Logo
মঙ্গলবার | ২৯ সেপ্টেম্বর ২০২৬ ইং | বাংলা
ব্রেকিং নিউজঃ

সারা বাংলা রাজশাহী পাবনা

পাবনায় টয়লেটের ট্যাংকি থেকে স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার

২৬ বাংলা টিভি   31-Jul-2026   27

Photo

পাবনায় টয়লেটের ট্যাংকি থেকে স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার


পাবনা প্রতিনিধি : পাবনার আটঘরিয়া উপজেলার একদন্ত ইউনিয়নে বাড়ির পাশের একটি পরিত্যক্ত টয়লেটের ট্যাংকি থেকে এক স্কুলশিক্ষিকার মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার (৩০ জুলাই) সকাল প্রায় ১১টার দিকে মরদেহটি উদ্ধার করা হয়।

নিহত গীতা রানী (৪৫) উপজেলার একদন্ত ইউনিয়নের একদন্ত বারইপাড়া গ্রামের নন্দ দাসের স্ত্রী। তিনি চাচকিয়া ব্র‍্যাক স্কুলের শিক্ষিকা ছিলেন। তার স্বামী ঢাকায় থাকেন এবং গীতা রানী বাড়িতে একাই বসবাস করতেন।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, বুধবার গভীর রাতে দুর্বৃত্তরা সিঁধ কেটে তার ঘরে প্রবেশ করে। এ সময় গীতা রানী বিষয়টি টের পেলে দুর্বৃত্তদের সঙ্গে তার ধস্তাধস্তি হয়। স্থানীয়দের ধারণা, একপর্যায়ে তাকে শ্বাসরোধে হত্যা করা হয়। পরে মরদেহ বাড়ির পাশের একটি পরিত্যক্ত টয়লেটের ট্যাংকিতে ফেলে রেখে পালিয়ে যায় দুর্বৃত্তরা।

বৃহস্পতিবার সকালে তাকে খুঁজে না পেয়ে স্বজন ও স্থানীয়রা বিভিন্ন স্থানে অনুসন্ধান শুরু করেন। একপর্যায়ে সকাল ১১টার দিকে টয়লেটের ট্যাংকির ভেতরে তার মরদেহ দেখতে পেয়ে পুলিশে খবর দেন। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে।

আটঘরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজমুল হক বিষয়টি নিশ্চিত করে জানান, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে । হত্যাকাণ্ডের প্রকৃত কারণ এবং কারা এ ঘটনায় জড়িত, তা এখনও নিশ্চিত হওয়া যায়নি। ময়নাতদন্তের প্রতিবেদন ও তদন্তের ভিত্তিতে পরবর্তীতে কারণ জানা যাবে।


news@26banglatv.com


Photo

দেখে নিন ২০২৬ বিশ্বকাপ ফুটবলের চূড়ান্ত সূচি

স্পোর্টস ডেস্ক:৪৮টি দলকেই পেয়ে গেছে ২০২৬ বিশ্বকাপ ফুটবল। পরশু...

Photo

টিউলিপ সিদ্দিকের বিচার নিয়ে ব্রিটিশ আইনজীবীদের তীব্র সমালোচনা

বাংলাদেশের চলমান রাজনৈতিক পরিস্থিতির মধ্যে এই মামলাটি সামনে আসায়...

Photo

কালীগঞ্জে শতবর্ষের সাক্ষী বটবৃক্ষ আজ মৃত্যুর প্রহর গুনছে : নেয় কার্যকর সংরক্ষণের উদ্যোগ

শাহিনুর রহমান পিন্টু,  (ঝিনাইদহ) প্রতিনিধি:  একসময় যার ছায়াতলে...

Photo

যাত্রাবাড়ী-ডেমরা এলাকায় ৬ প্লাটুন বিজিবি মোতায়েন

সোমবার (২৫ নভেম্বর) বিকেল সাড়ে ৩টায় বিজিবি মোতায়েন করা হয়। বিজিবির জনসংযোগ...

© 2026 ২৬ বাংলা টিভি কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত