Logo
বুধবার | ৩০ সেপ্টেম্বর ২০২৬ ইং | বাংলা
ব্রেকিং নিউজঃ

সারা বাংলা রাজশাহী সিরাজগঞ্জ

সিরাজগঞ্জে ১১ বছরের শিশুকে ধর্ষণ মামলার প্রধান আসামি আশুলিয়া থেকে গ্রেফতার

২৬ বাংলা টিভি   28-Jul-2026   22

Photo

সিরাজগঞ্জে ১১ বছরের শিশুকে ধর্ষণ মামলার প্রধান আসামি আশুলিয়া থেকে গ্রেফতার


 সিরাজগঞ্জ প্রতিনিধি : সিরাজগঞ্জের শাহজাদপুরে ১১ বছর বয়সী এক শিশুকে ধর্ষণের ঘটনায় দায়ের হওয়া মামলার প্রধান অভিযুক্ত মো. রফিকুল ইসলাম ওরফে রাকিবুল (৫০)কে ঢাকার আশুলিয়া এলাকা থেকে গ্রেফতার করেছে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব)। দীর্ঘদিন আত্মগোপনে থাকার পর গোয়েন্দা তথ্যের ভিত্তিতে পরিচালিত অভিযানে তাকে আটক করা হয়।
র‍্যাবের তথ্য অনুযায়ী, শনিবার (১৮ জুলাই) সন্ধ্যা ৭টা ৫০ মিনিটের দিকে র‍্যাব সদর দপ্তরের গোয়েন্দা শাখার সমন্বয়ে র‍্যাব-১২ (সিপিসি-২, পাবনা) ও র‍্যাব-৪ (সিপিসি-২, নবীনগর ক্যাম্প) যৌথ অভিযান চালিয়ে আশুলিয়া থানার জামগড়া চৌরাস্তা এলাকা থেকে তাকে গ্রেফতার করে। আটক রফিকুল ইসলাম শাহজাদপুর উপজেলার খামারশানিলা গ্রামের বাসিন্দা এবং আজাহার প্রামানিকের ছেলে।
রোববার (১৯ জুলাই) সকালে র‍্যাব-১২, সিপিসি-২ পাবনার কোম্পানি কমান্ডার লেফটেন্যান্ট কমান্ডার ওয়াহিদুজ্জামান (এস), বিএন স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে গ্রেফতারের বিষয়টি জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ২৮ জুন দুপুরে অভিযুক্ত ব্যক্তি ভয়ভীতি প্রদর্শন করে শিশুটির ওপর যৌন নির্যাতন চালায়। পরদিন পুনরায় একই ধরনের অপকর্মের চেষ্টা করলে শিশুটি কৌশলে সেখান থেকে পালিয়ে যায়। পরে ঘটনাটি জানাজানি হলে এলাকায় তীব্র ক্ষোভ ছড়িয়ে পড়ে। একপর্যায়ে উত্তেজিত জনতা অভিযুক্তের বাড়িতে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগ করে। খবর পেয়ে র‍্যাব সদস্যরা ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন।
এ ঘটনায় ভুক্তভোগী শিশুর মা বাদী হয়ে শাহজাদপুর থানায় ধর্ষণের মামলা দায়ের করেন। মামলার পর থেকেই অভিযুক্ত পলাতক ছিলেন। পরবর্তীতে গোয়েন্দা নজরদারি ও তথ্যপ্রযুক্তির সহায়তায় তার অবস্থান শনাক্ত করে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়।
র‍্যাব জানিয়েছে, গ্রেফতারকৃত আসামিকে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য আশুলিয়া থানায় হস্তান্তর করা হয়েছে।


news@26banglatv.com


Photo

আওয়ামী লীগের বিরুদ্ধে যত মামলা আছে, সব মামলাই তুলে নেবো ঠাকুরগাঁওয়ে মির্জা ফখরুল

ঠাকুরগাঁও প্রতিনিধি :  বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম...

Photo

পঞ্চগড়ের তেঁতুলিয়ায় হাত-পা বেঁধে ধর্ষণ: সাত মাসের অন্তঃসত্ত্বা অষ্টম শ্রেণির স্কুলছাত্রী, অভিযুক্ত প্রতিবেশী দাদা আটক

পঞ্চগড় প্রতিনিধি:পঞ্চগড়ের তেঁতুলিয়ায় ১৪ বছরের এক কিশোরী...

Photo

সড়ক নাকি গোয়ালঘর, ঝিনাইদহে গবাদিপশুর মুক্ত বিচরণে নাভিশ্বাস পথচারীদের

শিপলু জামান , ঝিনাইদহঃ ঝিনাইদহ পৌরসভার মূল সড়ক ও অলিগলি দেখে...

Photo

ঋণের প্রলোভনে নিরীহ মানুষদের ঢাকায় আনল কারা?

প্রধান উপদেষ্টার তহবিল থেকে বিনা সুদে এক লাখ থেকে কোটি টাকা পর্যন্ত...

© 2026 ২৬ বাংলা টিভি কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত