Logo
শনিবার | ৩ অক্টোবর ২০২৬ ইং | বাংলা
ব্রেকিং নিউজঃ

সারা বাংলা খুলনা ঝিনাইদহ

দেশের সুষ্ঠু নিয়মনীতি ও গণতন্ত্র ধ্বংস করতে, বিভিন্ন প্রতিষ্ঠান দলীয়করণ করছে বিএনপির সরকার

২৬ বাংলা টিভি   26-Jul-2026   11

Photo

দেশের সুষ্ঠু নিয়মনীতি ও গণতন্ত্র ধ্বংস করতে, বিভিন্ন প্রতিষ্ঠান দলীয়করণ করছে বিএনপির সরকার


ঝিনাইদহ প্রতিনিধি: সরকারি ও সংবিধানিক প্রতিষ্ঠান দলীয়করণ মুক্ত করে নিরপেক্ষ ভাবে নিয়োগ দেওয়ার ব্যাপারে ঐক্যমত্য কমিশনে বলা হলেও বিএনপি সরকার সেটা মানছে না| সম্প্রতি দেশের ১২ টি প্রতিষ্ঠানে সরাসরি দলীয় পদধারীদের নিয়োগ দিয়েছে বিএনপি| সরকার গণভোটের গণরায় বাস্তবায়ন করতে চাই না বলেও অভিযোগ করেন এনসিপি’র সদস্য সচিব আখতার হোসেন এমপি| 
রোববার বিকেলে ঝিনাইদহ শহরের পায়রা চত্বরে দেশ গড়তে জুলাই জাগরণ শীর্ষক পদযাত্রা শেষে আয়োজিত সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন|  
তিনি আরো বলেন, বাংলাদেশে যত রাষ্ট্রীয় প্রতিষ্ঠান ও সংস্থা আছে এখানে নিরপেক্ষ ব্যক্তিদের যদি নিয়োগ না দিয়ে দলীয় ব্যক্তিদের নিয়োগ দেওয়া হয় তাহলে দেশে সুষ্ঠ নিয়মনীতি ও গণতন্ত্র অবশিষ্ট থাকে না|

এদিকে এনসিপি নেত্রী ডা. মাহমুদা এমপি অভিযোগ করে বলেন,হাসিনা পালিয়ে গেলেও তার চাঁদাবাজির অফিসগুলো বিএনপি  দখলে নিয়েছে| তারেক রহমান বেগম জিয়ার কথা রাখেনি তিনি কি করে দেশের মানুষের কথা রাখবেন|

অন্যদিকে এনসিপি’র যুগ্ম-আহবায়ক সরোয়ার তুষার বলেন, ভারতের হেডকোয়ার্টারে বসে হাসিনা দেশে ফেরার হুঙ্কার দিচ্ছেন| তার দেশে আসার সাহস নেই| হাসিনার জন্য ফাঁসির দঁড়ি অপেক্ষা করছে বলেও তিনি হুশিয়ারী দেন|
 


news@26banglatv.com


Photo

যশোরের শার্শায় ৭ বছর বয়সী এক শিশুকে ধর্ষণের চেষ্টার অভিযোগে বৃদ্ধ আটক

বেনাপোল প্রতিনিধি : যশোরের শার্শায় মোবাইল ফোনে কার্টুন দেখানোর...

Photo

বিএনপির প্রার্থী তালিকায় নেই রুমিন ফারহানার নাম

ডেস্ক রিপোর্টঃ আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে...

Photo

আরটিভির প্রতিনিধি সম্মেলন- ২০২৬: পুরস্কার পেলেন যারা

শাহিনুর রহমান পিন্টু, দেশব্যাপী কর্মরত জেলা ও উপজেলা পর্যায়ের...

Photo

আওয়ামী লীগের বিরুদ্ধে যত মামলা আছে, সব মামলাই তুলে নেবো ঠাকুরগাঁওয়ে মির্জা ফখরুল

ঠাকুরগাঁও প্রতিনিধি :  বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম...

© 2026 ২৬ বাংলা টিভি কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত