পরিবার ও স্থানীয় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

 আনুমানিক ৯টার দিকে সদর উপজেলার পোড়াহাটি ইউনিয়নস্থ শরিফুল তেল পাম্পের সামনে এ দুর্ঘটনা ঘটে।

নিহত সাজিম হোসেন সদর উপজেলার পদ্মকর ইউনিয়নের কাশিমপুর গ্রামের রুহুল আমিনের ছেলে। তিনি ফরিদপুরে একটি বেসরকারি সংস্থায় (এনজিও) কর্মরত ছিলেন।

স্থানীয় সূত্র জানায়, সাজিম ব্যক্তিগত কাজে মোটরসাইকেল যোগে বাড়ি থেকে ঝিনাইদহ শহরের দিকে যাচ্ছিলেন। পথিমধ্যে শরিফুল তেল পাম্পের সামনে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি দ্রুতগতির অজ্ঞাত যানবাহন তার মোটরসাইকেলকে সজোরে ধাক্কা দেয়। এতে তিনি সড়কে ছিটকে পড়ে মারাত্মকভাবে আহত হন।

পরবর্তীকালে স্থানীয় আশপাশের লোকজন তাকে রক্তাক্ত ও গুরুতর অবস্থায় দ্রুত উদ্ধার করে ঝিনাইদহ সদর হাসপাতালে নিয়ে যান। সেখানে পৌঁছানোর পর হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা শেষে তাকে মৃত ঘোষণা করেন।

ঘটনার সত্যতা নিশ্চিত করে ঝিনাইদহ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আসাদুজ্জামান জানান, দুর্ঘটনার খবর পেয়েই পুলিশ ঘটনাস্থল ও হাসপাতালে পরিদর্শন করেছে। মরদেহ উদ্ধার করে হাসপাতালের মর্গে রাখা হয়েছে। চালক ও দুর্ঘটনাকবলিত যানবাহনটি শনাক্তে কাজ করছে পুলিশ। আইনগত প্রক্রিয়া গ্রহণ করা হচ্ছে।


news@26banglatv.com


Photo

পঞ্চগড়ের তেঁতুলিয়ায় হাত-পা বেঁধে ধর্ষণ: সাত মাসের অন্তঃসত্ত্বা অষ্টম শ্রেণির স্কুলছাত্রী, অভিযুক্ত প্রতিবেশী দাদা আটক

পঞ্চগড় প্রতিনিধি:পঞ্চগড়ের তেঁতুলিয়ায় ১৪ বছরের এক কিশোরী...

Photo

দেখে নিন ২০২৬ বিশ্বকাপ ফুটবলের চূড়ান্ত সূচি

স্পোর্টস ডেস্ক:৪৮টি দলকেই পেয়ে গেছে ২০২৬ বিশ্বকাপ ফুটবল। পরশু...

Photo

শ্বাসকষ্ট বাড়ায় আইসিইউতে খালেদা জিয়া

নিউজ ডেস্কঃ রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন বিএনপির...

Photo

সড়ক নাকি গোয়ালঘর, ঝিনাইদহে গবাদিপশুর মুক্ত বিচরণে নাভিশ্বাস পথচারীদের

শিপলু জামান , ঝিনাইদহঃ ঝিনাইদহ পৌরসভার মূল সড়ক ও অলিগলি দেখে...

© 2026 ২৬ বাংলা টিভি কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত