Logo
রবিবার | ২৭ সেপ্টেম্বর ২০২৬ ইং | বাংলা
ব্রেকিং নিউজঃ

লাইফস্টাইল

এক মাসের মধ্যেই ত্বক উজ্জ্বল করবেন যেভাবে

২৬ বাংলা টিভি   31-Jul-2026   21

Photo

এক মাসের মধ্যেই ত্বক উজ্জ্বল করবেন যেভাবে


লাইফস্টাইল ডেস্ক : বিয়ে জীবনের অন্যতম গুরুত্বপূর্ণ অধ্যায়। এই বিশেষ দিনে নিজেকে সবচেয়ে সুন্দর ও আত্মবিশ্বাসী দেখাতে চান সবাই। তাই পোশাক, গয়না কিংবা সাজসজ্জার পাশাপাশি ত্বকের যত্নও হয়ে ওঠে সমান গুরুত্বপূর্ণ। তবে শেষ মুহূর্তের প্রসাধনী বা ব্যয়বহুল ট্রিটমেন্টের ওপর নির্ভর না করে অন্তত এক মাস আগে থেকেই নিয়মিত পরিচর্যা শুরু করলে ত্বকে আসে স্বাভাবিক উজ্জ্বলতা।

ত্বক বিশেষজ্ঞদের মতে, চার সপ্তাহের পরিকল্পিত রুটিন অনুসরণ করলে বিয়ের দিন ত্বক থাকবে সতেজ, কোমল ও প্রাণবন্ত।

প্রথম সপ্তাহ 

শুরুতেই গুরুত্ব দিতে হবে ত্বক পরিষ্কার রাখার দিকে। প্রতিদিন বাইরে থেকে ফিরে ভালোভাবে মুখ পরিষ্কার করতে হবে। রাতে ক্লেনজিংয়ের পাশাপাশি ত্বকের আর্দ্রতা ধরে রাখতে টোনার ও হালকা ময়েশ্চারাইজার ব্যবহার করা প্রয়োজন।

দ্বিতীয় সপ্তাহ

এই সময়ে ত্বকের মরা কোষ দূর করার দিকে নজর দেওয়া উচিত। সপ্তাহে এক থেকে দুই দিন হালকা এক্সফোলিয়েশন এবং পুষ্টিকর ফেস মাস্ক ব্যবহার করলে ত্বক আরও সতেজ ও উজ্জ্বল দেখায়।

তৃতীয় সপ্তাহ

বিয়ের আর দুই সপ্তাহ বাকি থাকলে ত্বকের গভীর পরিচর্যা শুরু করা ভালো। অ্যান্টিঅক্সিডেন্টসমৃদ্ধ সিরাম বা ফেসিয়াল অয়েল ব্যবহার করলে ত্বকের ক্লান্তি কমে এবং চোখের নিচের কালচে ভাবও কিছুটা হ্রাস পায়।

শেষ সপ্তাহ

বিয়ের ঠিক আগে নতুন কোনো প্রসাধনী বা স্কিন ট্রিটমেন্ট ব্যবহার না করাই ভালো। বরং পরিচিত স্কিনকেয়ার রুটিন বজায় রেখে ভিটামিন সি সিরাম ও হাইড্রেটিং বা প্লাম্পিং মাস্ক ব্যবহার করলে ত্বকের স্বাভাবিক উজ্জ্বলতা বজায় থাকে।

বিশেষজ্ঞরা আরও বলেন, শুধু বাহ্যিক পরিচর্যা নয়, প্রতিদিন পর্যাপ্ত পানি পান, সুষম খাদ্য গ্রহণ এবং নিয়মিত সানস্ক্রিন ব্যবহারও স্বাস্থ্যকর ত্বকের জন্য অত্যন্ত জরুরি। নিয়ম মেনে যত্ন নিলে এক মাসের মধ্যেই ত্বকে ইতিবাচক পরিবর্তন দেখা যেতে পারে, যা বিয়ের দিনের সৌন্দর্যকে আরও আকর্ষণীয় করে তুলবে।


news@26banglatv.com


Photo

বুকে ক্ষত নিয়ে দাঁড়িয়ে আছে মুক্তিযুদ্ধের ভাস্কর্য

নিউজ ডেস্কঃমুজিবনগর ছিল মুক্তিযুদ্ধকালীন অস্থায়ী সরকারের...

Photo

খালেদা জিয়ার অসুস্থতার খবরে মোদির উদ্বেগ, প্রয়োজনীয় সহায়তায় প্রস্তুত ভারত

আন্তর্জাতিক ডেস্কঃবাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি...

Photo

ভোটের মাঠে নতুন কৌশল: হিন্দু ভোটব্যাংকে নজর দিচ্ছে জামায়াত

ডেস্ক রিপোর্টঃ ঝিনাইদহের শৈলকূপা উপজেলার উমেদপুর বাজারে বিকেলের...

Photo

৩৫ বছর পর পুরুষ প্রধানমন্ত্রী পাচ্ছে বাংলাদেশ

নিউজ ডেস্ক:ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে মোট ২৯৯টি আসনের...

© 2026 ২৬ বাংলা টিভি কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত