Logo
সোমবার | ৫ অক্টোবর ২০২৬ ইং | বাংলা
ব্রেকিং নিউজঃ

সারা বাংলা বরিশাল পটুয়াখালী

পটুয়াখালীর আলোচিত শহীদ কন্যা ধর্ষণ মামলার রায় দুই আসামীর ১৩ বছর ও এক আসামির ১০ বছর কারাদণ্ড

২৬ বাংলা টিভি   22-Oct-2025   77

Photo

পটুয়াখালীর আলোচিত শহীদ কন্যা ধর্ষণ মামলার রায় দুই আসামীর ১৩ বছর ও এক আসামির ১০ বছর কারাদণ্ড


পটুয়াখালী প্রতিনিধিঃ

জুলাই গণঅভ্যুত্থানে নিহত শহীদ কন্যা পটুয়াখালীর আলোচিত লামিয়ার ধর্ষণ মামলার রায়ে  তিন আসামির ১০ বছর বিনাশ্রম কারাদন্ডের আদেশ দিয়েছে আদালত। দন্ডপ্রাপ্ত আসামিরা হচ্ছে সাকিব মুন্সি, সিফাত মুন্সি ও ইমরান মুন্সি। এছাড়া পর্ণগ্রাফি আইনে সাকিব ও সিফাতকে আরও তিন বছর বিনাশ্রম কারাদণ্ডের আদেশ দেয়। পটুয়াখালীর নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক নীলুফার শিরিন বুধবার বেলা ১১টার দিকে এ রায় প্রদান করেন। রায় প্রদানকালে আদালতে তিন আসামী উপস্থিত ছিল। এ সময় আদালতে লামিয়ার মা মোসা. রুমা বেগম ও দাদা আব্দুস সোবাহান হাওলাদারসহ পরিবারের অন্যান্য সদস্যরা উপস্থিত ছিলেন। 

এদিকে ধর্ষণ মামলার রায়ে সন্তুষ্ট হয়নি লামিয়ার মা মোসা.  রুমা বেগম ও দাদা আব্দুস সোবাহান হাওলাদার। তারা বলেন আমাদের প্রত্যাশা ছিল আসামীদের ফাঁসি অথবা যাবজ্জীবন কারাদণ্ড হবে। 

প্রসঙ্গত: এ মামলার আসামিদের বিচারকার্য হয়েছে শিশু আইনে। এ কারণে আসামিদের সর্ব্বোচ্চ শাস্তি ১০ বছরবহয়েছে।

পটুয়াখালীর আলোচিত ও চাঞ্চল্যকর লামিয়া ধর্ষণ মামলার রায়কে ঘিরে সকাল থেকে আদালত প্রাঙ্গণে উৎকন্ঠা বিরাজ করছিল ও অতিরিক্ত নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়।

লামিয়া আক্তার  জুলাই গণ-অভ্যুত্থানে নিহত পটুয়াখালীর দুমকী উপজেলার পাঙ্গাশিয়া ইউনিয়নের নলদোয়ানি গ্রামের শহীদ মো. জসিম উদ্দিনের বড় মেয়ে। লামিয়া দুমকী সরকারি জনতা কলেজের দ্বাদশ শ্রেণীর শিক্ষার্থী ছিলেন। চলতি বছরের ১৮ মার্চ সন্ধ্যা সাড়ে ৭টার দিকে বাবার কবর জিয়ারত শেষে একই ইউনিয়নের পার্শ্ববর্তী গ্রামে নানা বাড়ীতে যাবার পথে গণধর্ষণের শিকার হয়। আসামীরা লামিয়ার মুখ চেপে ধরে জোরপূর্বক একটি বাগান বাড়ীতে নিয়ে পালাক্রমে ধর্ষণ করে। লামিয়া ডাক চিৎকার দিলেও আশেপাশে কোন বাড়িঘর না থাকায় কেউ শুনতে পায়নি। এক পর্যায় অভিযুক্তরা ভিকটিমের ছবি তোলে এবং কাউকে কিছু বললে তা ফেইসবুকে ছেড়ে দেওয়ার ভয়ভীতি দেখিয়ে চলে যায়। পরের দিন লামিয়া দুমকী থানায় অভিযোগ দায়ের করেন। এ অভিযোগের ভিত্তিতে পুলিশ প্রথমে অভিযুক্ত সাকিব মুন্সীকে আটক করে। পরবর্তীতে সিফাত মুন্সী ও কথিত প্রেমিক ইমরান মুন্সীকে আটক করা হয়। ঘটনার সত্যতা নিশ্চিত হওয়ার জন্য পরবর্তীতে আসামীদের ডিএন টেস্ট করানো হয়।  

এদিকে ধর্ষণের গ্লানি সইতে না পেরে গত ২৬ এপ্রিল ঢাকায় শেখেরটেক ৬নং রোডে একটি ভাড়া বাসায় গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেন। পরে লামিয়ার মরদেহ ঢাকা থেকে দুমকী উপজেলার পাঙ্গাশিয়া ইউনিয়নের নলদোয়ানি গ্রামে এনে শহীদ বাবার কবরের পাশে দাফন করা হয়।

রায়ের প্রতিক্রিয়ায় লামিয়ার মা মোসা. রুমা বেগম বলেন, ' এ রায়ে সন্তুষ্ট হতে পারিনি। আমাদেরর প্রত্যাশা ছিল আসামীদের যাবজ্জীবন অথবা ফাঁসি হবে। কিন্তু তা না হওয়ায় আমরা সন্তুষ্ট হতে পারিনি'।

লামিয়ার দাদা আব্দুস সোবাহান হাওলাদার বলেন, 'আমরা চাইছিলাম আসামিদের সর্ব্বোচ্চ শাস্তি ফাঁসি হবে।  কিন্তু তা তো হইল না। আমার আর বলার কিছু নাই'।

 পটুয়াখালীর নারী ও শিশু নির্যাতন দমন আদালতের পাবলিক প্রসিকিউটর (পিপি) অ্যাডভোকেট আব্দুল্লাহ আল নোমান বলেন, ' শিশু আইনে বিচার হওয়ায় তিন আসামির সর্ব্বোচ্চ ১০ বছর  কারাদণ্ড হয়েছে এবং পর্ণগ্রাফি আইনে দুইজনের আরও তিন বছর করে দন্ড দেওয়া হয়েছে। 


news@26banglatv.com


Photo

ঝিনাইদহে ঐতিহাসিক বিপ্লব ও সংহতি দিবসের সমাবেশ ও র‌্যালিতে জনতার ঢল

শিপলু জামান , ঝিনাইদহ প্রতিনিধি : ঝিনাইদহের কালীগঞ্জে  ঐতিহাসিক...

Photo

বাল্যবিয়ে ও ত্রুটিপূর্ণ প্রসবে বাড়ছে ফিস্টুলা

গাইবান্ধা প্রতিনিধিঃবাল্যবিয়ে এবং অনিয়মিত বা বিলম্বিত...

Photo

আবারও বিয়ের পিঁড়িতে হিরো আলম, পাত্রী কে

বিনোদন ডেস্ক : জনপ্রিয় কনটেন্ট ক্রিয়েটর আশরাফুল আলম ওরফে হিরো...

Photo

ইসকনের বিরুদ্ধে অপপ্রচার, ধর্মীয় সম্প্রীতি নষ্টের চেষ্টার অভিযোগ

ডেস্ক রিপোর্টঃ আন্তর্জাতিক কৃষ্ণভাবনামৃত সংঘের (ইসকন) বিরুদ্ধে...

© 2026 ২৬ বাংলা টিভি কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত