Logo
শুক্রবার | ২ অক্টোবর ২০২৬ ইং | বাংলা
ব্রেকিং নিউজঃ

সারা বাংলা খুলনা যশোর

ভারতে পাচারকালে প্রায় দেড় কোটি টাকার স্বর্ণের বারসহ যুবক আটক

২৬ বাংলা টিভি   26-Jul-2026   13

Photo

ভারতে পাচারকালে প্রায় দেড় কোটি টাকার স্বর্ণের বারসহ যুবক আটক


বেনাপোল প্রতিনিধি : ভারতে পাচারকালে যশোরে এক কোটি ৪০ লাখ টাকা মূল্যের ৬৮০ গ্রাম ওজনের স্বর্ণের বারসহ এক পাচারকারীকে আটক করেছে বিজিবি। রোববার (২৬ জুলাই) ভোরে যশোর-নড়াইল মহাসড়কের যশোর শহরের নীলগঞ্জ ব্রিজ এলাকা থেকে তাকে আটক করা হয়। আটক সুমন মণ্ডল (৪০) নারায়ণগঞ্জ সদরের ইসলামিয়া বাজার এলাকার প্রাণনাথ মণ্ডলের ছেলে। বিকেলে বিজিবির সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

যশোর-৪৯ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল গোলাম মোহাম্মদ সাইফুল আলম খান বিজ্ঞপ্তিতে জানান, রোববার ভোর সাড়ে ৪টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে যশোর ব্যাটালিয়ন (৪৯ বিজিবি) একটি টহলদল যশোর-নড়াইল মহাসড়কে অভিযান পরিচালনা করে। এসময় নীলগঞ্জ ব্রিজের ওপর থেকে একজনকে আটক করা হয়। এরপর তার শরীর তল্লাশি করে ৬৮০ গ্রাম ওজনের চারটি সম্পূর্ণ ও একটির অর্ধেক স্বর্ণে রবার উদ্ধার করা হয়। একই সঙ্গে তার কাছে থাকা একটি মোবাইল, একটি ঘড়ি ও নগদ ৭ হাজার ৮৭৫ টাকা জব্দ করা হয়।

আটক ব্যক্তিকে প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়, তিনি ঢাকা থেকে যশোর হয়ে বেনাপোল দিয়ে ভারতে পাচার করার উদ্দেশ্যে স্বর্ণের বারগুলো নিয়ে যাচ্ছিলেন। তার বিরুদ্ধে মামলা দায়ের করে যশোর কোতোয়ালি মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।


news@26banglatv.com


Photo

টিউলিপ সিদ্দিকের বিচার নিয়ে ব্রিটিশ আইনজীবীদের তীব্র সমালোচনা

বাংলাদেশের চলমান রাজনৈতিক পরিস্থিতির মধ্যে এই মামলাটি সামনে আসায়...

Photo

সড়ক নাকি গোয়ালঘর, ঝিনাইদহে গবাদিপশুর মুক্ত বিচরণে নাভিশ্বাস পথচারীদের

শিপলু জামান , ঝিনাইদহঃ ঝিনাইদহ পৌরসভার মূল সড়ক ও অলিগলি দেখে...

Photo

যাত্রাবাড়ী-ডেমরা এলাকায় ৬ প্লাটুন বিজিবি মোতায়েন

সোমবার (২৫ নভেম্বর) বিকেল সাড়ে ৩টায় বিজিবি মোতায়েন করা হয়। বিজিবির জনসংযোগ...

Photo

মা হারানো নবজাতকে কোলে তুলে নিলেন মানবিক ইউএনও: ভুল চিকিৎসায় ক্লিনিক সিলগালা ও জরিমানা

হুমায়ুন কবির,ঝিনাইদহ (কালীগঞ্জ): পৃথিবীতে আসার আগেই নিয়তির নির্মম...

© 2026 ২৬ বাংলা টিভি কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত