Logo
বুধবার | ৩০ সেপ্টেম্বর ২০২৬ ইং | বাংলা
ব্রেকিং নিউজঃ

সারা বাংলা রাজশাহী সিরাজগঞ্জ

গণভোট বাতিলই প্রমাণ করে সরকার জুলাই বিপ্লবের চেতনা মানে না—রফিকুল ইসলাম খান

২৬ বাংলা টিভি   02-Aug-2026   21

Photo

গণভোট বাতিলই প্রমাণ করে সরকার জুলাই বিপ্লবের চেতনা মানে না—রফিকুল ইসলাম খান


ইউসুফউজ্জামান ইমরান, সিরাজগঞ্জ প্রতিনিধি :  জাতীয় সংসদের বিরোধীদলীয় হুইপ এবং বাংলাদেশ জামায়াতে ইসলামির কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা রফিকুল ইসলাম খান বলেছেন, বর্তমান সরকার যদি সত্যিকার অর্থে ‘জুলাই বিপ্লবের’ চেতনা ও জনমতকে সম্মান করত, তাহলে গণভোটের ফলাফল বাতিলের সিদ্ধান্ত নিত না।
রোববার (২ আগস্ট) দুপুরে সিরাজগঞ্জের উল্লাপাড়ায় জুলাই সনদ বাস্তবায়নের দাবিতে উপজেলা জামায়াত আয়োজিত গণমিছিল-পূর্ব সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
রফিকুল ইসলাম খান দাবি করেন, সাম্প্রতিক জাতীয় নির্বাচনে ভোটাররা দুটি বিষয়ে মতামত দিয়েছেন—একটি সংসদ নির্বাচন এবং অন্যটি গণভোট। তার ভাষ্য, বিপুলসংখ্যক ভোটার গণভোটের পক্ষে মত দিলেও সরকার সংসদে সংখ্যাগরিষ্ঠতার প্রভাব কাজে লাগিয়ে সেই রায় বাতিল করেছে। তিনি এ সিদ্ধান্তের তীব্র সমালোচনা করেন।
তিনি আরও বলেন, যারা গণভোটের রায়কে অগ্রাহ্য করে, তারা জুলাই বিপ্লবের চেতনাকেও সম্মান করে না। তার অভিযোগ, সরকার মানবাধিকার কমিশন, দুর্নীতি দমন কমিশন এবং খুন-গুম কমিশনসংক্রান্ত অধ্যাদেশ বাতিলের মাধ্যমে জনআকাঙ্ক্ষার বিরুদ্ধে অবস্থান নিয়েছে।
বিএনপির সমালোচনা করে বিরোধীদলীয় হুইপ বলেন, দলটি রাষ্ট্র পরিচালনায় নির্বাচিত জনপ্রতিনিধিদের ভূমিকার কথা বললেও বাস্তবে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে দলীয় বিবেচনায় উপাচার্য নিয়োগ এবং স্থানীয় সরকার প্রতিষ্ঠানে প্রশাসক নিয়োগের মাধ্যমে সেই নীতির সঙ্গে সাংঘর্ষিক অবস্থান নিয়েছে। তিনি প্রশ্ন রাখেন, বিএনপির ঘোষিত ৩১ দফার বাস্তবায়ন কোথায়।
সমাবেশ শেষে উল্লাপাড়া পৌরসভার কেন্দ্রীয় শহীদ মিনার চত্বর থেকে একটি গণমিছিল বের হয়। মিছিলটি শহরের প্রধান সড়কগুলো প্রদক্ষিণ করে শ্যামলীপাড়া বাসস্ট্যান্ড এলাকায় গিয়ে শেষ হয়।


news@26banglatv.com


Photo

ইসকনের বিরুদ্ধে অপপ্রচার, ধর্মীয় সম্প্রীতি নষ্টের চেষ্টার অভিযোগ

ডেস্ক রিপোর্টঃ আন্তর্জাতিক কৃষ্ণভাবনামৃত সংঘের (ইসকন) বিরুদ্ধে...

Photo

আইপিএলে দল পাননি মুস্তাফিজ

মুস্তাফিজুর রহমানের আইপিএল যাত্রাটা যেন এক রোলারকোস্টার। সানরাইজার্স...

Photo

কালীগঞ্জ পৌর এলাকায় বিশ্বব্যাংকের অর্থায়নে নির্মিত রাস্তায় ব্যাপক অনিয়ম: পরিদর্শনে ইট অপসারনের নির্দেশ ইউএনওর

স্টাফ রিপোর্টার (ঝিনাইদহ): ঝিনাইদহের কালীগঞ্জে বিশ্বব্যাংকের...

Photo

বিয়েবার্ষিকীর দিনই ফাঁসির আদেশ পেলেন শেখ হাসিনা

নিউজ ডেস্কঃ জুলাই গণ-অভ্যুত্থানে সংঘটিত মানবতাবিরোধী অপারাধের...

© 2026 ২৬ বাংলা টিভি কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত