Logo
বুধবার | ৩০ সেপ্টেম্বর ২০২৬ ইং | বাংলা
ব্রেকিং নিউজঃ

সারা বাংলা খুলনা নড়াইল

লোহাগড়ায় মাদকাসক্ত স্বামী হাতুড়ি দিয়ে পিটিয়ে হত্যা করলো স্ত্রীকে, অতঃপর স্বামীর থানায় আত্মসমর্পণ

২৬ বাংলা টিভি   02-Aug-2026   24

Photo

লোহাগড়ায় মাদকাসক্ত স্বামী হাতুড়ি দিয়ে পিটিয়ে হত্যা করলো স্ত্রীকে, অতঃপর স্বামীর থানায় আত্মসমর্পণ


নড়াইল প্রতিনিধি :  নড়াইলের লোহাগড়া উপজেলায় পারিবারিক কলহের জেরে জেসমিন বেগম (৩৩) নামে এক গৃহবধূকে হাতুড়ি দিয়ে পিটিয়ে হত্যা করেছে তার মাদকাসক্ত স্বামী মো.জসিম শেখ (৩৬)। হত্যার পর স্বামী জসিম শেখ লোহাগড়া থানায় এসে আত্মসমর্পণ করে। 

রবিবার (২ আগষ্ট) দুপুরে সাড়ে ১২টার দিকে উপজেলার মল্লিকপুর ইউনিয়নের করফা গ্রামে এ হত্যার ঘটনা ঘটে।

লোহাগড়া থানার ওসি তদন্ত অজিত কুমার রায় বিষয়টি নিশ্চিত করেছেন। 

নিহত জেসমিন বেগম উপজেলার মল্লিকপুর ইউনিয়নের করফা গ্রামের সিদ্দিক মীরের মেয়ে। এবং জমিস শেখ একই গ্রামের মোমরেজ শেখের ছেলে। অভিযুক্ত জসিম শেখ পেশায় নির্মাণ শ্রমিক হলেও তিনি দীর্ঘদিন ধরে মাদকাসক্ত ছিলেন বলে পরিবারের সদস্যদের অভিযোগ। 

পুলিশ ও পারিবারিক সূত্রে জানা গেছে ,  লোহাগড়া উপজেলার মল্লিকপুর ইউনিয়নের করফা গ্রামের জসিম শেখের সাথে প্রায় ১০

বছর আগে জেসমিনের বিয়ে হয়। তাদের একটি ৮ বছর বয়সী একটি কন্যা সন্তান রয়েছে। 

বিয়ের পর থেকেই তাদের মধ্যে পারিবারিক বিভিন্ন বিষয় নিয়ে দ্বন্ধ-কলহ চলে আসছিল। এর জের ধরে রবিবার দুপুর সাড়ে ১২টার দিকে স্বামী জসিম ও স্ত্রী জেসমিনের মধ্যে ঝগড়া হয়। ঝগড়ার এক পর্যায়ে জসিম হাতুড়ি দিয়ে জেসমিনের মাথায় আঘাত করলে জেসমিন  গুরুতর আহত হয়ে অজ্ঞান হয়ে পড়ে। 

এলাকাবাসী ও  স্বজনরা গুরুতর আহত জেসমিনকে উদ্ধার করে লোহাগড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে তার অবস্থয় অবনতি হওয়ায় তাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়। বিকালে ঢাকায় একটি হাসপাতালের জরুরী বিভাগের কর্তব্যরত চিকিৎসক জেসমিন বেগমকে মৃত ঘোষণা করেন।

এ বিষয়ে লোহাগড়া থানার ওসি (তদন্ত) অজিয় কুমার রায় বলেন, স্ত্রীকে হাতুড়ি দিয়ে পিটিয়ে থানায় এসে জসিম শেখ আত্মসমর্পণ করে। পরে আহত গৃহবধূকে চিকিৎসার জন্য ঢাকা নিয়ে গেলে সেখানে তিনি মারা গেছেন। 

হত্যাকান্ডের পর ওই এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে বলে জানান পুলিশের এই কর্মকর্তা। 


news@26banglatv.com


Photo

প্রায় ৮ ঘণ্টা আগুনে পুড়ল ফিলিপাইনের বিশাল ঘনবসতিপূর্ণ এলাকা

ফিলিপাইনের রাজধানীতে একটি উপকূলীয় শহরের সবচেয়ে বড় বস্তি এলাকায়...

Photo

পঞ্চগড় বোদায় কওমি মাদ্রাসা শিক্ষার্থীকে বলাৎকারের অভিযোগে শিক্ষক গ্রেফতার

পঞ্চগড় প্রতিনিধি :পঞ্চগড়ের বোদায় কওমি মাদ্রাসার এক শিক্ষার্থীকে...

Photo

ক্যাশলেস ইকোনমির নতুন অধ্যায় বাংলা কিউআর

ডেস্ক রিপোর্ট: শপিংমল হোক কিংবা মুদির দোকান— টাকা পরিশোধের...

Photo

যেসব কারণে প্রথম দিনই মুলতবি ভারতের শীতকালীন সংসদ অধিবেশন

ভারতে সোমবার থেকে শুরু হয়েছে সংসদের শীতকালীন অধিবেশন। আগামী ২০ ডিসেম্বর...

© 2026 ২৬ বাংলা টিভি কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত