Logo
বৃহস্পতিবার | ১ অক্টোবর ২০২৬ ইং | বাংলা
ব্রেকিং নিউজঃ

সারা বাংলা খুলনা ঝিনাইদহ

বাড়ী ফেরা হলো না শিশু হাফসার

২৬ বাংলা টিভি   01-Aug-2026   13

Photo

কালীগঞ্জ (ঝিনাইদহ) প্রতিনিধি: মায়ের সাথে বাজারে কেনাকাটা করতে এসেছিল ৭ বছরের শিশু হাফসা। শেষে বাড়ী ফেরার পথে পিপরোল নামক স্থানে একটি ইন্জিন চালিত ভ্যানের ধাক্কায় সড়কে আছড়ে পড়ে। এতে মাথা ফেটে গুরুতর জখম হয়। দ্রুত হাসপাতালে নেবার পথেই তার মৃত্যু হয়। শনিবার দুপুরে ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলার কোলা সড়কের শেষ প্রান্তে পিপরল ষ্টান্ডে ওই দুর্ঘটনাটি ঘটে। নিহত হাফসা মাগুরা জেলার শালিখা উপজেলার পিপরল গ্রামের প্রবাসী আকরাম হোসেনের কন্যা।

নিহতের স্বজনরা জানায়, বাবা বিদেশে থাকায় ওইদিন সকালে শিশু হাফসা তার মায়ের সাথে কেনাকাটা করতে কালীগঞ্জ উপজেলার গাজীর বাজারে আসে। কেনাকাটা শেষে দুপুর সাড়ে ১২ টার দিকে নসিমনে করে পিপরল ষ্টান্ডে নামে। এ সময় রাস্তা পার হতে গিয়ে একটি ভ্যানের সাথে সজোরে ধাক্কায় সড়কের উপরে ছিটকে পড়ে যায়। রক্তাক্ত অবস্থায় স্থানীয়রা তাকে উদ্ধার করে কালীগঞ্জ হাসপাতালে পাঠালে পথেই তার মৃত্যু হয়।

কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কেন্দ্রের কর্তব্যরত ডাঃ শিশির কুমার জানান, শিশুটিকে হাসপাতালে মৃত অবস্থায় আনা হয়েছিল। তার মাথা ফেটে রক্ষক্ষরনে মৃত্যু হয়েছে বলে তাদের অনুমান।

কালীগঞ্জ থানার অফিসার্স ইনচার্জ জেল্লাল হোসেন, সড়কে দূর্ঘটনায় এক শিশু মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।
 


news@26banglatv.com


Photo

শ্বাসকষ্ট বাড়ায় আইসিইউতে খালেদা জিয়া

নিউজ ডেস্কঃ রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন বিএনপির...

Photo

দেখে নিন ২০২৬ বিশ্বকাপ ফুটবলের চূড়ান্ত সূচি

স্পোর্টস ডেস্ক:৪৮টি দলকেই পেয়ে গেছে ২০২৬ বিশ্বকাপ ফুটবল। পরশু...

Photo

প্রায় ৮ ঘণ্টা আগুনে পুড়ল ফিলিপাইনের বিশাল ঘনবসতিপূর্ণ এলাকা

ফিলিপাইনের রাজধানীতে একটি উপকূলীয় শহরের সবচেয়ে বড় বস্তি এলাকায়...

Photo

ঝিনাইদহে ঐতিহাসিক বিপ্লব ও সংহতি দিবসের সমাবেশ ও র‌্যালিতে জনতার ঢল

শিপলু জামান , ঝিনাইদহ প্রতিনিধি : ঝিনাইদহের কালীগঞ্জে  ঐতিহাসিক...

© 2026 ২৬ বাংলা টিভি কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত