Logo
বৃহস্পতিবার | ১ অক্টোবর ২০২৬ ইং | বাংলা
ব্রেকিং নিউজঃ

সারা বাংলা খুলনা নড়াইল

জুলাই সনদ ও গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে নড়াইলে জামায়াতের গণমিছিল ও সমাবেশ

২৬ বাংলা টিভি   01-Aug-2026   28

Photo

জুলাই সনদ ও গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে নড়াইলে জামায়াতের গণমিছিল ও সমাবেশ


নড়াইল জেলা প্রতিনিধি: জুলাই সনদ ও গণভোটের রায় অবিলম্বে বাস্তবায়নের দাবিতে নড়াইলে জামায়াতে ইসলামীর উদ্যোগে  গণমিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (১ আগস্ট) বিকেলে নড়াইল পুরাতন বাস টার্মিনাল এলাকায় জামায়াতে ইসলামীর আয়োজনে গণমিছিল-পূর্ব এক সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশ শেষে পুরাতন বাস টার্মিনাল থেকে একটি গণমিছিল শুরু হয়ে রূপগঞ্জ মুচিরপোলসহ শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। পরে মিছিলটি পুনরায় পুরাতন বাস টার্মিনালে এসে সমাপ্ত হয়।
নড়াইল-২ আসনের সংসদ সদস্য ও জেলা জামায়াতের আমীর মো. আতাউর রহমান বাচ্চুর সভাপতিত্বে সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন যশোর-খুলনা অঞ্চলের টিম সদস্য মির্জা আশেক এলাহি। অনুষ্ঠানটি পরিচালনা করেন জেলা জামায়াতের সেক্রেটারি মাওলানা ওবায়দুল্লাহ কায়সার।
বক্তারা বলেন"আপনার পিতা-মাতা উভয়েই ছিলেন দেশরত্ন। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ছিলেন এ দেশের গর্বিত সন্তান এবং আপনার মাতা বেগম খালেদা জিয়া ছিলেন বাংলাদেশের একমাত্র আপোষহীন নেত্রী। আপনি সেই মহান পিতা-মাতার গর্বিত সন্তান। বাংলাদেশের সাধারণ মানুষ আপনাকে প্রধানমন্ত্রী পদে আসীন করেছে। তাই দেশের জনগণের প্রদত্ত রায়ের প্রতি অবজ্ঞা প্রকাশ করবেন না। জনগণের রায়কে অস্বীকার করার পরিণতি কতটা ভয়াবহ হতে পারে, তা হয়তো আপনার অজানা নয়।"
সমাবেশে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন জেলা জামায়াতের নায়েবে আমীর মাস্টার জাকির হোসেন, সদর উপজেলা আমীর হাফেজ আব্দুল আল আমিন এবং জেলা ছাত্রশিবিরের সভাপতি তাজ মোহাম্মদসহ স্থানীয় ও জেলা পর্যায়ের নেতৃবৃন্দ।
সমাবেশ থেকে নেতৃবৃন্দ দ্রুততম সময়ের মধ্যে জুলাই সনদ ও গণভোটের রায় বাস্তবায়নে সরকারের প্রতি জোর দাবি জানান।


news@26banglatv.com


Photo

ঝিনাইদহ হানাদারমুক্ত দিবস আজ

নিজস্ব প্রতিনিধিঃদেশের দক্ষিণ-পশ্চিমাঞ্চলের জেলা ঝিনাইদহের...

Photo

এমন সংকটকালে মায়ের স্নেহ পাওয়ার আকাঙ্ক্ষা আমারও আছে : তারেক রহমান

নিউজ ডেস্কঃসাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়া...

Photo

ব্রিকস সম্মেলনে তারেক রহমানকে মোদির আমন্ত্রণ, আলোচনায় গঙ্গা-তিস্তা চুক্তি

২৬ বাংলা রিপোর্ট: বাংলাদেশ ও ভারতের মধ্যে দীর্ঘদিনের অমীমাংসিত...

Photo

বুকে ক্ষত নিয়ে দাঁড়িয়ে আছে মুক্তিযুদ্ধের ভাস্কর্য

নিউজ ডেস্কঃমুজিবনগর ছিল মুক্তিযুদ্ধকালীন অস্থায়ী সরকারের...

© 2026 ২৬ বাংলা টিভি কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত