Logo
বুধবার | ১২ আগস্ট ২০২৬ ইং | বাংলা
ব্রেকিং নিউজঃ

সারা বাংলা চট্টগ্রাম কক্সবাজার

কক্সবাজারে মা-মেয়েকে হত্যা: প্রধান আসামির মৃত্যুদণ্ড

২৬ বাংলা টিভি   31-Jul-2026   10

Photo

কক্সবাজারে মা-মেয়েকে হত্যা: প্রধান আসামির মৃত্যুদণ্ড


নিজস্ব প্রতিবেদক, কক্সবাজার : কক্সবাজারের ঈদগাঁও উপজেলায় জমি-সংক্রান্ত বিরোধের জেরে মা ও মেয়েকে হত্যা মামলায় প্রধান আসামি আবুল কালামকে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে মামলার অভিযোগপত্রভুক্ত অপর দুই নারী আসামিকে খালাস দেওয়া হয়েছে।

বৃহস্পতিবার (৩০ জুলাই) দুপুরে কক্সবাজারের অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মোহাম্মদ আবুল মনসুর সিদ্দিকী এ রায় ঘোষণা করেন।

রায়ের বিষয়টি নিশ্চিত করে রাষ্ট্রপক্ষের আইনজীবী কুতুব উদ্দিন বলেন, “মা ও মেয়েকে নৃশংসভাবে হত্যার ঘটনায় আদালত প্রধান আসামি আবুল কালামকে মৃত্যুদণ্ড দিয়েছেন। একই সঙ্গে অভিযোগপত্রভুক্ত অপর দুই নারী আসামিকে খালাস দেওয়া হয়েছে। রায় ঘোষণার সময় তিনজন আসামিই আদালতে উপস্থিত ছিলেন।”

মৃত্যুদণ্ডপ্রাপ্ত আবুল কালাম কক্সবাজারের ঈদগাঁও উপজেলার ইসলামাবাদ ইউনিয়নের চরপাড়া এলাকার মৃত জাফর আলমের ছেলে।

রাষ্ট্রপক্ষ জানায়, ২০২১ সালের ১৯ জানুয়ারি সন্ধ্যায় জমি-সংক্রান্ত বিরোধকে কেন্দ্র করে প্রতিপক্ষের হামলায় একই এলাকার বাসিন্দা আজিজুল হকের স্ত্রী রাশেদা বেগম এবং তাঁদের সপ্তম শ্রেণিতে পড়ুয়া মেয়ে জন্নাতুল ফেরদৌস নিহত হন।

এ ঘটনায় ওই বছরের ২২ জানুয়ারি নিহত রাশেদা বেগমের স্বামী আজিজুল হক বাদী হয়ে ঈদগাঁও থানায় আবুল কালামকে প্রধান আসামি করে চারজনের বিরুদ্ধে হত্যা মামলা দায়ের করেন। মামলার অপর আসামিরা ছিলেন আবুল কালামের ভাই আবুল তাহের, তাঁর স্ত্রী হামিদা বেগম এবং আবুল তাহেরের স্ত্রী মনোয়ারা বেগম।

তদন্ত শেষে ২০২১ সালের ১৪ জুলাই পুলিশ আবুল তাহেরকে অব্যাহতি দিয়ে আবুল কালাম, হামিদা বেগম ও মনোয়ারা বেগমের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দাখিল করে। অভিযোগপত্র আমলে নিয়ে বিচারিক কার্যক্রম শেষে বৃহস্পতিবার আদালত এ রায় ঘোষণা করেন।


news@26banglatv.com


Photo

প্রায় ৮ ঘণ্টা আগুনে পুড়ল ফিলিপাইনের বিশাল ঘনবসতিপূর্ণ এলাকা

ফিলিপাইনের রাজধানীতে একটি উপকূলীয় শহরের সবচেয়ে বড় বস্তি এলাকায়...

Photo

শ্বাসকষ্ট বাড়ায় আইসিইউতে খালেদা জিয়া

নিউজ ডেস্কঃ রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন বিএনপির...

Photo

আওয়ামী লীগের বিরুদ্ধে যত মামলা আছে, সব মামলাই তুলে নেবো ঠাকুরগাঁওয়ে মির্জা ফখরুল

ঠাকুরগাঁও প্রতিনিধি :  বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম...

Photo

শ্রীলঙ্কায় মেয়াদোত্তীর্ণ ত্রাণ পাঠিয়ে সমালোচনার মুখে পাকিস্তান

আন্তর্জাতিক ডেস্কঃভয়াবহ বন্যা ও ভূমিধসের বিপর্যস্ত শ্রীলঙ্কায়...

© 2026 ২৬ বাংলা টিভি কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত