Logo
বৃহস্পতিবার | ১ অক্টোবর ২০২৬ ইং | বাংলা
ব্রেকিং নিউজঃ

সারা বাংলা খুলনা ঝিনাইদহ

ঝিনাইদহে কোটচাঁদপুরে ইয়াবাসহ স্বামী-স্ত্রী আটক: উদ্ধার ১১৩ পিস

২৬ বাংলা টিভি   04-Aug-2026   24

Photo

ঝিনাইদহে কোটচাঁদপুরে ইয়াবাসহ স্বামী-স্ত্রী আটক: উদ্ধার ১১৩ পিস


ঝিনাইদহ প্রতিনিধি :  ঝিনাইদহের কোটচাঁদপুর পৌর এলাকার বড়বামনদহ গ্রামে একের পর এক মাদক কারবারি ধরা পড়ার ঘটনায় চাঞ্চল্য সৃষ্টি হয়েছে। প্রতিনিয়ত মাদক কারবারিদের এমন তৎপরতায় এলাকাটি যেন মাদকের অভয়ারণ্যে পরিণত হয়েছে—এমনটাই অভিযোগ স্থানীয়দের। এরই ধারাবাহিকতায় আজ সোমবার দুপুরে বিপুল পরিমাণ ইয়াবাসহ মো. মামুন ও তাঁর স্ত্রীকে হাতেনাতে আটক করে পুলিশে সোপর্দ করেছেন সচেতন এলাকাবাসী।

আটককৃত মো. মামুন বড়বামনদহ গ্রামের আব্দুর রাজ্জাকের ছেলে। তল্লাশিকালে মামুনের পকেট থেকে ৭৩ পিস এবং তাঁর স্ত্রীর ভ্যানিটি ব্যাগ থেকে ৪০ পিস—সর্বমোট ১১৩ পিস অবৈধ ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, মামুন ও তাঁর স্ত্রী দীর্ঘদিন ধরে এলাকায় গোপনে অবৈধ ইয়াবা বিক্রি করে আসছিলেন। আজ দুপুরে গোপন তথ্যের ভিত্তিতে স্থানীয় এলাকাবাসী সন্দেহভাজন হিসেবে তাঁদের ঘেরাও করে আটক করেন। পরে তল্লাশি চালিয়ে তাঁদের কাছ থেকে মোট ১১৩ পিস ইয়াবা উদ্ধার করা হয়। ঘটনার পরপরই উত্তেজিত এলাকাবাসী তাঁদের আটক রেখে কোটচাঁদপুর থানা পুলিশে খবর দেন। খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উদ্ধারকৃত ইয়াবাসহ অভিযুক্ত দম্পতিকে থানায় নিয়ে আসে।

এ বিষয়ে কোটচাঁদপুর থানা পুলিশ জানায়, আটককৃত দম্পতির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রক্রিয়া চূড়ান্ত পর্যায়ে রয়েছে। মাদকের বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’ নীতি পুনর্ব্যক্ত করে পুলিশ আরও জানায়, এলাকায় মাদক নির্মূলে অভিযান জোরদার করা হবে এবং এই ঘটনার সাথে অন্য কারও কোনো সম্পৃক্ততা রয়েছে কি না, তা খতিয়ে দেখা হচ্ছে 


news@26banglatv.com


Photo

যশোরের শার্শায় ৭ বছর বয়সী এক শিশুকে ধর্ষণের চেষ্টার অভিযোগে বৃদ্ধ আটক

বেনাপোল প্রতিনিধি : যশোরের শার্শায় মোবাইল ফোনে কার্টুন দেখানোর...

Photo

যুক্তরাষ্ট্র থেকে সরাসরি মোংলায় প্রথমবার গমবাহী জাহাজ, খাদ্যশস্য আমদানিতে নতুন সংযোগ

নিউজ ডেস্কঃ মোংলা বন্দরে প্রথমবারের মতো যুক্তরাষ্ট্র থেকে...

Photo

শিক্ষকের ধর্ষণে অন্তঃসত্ত্বা কিশোরী

নেত্রকোনা প্রতিনিধি :নেত্রকোনার মদনে আমান উল্লাহ সাগর (৩০)...

Photo

খালেদা জিয়ার পক্ষে আজ থেকে প্রচারণা শুরু করছে জেলা বিএনপি

ডেস্ক রিপোর্টঃ বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার পক্ষে আজ...

© 2026 ২৬ বাংলা টিভি কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত